বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
কবিসাহিত্যিকব্রিটিশ ঔপনিবেশিক যুগ – স্বাধীন বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় কবি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতা স্বাধীনতা, সাম্য ও মানবতার প্রতীক।

এক নজরে

জন্ম
২৪ মে ১,৮৯৯
চুরুলিয়া, বর্ধমান, ব্রিটিশ ভারত
মৃত্যু
২৯ আগস্ট ১,৯৭৬
ঢাকা
বয়স
৭৭ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

তাঁর কবিতা ও গানে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতার কথা উচ্চারিত হয়েছে। ‘বিদ্রোহী’ কবিতা তাঁকে অমর করে তোলে।

ভাষা আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এবং ঢাকায় বসবাস শুরু করেন। ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।

নজরুলের জীবন শুরু হয় অত্যন্ত সাধারণ পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। একটি মুসলিম পরিবারে জন্ম নিয়ে এবং শৈশবে ইসলামি শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে বড় হন। একই সাথে তার মধ্যে বিকশিত হয় এক বিদ্রোহী সত্তা। ১৯২২ সালে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহের অপরাধে কারাবন্দী করে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি প্রায় ৪,০০০ গান রচনা ও সুরারোপ করার পাশাপাশি তিনটি উপন্যাস, উনিশটি ছোটগল্প এবং পাঁচটি প্রবন্ধ রচনা করেন।

সুগঠিত দেহ, সুস্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত নজরুল ১৯৪২ সালে মারাত্মক স্নায়বিক রোগে আক্রান্ত হন। এর ফলে আকস্মিকভাবে তার সব ধরনের সক্রিয়তার অবসান ঘটে। ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে ১৯৭২ সালে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে। এরপর ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। এখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বাংলাভাষী পাঠকদের কাছে তার কবিতা ও গানের জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় এক শতাব্দী ধরে বাঙালির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

রচনাবলি ও গ্রন্থপঞ্জি দেখুন

অর্জন ও ভূমিকা

  • জাতীয় কবি ও বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি
  • ‘বিদ্রোহী’সহ অসংখ্য কালজয়ী কবিতা ও গান
  • বাংলাদেশ ও ভারতে জাতীয় সম্মাননা

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ