বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদপাকিস্তান আমল – স্বাধীন বাংলাদেশ

খালেদা জিয়া

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি ছিলেন। তিনি ১৯৯১–৯৬ ও ২০০১–০৬ সময়ে প্রধানমন্ত্রী ছিলেন।

এক নজরে

জন্ম
১৫ আগস্ট ১,৯৪৬
জলপাইগুড়ি, বেঙ্গল প্রেসিডেন্সি (বর্তমান পশ্চিমবঙ্গ)
মৃত্যু
৩০ ডিসেম্বর ২,০২৫
ঢাকা
বয়স
৭৯ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।

১৯৮৪ সালে তিনি বিএনপির সভাপতি হন এবং ১৯৯১ সালের নির্বাচনে জয়ের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০০১–০৬ সময়ে তিনি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবন ও কারাবন্দি অবস্থার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

১৯৭৭ সালে তার স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিত হন। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যার শিকার হলে খালেদা রাজনীতিতে যোগ দেন এবং বিএনপির নেতৃত্বে আসেন। ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর, তিনি গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনে নেতৃত্ব দিতে সাহায্য করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬-এর স্বল্পস্থায়ী বিতর্কিত সরকারেও তিনি দায়িত্বপালন করেন, যেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনটি বর্জন করেছিল। পরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এবং পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। ২০০১ সালে তার দল বিএনপি পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে দুর্নীতির ধারণা সূচক অনুসারে (২০০১-২০০৫) বাংলাদেশ টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় ২০০৪ সালে খালেদা ১৪তম হন।

২০০৬ সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর, ২০০৭ সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হলে, সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। সেই সরকারের সময়কালে, খালেদা জিয়া তার দুই সন্তান-সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। ২০১৮ সালে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং ২০১৮ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জিয়াকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের এপ্রিলে তাকে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০২০ সালের মার্চে মানবিক কারণে তাকে ছয় মাসের জন্য গৃহবন্দি করে মুক্তি দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার এবং রাজনীতিতে সব ধরণের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়। পরবর্তীকালে, ২০২৪ সালে হওয়া জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেয়া হয়। ২৭ নভেম্বর ২০২৪, খালেদা জিয়া দুর্নীতি মামলা থেকে খালাস পান। কয়েক বছর ধরে নানা জটিল রোগে দীর্ঘ অসুস্থতার পর, খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা, শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়।

অর্জন ও ভূমিকা

  • বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী
  • ১৯৯১–৯৬ ও ২০০১–০৬ সময়ে প্রধানমন্ত্রী
  • বিএনপির দীর্ঘকালীন চেয়ারপারসন

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ