কবীর সুমন
বাংলা সঙ্গীতে প্রতিবাদী ধারার পথিকৃৎ
কবীর সুমন বাংলা সঙ্গীতে শহুরে প্রতিবাদী ধারার পথিকৃৎ। তাঁর গান বাংলাদেশের সচেতন শ্রোতাদের কাছে গভীরভাবে সমাদৃত।
এক নজরে
জীবনী
কবীর সুমন (জন্ম: ১৬ মার্চ ১৯৪৯) একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৯৯ সালে বজরং দলের এক প্রাক্তন সদস্য খ্রিস্টান ধর্মপ্রচারক গ্রাহাম স্টেইনসকে হত্যা করলে তার প্রতিবাদস্বরূপ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করলেও সুমন নিজেকে একজন অজ্ঞেয়বাদী (Agnostic) এবং একাডেমিক অর্থে একজন নৈরাজ্যবাদী-শূন্যবাদী (Anarchist-Nihilist) হিসেবে বর্ণনা করেন।
তাঁর গান রাজনীতি, সমাজ ও ব্যক্তিজীবনের কথা বলে। বাংলাদেশের তরুণ সচেতন শ্রোতাদের কাছে তিনি বিশেষভাবে জনপ্রিয়।
সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তার তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সঙ্গীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী। বিশিষ্ট বাংলাদেশি গায়িকা সাবিনা ইয়াসমিন তার বর্তমান সহধর্মিনী। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।
অর্জন ও ভূমিকা
- বাংলা প্রতিবাদী গানের পথিকৃৎ
- বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়