বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

বরেন্দ্র গবেষণা জাদুঘর

বরেন্দ্র গবেষণা জাদুঘর (Varendra Research Museum) হলো বাংলাদেশের প্রথম জাদুঘর, যা ১৯১৩ সালে ব্যক্তিগত উদ্যোগে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র হাতেম খাঁন মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছিলো। রাজশাহী অঞ্চলের সনাতন ইতিহাস, ধর্মীয় রীতি, সংস্কৃতি ইত্যাদির বিশাল এক সংগ্রহ আছে এখানে। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র গবেষণা জাদুঘরটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন। শরৎকুমার …

এক নজরে

জেলা
রাজশাহী
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.370, 88.600

বিবরণ

বরেন্দ্র গবেষণা জাদুঘর ( Varendra Research Museum ) হলো বাংলাদেশের প্রথম জাদুঘর, যা ১৯১৩ সালে ব্যক্তিগত উদ্যোগে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র হাতেম খাঁন মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছিলো। রাজশাহী অঞ্চলের সনাতন ইতিহাস, ধর্মীয় রীতি, সংস্কৃতি ইত্যাদির বিশাল এক সংগ্রহ আছে এখানে। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র গবেষণা জাদুঘরটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন। শরৎকুমার রায় এবং তাঁর সহযোগী অক্ষয়কুমার মৈত্রেয়, রমাপ্রসাদ চন্দ প্রমুখ প্রত্ন-অনুরাগী এই প্রতিষ্ঠান দুটি গড়ে তোলার জন্য তাঁরা তাঁদের সময় ও শ্রম ব্যয় করেন। তাঁদের সারা জীবনের প্রয়াস ছিল ওই সময়ের টিকে থাকা অমূল্য প্রত্নসম্পদ (বাংলার, বিশেষ করে বরেন্দ্রীর) জনসম্মুখে প্রকাশ করা। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বরেন্দ্র জাদুঘরটির সামগ্রিক উন্নয়নের জন্য ২০১০ সালের শেষের দিকে বড় অঙ্কের অনুদান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যার পরিমাণ ৯৪ হাজার ৯৩৩ ডলার। সেই টাকায় ২০১১ সালের জুলাই মাস থেকে জাদুঘরের আধুনিকায়নের কাজ শুরু করা হয়। এই অর্থে জাদুঘরের কয়েকটি ভবনের ছাদ নতুন করে তৈরি করা হয়, মূর্তির জন্য বানানো হয়েছে আধুনিক মঞ্চ। প্রতিটি গ্যালারিতে বৈদ্যুতিক বাতি ও ইলেক্ট্রিসিটির সংযোজন করা হয়। ভবনের মেঝে কংক্রিটের কাজ করা হয়। এছাড়া ভবনের বেশ কয়েকটি দরজায় গ্রিল লাগানো হয়। এতে গবেষণা জাদুঘর অনেকটা ছোঁয়া পেয়েছে আধুনিকতার।

বরেন্দ্র জাদুঘরের ১ থেকে ৭ নম্বর গ্যালারির মধ্যে বেশ কয়েকটিতে কাচের ফ্রেম বানিয়ে বিভিন্ন মৃৎপাত্র, পুতুল ও ছোট ছোট মূর্তি সাজিয়ে রাখা হয়েছে পরিপাটি করে। এক বছর আগেও এসব মৃৎপাত্র ও মূর্তিগুলোর কোন পরিচয় লিখিত আকারে না থাকলেও তা এখন সংযোজন করা হয়েছে। ফ্রেমগুলোর ওপর ছাদের সঙ্গে লাগানো হয়েছে বৈদ্যুতিক বাতি। জাদুঘরের সব মূর্তি ধুয়েমুছে সাফ করা হয় সার্বক্ষণিক। এখন দর্শনার্থীদের সেরা আকর্ষণীয় একটি সংগ্রহশালা।

বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহ সংখ্যা ১০ হাজারেরও বেশি। এখানে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে। মহেনজোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত, পাথরের মূর্তি, খিস্ট্রীয় একাদশ শতকে নির্মিত বুদ্ধমূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তিসহ অসংখ্য মূর্তি এই জাদুঘরের অমূল্য সংগ্রহের অন্তর্ভুক্ত। মোঘল আমলের রৌপ্যমুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্যমুদ্রা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এখানে প্রায় ৫ হাজার পুঁথি রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৬৪৬টি সংস্কৃত আর বাকিগুলো বাংলায় রচিত। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত পরিধিতে অঙ্কিত চিত্রকর্ম, নূরজাহানের পিতা ইমাদ উদ দৌলার অঙ্কিত চিত্র এখানে রয়েছে। জাদুঘরটিকে ৭টি প্রদর্শনকোষ্ঠে ভাগ করা হয়েছে। প্রথম প্রদর্শনকোষ্ঠে নওগাঁর পাহাড়পুর থেকে উদ্ধারকৃত ২৫৬টি ঐতিহাসিক সামগ্রী রয়েছে। দ্বিতীয় প্রদর্শনকোষ্ঠে আছে হিন্দু ও বৌদ্ধদের তৈরি কাঠ ও পাথরের নানা ভাস্কর। তৃতীয় ও চতুর্থ প্রদর্শনকোষ্ঠে রয়েছে বিভিন্ন দেব-দেবীর মূর্তি। পঞ্চম প্রদর্শনকোষ্ঠে আছে বৌদ্ধমূর্তি। ষষ্ঠ প্রদর্শনকোষ্ঠে রয়েছে বিভিন্ন ভাষায় লিখিত পাথরের খ- এবং সপ্তম গ্যালারিতে সংরক্ষিত আছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিদর্শনসমূহ।

বরেন্দ্র জাদুঘরে ১৪ হাজার গ্রন্থ’ সমৃদ্ধ একটি সংগ্রন্থশালাও রয়েছে। যদিও গ্রন্থাগারটি শুধুমাত্র গবেষকদের জন্য ব্যবহার করতে দেওয়া হয়, কারণ এখানে অনেক মূল্যবান পুস্তকাদি রয়েছে। এ সকল বই-পুস্তক ও পত্র-পত্রিকা বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস এবং শিল্প ও প্রত্নতত্ত্ব সম্পর্কে গবেষণা ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয়।

প্রতি সপ্তাহের বৃহষ্পতিবার এবং শুক্রবার বরেন্দ্র জাদুঘর বন্ধ থাকে। এছাড়াও সরকারী ছুটির দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনে এটি বন্ধ থাকে।

রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে জাদুঘরটি অবস্থিত। ঢাকা থেকে বাস, ট্রেন এবং বিমান, সকল পথেই আপনি রাজশাহী যেতে পারবেন। রাজশাহীতে পৌছার পর শহরের মূল কেন্দ্র জিরো পয়েন্টের কাছেই জাদুঘরটি পাওয়া যাবে। রাজশাহী কলেজের পাশে এটি অবস্থিত। এর পুর্ব দিকে সদর হাসপাতাল, দক্ষিণে প্রমত্তা পদ্মা নদী ও উত্তরে হেতেম খা বড় মসজিদ অবস্থিত। আপনি শহরের যেকোন জায়গা থেকে অটোরিক্সা কিংবা রিক্সা করে খুব সহজেই বরেন্দ্র জাদুঘর যেতে পারবেন।

বরেন্দ্র গবেষণা জাদুঘর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৫০–৭০০ টাকা, এসি ১,১০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৪.৫–৫.৫ ঘণ্টা (বঙ্গবন্ধু সেতু হয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, কল্যাণপুর, শ্যামলী ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রাজশাহী শিরোইল বাস টার্মিনাল, রেলগেট ও ভদ্রা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বরেন্দ্র গবেষণা জাদুঘর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • গাবতলী মাজার রোড
  • কল্যাণপুর বাস কাউন্টার
  • টেকনিক্যাল মোড়
  • আব্দুল্লাহপুর

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

দেশ ট্রাভেলসন্যাশনাল ট্রাভেলসএকতা ট্রান্সপোর্টহানিফ এন্টারপ্রাইজশ্যামলী পরিবহনগ্রীন লাইন
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ রাজশাহী রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: বনলতা এক্সপ্রেস (নন-স্টপ বিলাসবহুল), সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার (বনলতা এক্সপ্রেসে খাবার অন্তর্ভুক্ত)

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

এখানে প্রায় ৫ হাজার পুঁথি রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৬৪৬টি সংস্কৃত আর বাকিগুলো বাংলায় রচিত। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত পরিধিতে অঙ্কিত চিত্রকর্ম, নূরজাহানের পিতা ইমাদ উদ দৌলার অঙ্কিত চিত্র এখানে রয়েছে। জাদুঘরটিকে ৭টি প্রদর্শনকোষ্ঠে ভাগ করা হয়েছে। প্রথম প্রদর্শনকোষ্ঠে নওগাঁর পাহাড়পুর থেকে উদ্ধারকৃত ২৫৬টি ঐতিহাসিক সামগ্রী রয়েছে। দ্বিতীয় প্রদর্শনকোষ্ঠে আছে হিন্দু ও বৌদ্ধদের তৈরি কাঠ ও পাথরের নানা ভাস্কর। তৃতীয় ও চতুর্থ প্রদর্শনকোষ্ঠে রয়েছে বিভিন্ন দেব-দেবীর মূর্তি। পঞ্চম প্রদর্শনকোষ্ঠে আছে বৌদ্ধমূর্তি। ষষ্ঠ প্রদর্শনকোষ্ঠে রয়েছে বিভিন্ন ভাষায় লিখিত পাথরের খ- এবং সপ্তম গ্যালারিতে সংরক্ষিত আছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিদর্শনসমূহ।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র