বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সংগীতশিল্পীপাকিস্তান আমল – স্বাধীন বাংলাদেশ

রুনা লায়লা

মেলোডির রানি, সংগীতশিল্পী

রুনা লায়লা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা কণ্ঠশিল্পী। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

এক নজরে

জন্ম
১৭ নভেম্বর ১,৯৫২
সিলেট
অবস্থা
বর্তমান
জীবিত
বয়স
৭৪ বছর(বর্তমান)
দীর্ঘায়ু ও সুস্থ জীবন

জীবনী

রুনা লায়লা (জন্ম ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। বাংলাদেশের তিনি 'গানের রাণী', 'সুরসম্রাজ্ঞী' এবং 'সুরের দেবী' হিসেবে সমধিক পরিচিত। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ, আধুনিক ও উচ্চাঙ্গ সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাতি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১৩ হাজারেরও বেশি গান করেছেন। ভারত ও পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। লোকসঙ্গীতে রুনা লায়লা প্রখ্যাত কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী দীনেন্দ্র চৌধুরীর থেকে প্রশিক্ষণ লাভ করেছেন।

তাঁর অনন্য কণ্ঠ ও উপস্থাপনা তাঁকে তিন দেশের শ্রোতাদের প্রিয় করে তোলে। তিনি একাধিক ভাষায় হাজারো গান রেকর্ড করেছেন।

সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশ-বিদেশের নানা সম্মাননা লাভ করেন।

অর্জন ও ভূমিকা

  • তিন দেশে জনপ্রিয় কণ্ঠশিল্পী
  • একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার
  • হাজারো গান একাধিক ভাষায় রেকর্ড

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ