বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

বাঘা মসজিদ

রাজশাহী থেকে বাঘার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার। বাঘার সবজয়গাতেই আছে আমের বাগান। আম বাগান দেখতে চলে যেতে পারেন ঐতিহাসিক বাঘা মসজিদ। প্রাচীন এ মসজিদ ইট দিয়ে তৈরি। মূল মসজিদের চারপাশে চারটি ও মাঝখানে দুই সারিতে পাঁচটি করে মোট দশটি গম্বুজ আছে। মসজিদের পূর্বপাশে পাঁচটি দরজা আছে। উত্তর ও …

এক নজরে

জেলা
রাজশাহী
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.195, 88.830

বিবরণ

রাজশাহী থেকে বাঘার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার। বাঘার সবজয়গাতেই আছে আমের বাগান। আম বাগান দেখতে চলে যেতে পারেন ঐতিহাসিক বাঘা মসজিদ। প্রাচীন এ মসজিদ ইট দিয়ে তৈরি। মূল মসজিদের চারপাশে চারটি ও মাঝখানে দুই সারিতে পাঁচটি করে মোট দশটি গম্বুজ আছে। মসজিদের পূর্বপাশে পাঁচটি দরজা আছে। উত্তর ও দক্ষিণ দেয়ালের চারটি দরজাই বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় ২৩.১৬ মি দৈর্ঘ্য এবং ১২.৮০ মিটার প্রস্থের এই মসজিদ ১৮৯৭ সালের ভূমিকম্পে ছাদ ধ্বংস হয়ে যায়। প্রত্নতত্ত্ব বিভাগ পরে গম্বুজসহ ছাদটি পুনঃনির্মাণ করেন। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে প্রচুর পোড়া মাটিরফলক। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজ কক্ষ আছে। এটি নিয়ে মতবিরোধ আছে। অনেকে মনে করেন এটি মহিলাদের নামাজের জায়গা ছিল। আবার অনেকের মতে কক্ষটি শুধু সুলতানের প্রতিনিধি হিসেবে কর্মরত গভর্নরের জন্যই সংরক্ষিত ছিল। বাঘা মসজিদের পূর্ব পাশে আছে বিশাল আকৃতির একটি দীঘি।

মসজিদের পাশেই আছে একটি কবরস্থান। বেশ কয়েকজন বুজুর্গ ব্যক্তি শায়িত আছেন এখানে। জনশ্রুতি আছে হযরত শাহ দৌলা দানেশ মন্দ (র.) পাঁচজন সঙ্গীসহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে বাঘায় আসেন খ্রিস্টীয় ১৫০৫ সালে। সুলতান নসরত শাহও তার ভক্ত ছিলেন বলে যানা যায়। শাহ দৌলা এ অঞ্চলে বাঘের পিঠে চড়ে বেড়াতেন বলে জায়গাটির নাম বাঘা, এ কথা প্রচলিত আছে লোকমুখে।

বাঘা মসজিদ যাওয়ার পাথে বানেশ্বর আম হাট দেখে যেতে পারেন। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বসে বানেশ্বরে।

ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে রাজশাহী যাওয়া যায়। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে দেশ ট্রাভেলস ও গ্রীন লাইন পরিবহনের এসি বাস যায় রাজশাহী। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়া ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে শ্যমলি পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি পরিবহন প্রতিষ্ঠানের বাস যায় রাজশাহী। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। ঢাকার কমলাপুর থেকে রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস। ভাড়া শোভন চেয়ার সাড়ে ৩শ’ টাকা, স্নিগ্ধা ৬০৪ টাকা, এসি সিট ৭২৫ টাকা, এসি বার্থ ১০৮১ টাকা।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ (সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৩শ’ টাকা), ইউনাইটেড এয়ারের (সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ২৫০ টাকা) বিমান চলাচল করে রাজশাহীতে।

রাজশাহী থেকে বাঘা যাওয়ার সহজ উপায় হল বাস। রাজশাহী শিরইল বাসস্ট্যান্ড থেকে বাঘার বাস ছাড়ে। ভাড়া ৩৫ থেকে ৪০ টাকা।

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী চিড়িয়াখানার পাশে আছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল ( ০৭২১-৭৭৫২৩৭ )। ঢাকার পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয় ( ০২-৮৮৩৩২২৯ , ৮৮৩৪৬০০) থেকেও এ হোটেলের বুকিং দেওয়া যায়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলের সিঙেল এসি রুম ১ হাজার ৯শ’ টাকা, এসি ডাবল রুম ২ হাজার ৬শ’ টাকা, সুইট ৪ হাজার ৬শ’ টাকা।

বাঘা মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৫০–৭০০ টাকা, এসি ১,১০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৪.৫–৫.৫ ঘণ্টা (বঙ্গবন্ধু সেতু হয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, কল্যাণপুর, শ্যামলী ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রাজশাহী শিরোইল বাস টার্মিনাল, রেলগেট ও ভদ্রা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বাঘা মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • গাবতলী মাজার রোড
  • কল্যাণপুর বাস কাউন্টার
  • টেকনিক্যাল মোড়
  • আব্দুল্লাহপুর

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

দেশ ট্রাভেলসন্যাশনাল ট্রাভেলসএকতা ট্রান্সপোর্টহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনগ্রীন লাইন
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ রাজশাহী রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: বনলতা এক্সপ্রেস (নন-স্টপ বিলাসবহুল), সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার (বনলতা এক্সপ্রেসে খাবার অন্তর্ভুক্ত)

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে রাজশাহী যাওয়া যায়। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে দেশ ট্রাভেলস ও গ্রীন লাইন পরিবহনের এসি বাস যায় রাজশাহী। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়া ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে শ্যমলি পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি পরিবহন প্রতিষ্ঠানের বাস যায় রাজশাহী। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। ঢাকার কমলাপুর থেকে রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস। ভাড়া শোভন চেয়ার সাড়ে ৩শ’ টাকা, স্নিগ্ধা ৬০৪ টাকা, এসি সিট ৭২৫ টাকা, এসি বার্থ ১০৮১ টাকা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র