বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সংগীতশিল্পীপাকিস্তান আমল – স্বাধীন বাংলাদেশ

সাবিনা ইয়াসমিন

প্লেব্যাক সংগীতশিল্পী

সাবিনা ইয়াসমিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রে সর্বাধিকসংখ্যক প্লেব্যাক গান গেয়েছেন।

এক নজরে

জন্ম
৪ সেপ্টেম্বর ১,৯৫৪
ঢাকা
অবস্থা
বর্তমান
জীবিত
বয়স
৭২ বছর(বর্তমান)
দীর্ঘায়ু ও সুস্থ জীবন

জীবনী

সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে তাঁর কণ্ঠ এক অনন্য স্মারক। তিনি দেড় হাজারেরও বেশি চলচ্চিত্রের গান এবং মোট দশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন।

তাঁর অবদানে তিনি একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)সহ একাধিক সম্মাননা লাভ করেন।

সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন। তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে। ১৯৭২ সালে অবুঝ মন চলচ্চিত্রের "শুধু গান গেয়ে পরিচয়" গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৬ সালে প্রদত্ত ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সুজন সখী চলচ্চিত্রের "সব সখীরে পার করিতে" গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এরপর গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯) ও কসাই (১৯৮০) চলচ্চিত্রের জন্য টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল "জন্ম আমার ধন্য হলো মা গো", "সব ক’টা জানালা খুলে দাও না", "ও আমার বাংলা মা", "মাঝি নাও ছাড়িয়া দে", "সুন্দর সুবর্ণ" ও "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার"। গান গাওয়ার পাশাপাশি তিনি ২০১০ সালে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তার তৃতীয় স্বামী কবীর সুমন একজন স্বনামধন্য সঙ্গীতশিল্পী ও সুরকার।

অর্জন ও ভূমিকা

  • বাংলা চলচ্চিত্রে সর্বাধিক প্লেব্যাক
  • একুশে পদক (১৯৮৪)
  • স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ