বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ঠেগামুখ

ঠেগামুখ (Thegamukh) বাংলাদেশের সীমান্তবর্তী শেষ গ্রাম। ভারত সীমান্ত ঘেষা দুর্গম জনপদ ঠেগামুখ রাঙামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। স্থানীয় বাসিন্দারা বলেন থেগামুখ। ঠেগামুখের পশ্চিমে বাংলাদেশ আর পূর্ব পাশে ভারতের মিজোরাম প্রদেশ। এ এলাকাকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বলা যায় এক বাক্যে। …

এক নজরে

জেলা
রাঙ্গামাটি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.870, 92.550

বিবরণ

ঠেগামুখ (Thegamukh) বাংলাদেশের সীমান্তবর্তী শেষ গ্রাম। ভারত সীমান্ত ঘেষা দুর্গম জনপদ ঠেগামুখ রাঙামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। স্থানীয় বাসিন্দারা বলেন থেগামুখ। ঠেগামুখের পশ্চিমে বাংলাদেশ আর পূর্ব পাশে ভারতের মিজোরাম প্রদেশ । এ এলাকাকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বলা যায় এক বাক্যে।

পাহাড় থেকে বয়ে আসা ঠেগা ছড়া যা এখানে এসে কর্ণফুলিতে মিলিত হয়েছে। তাই এই ছড়ার নামেই ঠেগার নামকরণ করা হয়েছে ঠেগামুখ। নদীর দুপাশে, দুই সীমান্তে, দুই দেশেই চাকমা ও মারমা নৃ-গোষ্ঠীর বসবাস তাই সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট। কাঁটাতারের বেড়া বা ছোট কর্ণফুলীর দূরত্ব এখানে বাধা হতে পারেনি।

ঠেগামুখ দুর্গম এলাকা হলেও সীমান্তঘেরা এই গ্রাম ছিমছাম, বেশ সাজানো-গোছানো। এখানে ১০০ পরিবারের বসবাস। তার মানে সব মিলে এখানে ১০০টির মতো বাড়ি বা ঘর আছে। একটা চমৎকার বাজার আছে। এখানকার কারবারি বা গ্রামপ্রধানের নাম পুলিন চাকমা।সপ্তাহের বুধ ও শুক্রবার ঠেগামুখে হাট বসে। সেই দুই দিন এলাকা বেশ সরগরম থাকে। হাটে আসা ক্রেতার বেশির ভাগই ওপার মিজোরামের। ভারতের ত্রিপুরা ও মিজোরামে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা। স্কাই টিভির অ্যানটেনা প্রতিটি ঘরে ঘরে।

ইঞ্জিন চালিত বোট দিয়ে রাঙামাটি থেকে বরকল উপজেলা সদরে যেতে সময় লাগবে পাঁচ ঘণ্টার মতো। দুপুরের আগে পোউছাতে পারলে ওইদিনই বরকল থেকে ট্রলারে করে যেতে পারবেন ছোট হরিণা, সময় লাগবে এক্ষেত্রেও ৪-৫ ঘন্টা। ছোট হরিণা থেকে ২৬ কিলোমিটার দূরে ঠেগামুখ সীমান্ত। আর যদি বিকেলের পরে পোউছান বরকল, সেক্ষেত্রে বরকলেই রাত্রিযাপন করে খুব সকাল সকাল ছোট হরিণার উদ্দেশ্যে রওনা দিতে পারেন।

ছোট হরিণা থেকে স্থানীয় ভাষায় বার্মিজ বোট দিয়ে আপনাকে ঠেগামুখ অভিমুখে যাত্রা করতে হবে। বার্মিজ বোটে ঠেগামুখে যেতে সময় লাগবে দুই-তিন ঘণ্টার কাছাকাছি। তবে বলে রাখা ভালো, যতো তাড়াতাড়ি যেতে পারবেন আবার ততো তাড়াতাড়ি আপনি বরকল সদরে ফিরে আসতে পারবেন। নিরাপত্তার কথা মাথায় রেখে সময়ের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে।

ছোট হরিণায় থাকার তেমন ভালো আয়োজন নেই। থাকতে হবে দোতলা বোর্ডিংয়ে। শৌচাগারের সুবিধা নেই। তবে খাবারের ভালো ব্যবস্থা রয়েছে। বাজারের বাথুয়ায় রাখাইনে খাবারের ষোলোয়ানা বাঙালি স্বাদ পাওয়া যায়।

আগেই যদি ছোট হরিণায় বিজিবি ক্যাম্পে থাকার অনুমতি নিতে পারেন তাহলে ক্যাম্পে রাত্রিযাপন করতে পারবেন। তাই ভালো হয় যেদিন রাঙামাটি শহর থেকে ভোরে বরকল সদরের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে আবাসিক বোডিংয়ে রাত্রিযাপন করবেন। সেখানে স্থানীয় হোটেরগুলোতে ভুড়ি ভোজনের কাজটিও সেরে নেবেন এবং পরদিন বিজিবির অনুমতি পেলে ভোরে বার্মিজ বোট নিয়ে ঠেগামুখ যাত্রা শুরু করা যাবে এবং সন্ধ্যা নামার আগে আপনাকে বরকল সদরে ফিরে আসতে হবে।

তবে বলে রাখা ভাল, ছোট হরিণা থেকে ঠেগামুখ পর্যন্ত পানি সংকট এবং খাবার সংকটে পড়তে পারেন। কেননা সেখানে কোনো খাবার রেস্তোরা নেই। তাই খাবার আগে সংগ্রহ করে নিতে হবে। তবে নিরাপত্তার স্বার্থে বিজিবি-বিএসএফ’র ক্যাম্পের ছবি তোলা থেকে বিরত থাকতে হবে সবাইকেই।

ঠেগামুখ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ঠেগামুখ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ রাঙ্গামাটি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঠেগামুখ (Thegamukh) বাংলাদেশের সীমান্তবর্তী শেষ গ্রাম। ভারত সীমান্ত ঘেষা দুর্গম জনপদ ঠেগামুখ রাঙামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। স্থানীয় বাসিন্দারা বলেন থেগামুখ। ঠেগামুখের পশ্চিমে বাংলাদেশ আর পূর্ব পাশে ভারতের মিজোরাম প্রদেশ । এ এলাকাকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বলা যায় এক বাক্যে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র