বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সাহিত্যিকআধুনিক যুগ

শওকত ওসমান

কথাসাহিত্যিক

শওকত ওসমানের লেখা সমাজ ও মধ্যবিত্ত জীবনের তীক্ষ্ণ চিত্রায়ণের জন্য বিখ্যাত; 'কৃতদাসের হাসি' তাঁর অন্যতম কীর্তি।

এক নজরে

জন্ম
২ জানুয়ারি ১,৯১৭
সবল সিংহপুর, হুগলি, পশ্চিমবঙ্গ
মৃত্যু
১৪ মে ১,৯৯৮
ঢাকা
বয়স
৮১ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

শওকত ওসমান ((১৯১৭-০১-০২)২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮(১৯৯৮-০৫-১৪)) বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। জন্মসূত্রে তাঁর নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসাবে সমধিক পরিচিত ছিলেন।

সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক পান। ১৯৯৮ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

ক্রীতদাসের হাসি তাঁর প্রসিদ্ধ উপন্যাস। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৭ সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি শীর্ষপর্যায়ী পুরস্কার ও পদকে ভূষিত হন।

রচনাবলি ও গ্রন্থপঞ্জি দেখুন

অর্জন ও ভূমিকা

  • কৃতদাসের হাসি উপন্যাস
  • একুশে ও স্বাধীনতা পদক

উৎসসমূহ