হাজী শরীয়তুল্লাহ
ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা
হাজী শরীয়তুল্লাহ বাংলার মুসলিম সমাজে ধর্মীয় ও সামাজিক সংস্কারের ফরায়েজি আন্দোলন শুরু করেন।
এক নজরে
জীবনী
হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। তিনি চেয়ে ছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদের ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে। অনেকের মতে, তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে 'ফরজ'। এচিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় 'ফরায়েজি আন্দোলন'।
ফেরত এসে ফরায়েজি আন্দোলন শুরু করেন, যা প্রভাবশালী জমিদারদের শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে।
১৮৪০ সালে তিনি মৃত্যুবরণ করেন।
অর্জন ও ভূমিকা
- ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠা
- কৃষক সংগঠন