বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতরাঙ্গামাটি · Chattogram

ফুরমোন পাহাড়

ফুরমোন পাহাড় (Furomown Hill) রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড় যার উচ্চতা এক হাজার ৫১৮ ফুট। রাঙ্গামাটি শহরে ঢুকার সময় এটি চোখে পড়বে যা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পাহাড়ের চূড়ায় উঠে রাঙামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোটামুটি আঁকাবাঁকা উঁচুনিচু পাহাড়ি এই রাস্তাধরে ২ ঘন্টা …

এক নজরে

জেলা
রাঙ্গামাটি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.650, 92.140

বিবরণ

ফুরমোন পাহাড় (Furomown Hill) রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড় যার উচ্চতা এক হাজার ৫১৮ ফুট। রাঙ্গামাটি শহরে ঢুকার সময় এটি চোখে পড়বে যা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পাহাড়ের চূড়ায় উঠে রাঙামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোটামুটি আঁকাবাঁকা উঁচুনিচু পাহাড়ি এই রাস্তাধরে ২ ঘন্টা ৩০ মিনিট একটানা হাটলেই ডানে পাহারের চূড়ায় ওঠার সিঁড়ি পেয়ে যাবেন। ৪১৩ টা পাকা সিঁড়ি এবং অল্পকিছু মাটির সিঁড়ি পার করলেই ফুরমোন এর সুন্দর্য্য আপনার জন্য অপেক্ষা করছে। তবে হৈচৈ করা থেকে বিরত থাকুন কারন ভান্তেরা এখানে ধ্যান করেন। মনে রাখবেন এটা পর্যটন কেন্দ্র নয়, এটা তীর্থ কেন্দ্র।

প্রায় ২.৩০ ঘন্টা পাহাড় বেয়ে উঠার যে কষ্ট তা ২ মিনিটে উধাও হয়ে যাবে পাহাড়ের উপর থেকে চারিদিকে তাকিয়ে। অবশ্যই দল বেঁধে যাবেন, একা না যাওয়াই ভালো। সাথে অবশ্যই আইডি কার্ড নিয়ে যাবেন।

পাহাড়ে চড়ার আগে প্রয়োজনীয় জিনিসপাতি সাথে নিয়ে নিন কারন পথে কিছুই পাবেন না। যেমনঃ পর্যাপ্ত পানি, শুকনা খাবার, হাটার জন্য লাঠি ইত্যাদি।

ঢাকা এর ফকিরাপুল, কলাবাগানসহ বিভিন্ন কাউন্টার থেকে রাঙ্গামাটির উদ্দেশে বিভিন্ন পরিবহনের বাস যায়। মানভেদে ভাড়া ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। রাঙ্গামাটি পৌঁছে শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা কিংবা অন্য যেকোনো মোটরগাড়িতে ফুরমোন পাহাড়ের পাদদেশে যাওয়া যায়।

চট্রগ্রাম এর অক্সিজেন বাসস্টেশন থেকে পাহাড়িকা বাসে ঘাগড়ার কিছু পরে সাপছড়ি নেমে যান। জনপ্রতি ভাড়া ১২০ টাকা। এখানের যে কোন লোককে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। এ জন্য অবশ্যই পাহাড়ে ওঠার অভ্যাস থাকতে হবে। আরেকটু আরামে যেতে চাইলে ফুরোমোনের পাদদেশে নির্মিত রাস্তা দিয়েও যেতে পারেন।

রাঙামাটি শহরের নিউ মার্কেট থেকে সিএনজি রিজার্ভ করে ফুরোমন ভাবনা কেন্দ্রের সামনে নামিয়ে দিতে বলবেন। সেখান থেকেই ট্রেকিং শুরু। অবশ্য ফুরোমনের অন্যপাশে প্রায় পাহাড়ের পাদদেশে যাওয়া যাবে। এক্ষেত্রে লোকাল সিএঞ্জিতে জনপ্রতি ৪০-৫০ টাকা অথবা রিজার্ভ করলে ২০০-২৫০ টাকা ভাড়া পরবে।

ফুরমোন পাহাড়ে থাকা-খাওয়ার কোন ব্যবস্থা নেই।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ফুরমোন পাহাড় ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ফুরমোন পাহাড়-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ রাঙ্গামাটি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ফুরমোন পাহাড় (Furomown Hill) রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড় যার উচ্চতা এক হাজার ৫১৮ ফুট। রাঙ্গামাটি শহরে ঢুকার সময় এটি চোখে পড়বে যা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পাহাড়ের চূড়ায় উঠে রাঙামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোটামুটি আঁকাবাঁকা উঁচুনিচু পাহাড়ি এই রাস্তাধরে ২ ঘন্টা ৩০ মিনিট একটানা হাটলেই ডানে পাহারের চূড়ায় ওঠার সিঁড়ি পেয়ে যাবেন। ৪১৩ টা পাকা সিঁড়ি এবং অল্পকিছু মাটির সিঁড়ি পার করলেই ফুরমোন এর সুন্দর্য্য আপনার জন্য অপেক্ষা করছে। তবে হৈচৈ করা থেকে বিরত থাকুন কারন ভান্তেরা এখানে ধ্যান করেন। মনে রাখবেন এটা পর্যটন কেন্দ্র নয়, এটা তীর্থ কেন্দ্র।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র