বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদব্রিটিশ ঔপনিবেশিক যুগ – পূর্ব পাকিস্তান

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাঙালি জাতীয়তাবাদী নেতা

হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার গণতন্ত্রপন্থী নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হিসেবে তিনি বাঙালি জাতীয়তাবাদের পথপ্রদর্শক ছিলেন।

এক নজরে

জন্ম
৮ সেপ্টেম্বর ১,৮৯২
মেদিনীপুর, ব্রিটিশ ভারত (বর্তমান পশ্চিমবঙ্গ)
মৃত্যু
৫ ডিসেম্বর ১,৯৬৩
বৈরুত, লেবানন
বয়স
৭১ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২ - মৃত্যু: ডিসেম্বর ৫, ১৯৬৩) ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। কলকাতার ডেপুটি মেয়র (১৯২৩), অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী (১৯৪৬ - ১৯৪৭), নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি (১৯৪৯) এ মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত হন। তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। সোহরাওয়ার্দীকে ভারতে একটি বিতর্কিত চরিত্র হিসেবে দেখা হয় সরাসরি কলকাতা দাঙ্গা জন্য দায়ী হওয়ার কারণে।

ব্রিটিশ আমলের শেষদিকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। পূর্ব পাকিস্তানে তিনি আওয়ামী লীগের পথপ্রদর্শক নেতা হিসেবে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে নেতৃত্ব দেন।

১৯৫৬–৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাঙালির অধিকার ও গণতন্ত্রের সংগ্রামে তাঁর ভূমিকা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। ১৯৬৩ সালে বৈরুতে তিনি মৃত্যুবরণ করেন।

অর্জন ও ভূমিকা

  • বাংলার মুখ্যমন্ত্রী (১৯৪৬–৪৭)
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৬–৫৭)
  • বাঙালি জাতীয়তাবাদ ও স্বায়ত্তশাসনের আন্দোলনের পথপ্রদর্শক

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ