বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
ক্রীড়াবিদস্বাধীন বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের ফিনিশার

মাহমুদউল্লাহ বাংলাদেশ ক্রিকেটের অপরিহার্য অলরাউন্ডার ও ফিনিশার। বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি।

এক নজরে

জন্ম
৪ ফেব্রুয়ারি ১,৯৮৬
ময়মনসিংহ
অবস্থা
বর্তমান
জীবিত
বয়স
৪০ বছর(বর্তমান)
দীর্ঘায়ু ও সুস্থ জীবন

জীবনী

মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ (জন্ম: ৪ ফেব্রুয়ারি, ১৯৮৬) হলেন একজন সাবেক বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়, যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেটের সকল ফরম্যাটে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে ঢাকা বিভাগ ক্রিকেট দলের হয়ে খেলেন। তিনি একজন অলরাউন্ডার হিসেবে মাঝারি ক্রম বা নিম্নক্রমের ব্যাটার এবং বোলার হিসেবে অফ-স্পিন বল করতে দক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১০,০০০-এর বেশি রান সংগ্রহ করেছেন এবং ১৫০টিরও বেশি উইকেট শিকার করেছেন। সীমিত ওভারের ক্রিকেটের ক্ষেত্রে মাহমুদউল্লাহ নিজের ফিনিশিং ক্ষমতা জন্য বিশেষভাবে পরিচিত। তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি বিশ্বকাপে শতরান করেন। এছাড়াও প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দুইবার সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। ২০২৫ সালে তিনি ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন।

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়কদের একজন।

মাহমুদউল্লাহ তার ক্যারিয়ার একজন বোলার হিসেবে শুরু করেন। কিন্তু পরে ধীরে ধীরে তিনি নিজেকে একজন দক্ষ ব্যাটসম্যানে রূপান্তরিত করে।

অর্জন ও ভূমিকা

  • বিশ্বকাপে দুটি সেঞ্চুরি (২০১৫)
  • বাংলাদেশের সেরা ফিনিশার
  • টি-টোয়েন্টি অধিনায়ক

উৎসসমূহ