বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি

রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট। কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি দ্বীপ। অথৈ নীল জলরাশির মাঝে সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির এক বীর সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর সমাধিস্থলে লেখা, "তুমি দুর্জয়, নির্ভীক, মৃত্যুহীন এক প্রাণ"—এই কথাগুলো যেন তাঁর অসীম সাহস ও বীরত্বের সাক্ষ্য বহন করে। ১৯৭১ সালের ২০ এপ্রিল, মুক্তিযুদ্ধের তীব্র …

এক নজরে

জেলা
রাঙ্গামাটি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.845, 92.165

বিবরণ

রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট। কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি দ্বীপ। অথৈ নীল জলরাশির মাঝে সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির এক বীর সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর সমাধিস্থলে লেখা, "তুমি দুর্জয়, নির্ভীক, মৃত্যুহীন এক প্রাণ"—এই কথাগুলো যেন তাঁর অসীম সাহস ও বীরত্বের সাক্ষ্য বহন করে।

১৯৭১ সালের ২০ এপ্রিল, মুক্তিযুদ্ধের তীব্র সময়। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল রাঙামাটির মহালছড়ি থানার বুড়িঘাট চিংড়ি খাল এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল। হঠাৎ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত তিনটি লঞ্চ ও দু’টি স্পিডবোট মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। এই আকস্মিক আক্রমণে মুন্সি আব্দুর রউফ তাঁর মেশিনগান নিয়ে একাই শত্রুদের মোকাবেলা করেন। নিজের জীবনের বিনিময়ে তিনি তাঁর সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করেন। এই বীরত্বপূর্ণ যুদ্ধে হানাদার বাহিনীর দু’টি লঞ্চ ও একটি স্পিডবোট ডুবে যায় এবং প্রায় দুই প্লাটুন সৈন্য মারা যায়। কিন্তু হানাদার বাহিনীর ছোঁড়া একটি মর্টারের আঘাতে মুন্সি আব্দুর রউফ শাহাদাত বরণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।

স্থানীয় দয়াল চাকমা তাঁর মরদেহ উদ্ধার করে কাপ্তাই হ্রদের ঐ ছোট্ট দ্বীপে সমাহিত করেন। দীর্ঘদিন অজ্ঞাত থাকার পর ১৯৯৬ সালের ২৫ এপ্রিল তাঁর সহযোদ্ধা এবং স্থানীয়দের সহযোগিতায় সমাধিস্থল চিহ্নিত করা হয়। অবশেষে ২০০৬ সালের ২৫ মার্চ সেখানে একটি স্মৃতিসৌধ স্থাপন (Birsrestha Munshi Abdur Rauf Monument) করা হয়, যার মাঝে রয়েছে একটি রাইফেলের ভাস্কর্য।

প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধে আসেন। সমাধিস্থলে যাওয়ার পথে নানিয়ারচরের আনারস বাগান, কাপ্তাই লেকের মনোরম দৃশ্য, এবং ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই লেকে ভ্রমণ পর্যটকদের মুগ্ধ করে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি একটি ঐতিহাসিক স্থান এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এক গুরুত্বপূর্ণ স্থাপনা।

ঢাকার ফকিরাপুল মোড় /সায়দাবাদে রাঙ্গামাটি গামী অসংখ্য বাস কাউন্টারের অবস্থান। সকল বাসই সকাল ৮.০০ হতে ৯.০০ টা এবং রাত ৮.৩০ হতে ১১.০০ এর মধ্যে ঢাকা ছাড়ে। ভাড়াঃ ঢাকা-রাঙ্গামাটিঃ এসি ১১০০-১৮০০ টাকা, নন এসি সকল বাস – ৭৫০-৯৫০ টাকা।

চট্রগ্রামের অক্সিজেন এলাকার রাঙামাটির বাস টার্মিনাল যেতে হবে। এখান থেকে আধ ঘন্টার ব্যবধানে আপনি পাবেন পাহাড়ীকা ও লোকাল বাস সার্ভিস। পাহাড়ীকা বাসের ভাড়া ১১০ টাকা এবং লোকাল বাসের ভাড়া ৮৫টাকা। পাহাড়ীকা বাসে সময় লাগে আড়াই ঘন্টা এবং লোকাল বাসে ৩-সাড়ে ৩ ঘন্টা। সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত পাওয়া যায় বাস।

এছাড়া যারা আরামদায়ক ভ্রমন করতে চান, তাদের জন্য আছে বিলাস বহুল সার্ভিস এস. আলম, ইউনিক, হানিফ ও বিআরটিসি। এসব বাস সার্ভিসের ভাড়া ১০০-১২০টাকা। সময় লাগবে ২.৩০-৩ ঘন্টা।

রাঙ্গামাটি পৌঁছে সেখান থেকে স্থানীয় পরিবহন ব্যবহার করে নানিয়ারচর ঘাটে গিয়ে অবশেষে নৌকা যোগে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পৌঁছানো যাবে।

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ রাঙ্গামাটি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট। কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি দ্বীপ। অথৈ নীল জলরাশির মাঝে সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির এক বীর সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর সমাধিস্থলে লেখা, "তুমি দুর্জয়, নির্ভীক, মৃত্যুহীন এক প্রাণ"—এই কথাগুলো যেন তাঁর অসীম সাহস ও বীরত্বের সাক্ষ্য বহন করে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র