বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদব্রিটিশ ভারত ও পাকিস্তান যুগ

খাজা নাজিমুদ্দিন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পূর্ব বাংলার নেতা

ঢাকার নবাব পরিবারের খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ও দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এক নজরে

জন্ম
১৯ জুলাই ১,৮৯৪
ঢাকা
মৃত্যু
২২ অক্টোবর ১,৯৬৪
ঢাকা
বয়স
৭০ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

খাজা নাজিমুদ্দিন KCIE (উর্দু: خواجہ ناظم الدین‎‎; বাংলা: খাজা নাজিমুদ্দীন; ১৯ জুলাই ১৮৯৪ – ২২ অক্টোবর ১৯৬৪) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ। তিনি ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু পরবর্তীতে ১৯৪৮ সালে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন। ১৯৫১ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। তিনি রক্ষণশীল গড়নের ছিলেন এবং তাকে অজনপ্রিয় বিবেচনা করা হয়।

১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন এবং পরে পাকিস্তানের গভর্নর জেনারেল (১৯৪৮-৫১) ও প্রধানমন্ত্রী (১৯৫১-৫৩) হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে তাঁর ভূমিকা বিতর্কিত হলেও ঢাকার নবাব পরিবারের ঐতিহ্যের উত্তরাধিকারী ছিলেন তিনি।

১৯৬৪ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তার সরকার মাত্র দুই বছর ক্ষমতায় ছিল। তার সময় গৃহবিবাদ ও বৈদেশিক চ্যালেঞ্জ বৃদ্ধি পায় যা তার পদচ্যুতির দিকে ধাবিত হয়। ১৯৫৩ লাহোর দাঙ্গার পর তিনি মেজর জেনারেল আজম খান ও কর্নেল রহিমউদ্দিন খানের অধীনে পাঞ্জাবে সামরিক আইন জারি করেন। দারিদ্র বিমোচন কর্মসূচিতে ব্যর্থতার পর পশ্চিম পাকিস্তানে সমাজতন্ত্রের উত্থান ঘটে। পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের পর তার সরকার আওয়ামী লীগকে প্রতিহত করতে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সাথে বৈদেশিক সম্পর্ক ক্রমাবনতি হয় এবং এসব দেশে পাকিস্তান বিরোধী অনুভূতি বৃদ্ধি পায়।

১৯৫৩ সালের ১৭ এপ্রিল নাজিমুদ্দিনকে পদচ্যুত করা হয় এবং সরকারের বাইরে পাঠানো হয়। তার পরে প্রধানমন্ত্রী হন আরেকজন বাঙালি রাজনীতিবিদ মোহাম্মদ আলী বগুড়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৯৬৪ সালে ৭০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নিজ শহর ঢাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

অর্জন ও ভূমিকা

  • পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী
  • ঢাকা নবাব পরিবারের প্রধান

উৎসসমূহ