জামাল নজরুল ইসলাম
গাণিতিক পদার্থবিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ
অধ্যাপক জামাল নজরুল ইসলাম বাংলাদেশের খ্যাতনামা গাণিতিক পদার্থবিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। মহাবিশ্বের গঠন ও সাধারণ আপেক্ষিকতা নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক স্বীকৃত।
এক নজরে
জীবনী
জামাল নজরুল ইসলাম (২৪ ফেব্রুয়ারি ১৯৩৯ - ১৬ মার্চ ২০১৩) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত “দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স” তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। ২০২৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তিতে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে।
মহাবিশ্বের ভবিষ্যৎ, সাধারণ আপেক্ষিকতা ও গাণিতিক পদার্থবিজ্ঞানে তাঁর গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
তাঁর রচিত ‘The Ultimate Fate of the Universe’সহ একাধিক বই বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক ইসলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিকাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-র উপদেষ্ঠা-পর্ষদের সদস্য ছিলেন এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের 'উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন (বাছাই) কমিটি'-র সম্মানিত চেয়ারম্যান ছিলেন। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
অর্জন ও ভূমিকা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
- ‘The Ultimate Fate of the Universe’সহ আন্তর্জাতিক গবেষণা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক