মাশরাফি বিন মুর্তজা
ক্রিকেটার ও দলনেতা
মাশরাফি মুর্তজা বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়ে একাধিক মাইলফলক এনে দেন।
এক নজরে
জীবনী
মাশরাফী বিন মোর্ত্তজা (জন্ম ৫ অক্টোবর ১৯৮৩) হলেন একজন বাংলাদেশী প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। তাছাড়া তিনি নড়াইল-২ আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতীয় সংসদের হুইপ ছিলেন; ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। ইএসপিএন কর্তৃক পরিচালিত "ওয়ার্ল্ড ফেইম ১০০" এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার।
তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে নকআউট পর্যায়ে পৌঁছায়।
অর্জন ও ভূমিকা
- সফলতম ওয়ানডে অধিনায়ক
- জাতীয় দলে অবদান