বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যরংপুর · Rangpur

রংপুরের হাঁড়িভাঙা আম

বাংলাদেশের একমাত্র আশ বিহীন আমের নাম হচ্ছে রংপুরের হাড়িভাঙ্গা (Haribhanga) আম। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় হাঁড়িভাঙা আম বদলে দিয়েছে রংপুরের পদাগঞ্জের অর্থনৈতিক ভাগ্য। হাঁড়িভাঙা আমটির ‘ইতিহাসের’ গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী মানুষ। ৪৫ বছর আগে মারা যান তিনি। তিনিই প্রথম জনসম্মুখে …

এক নজরে

জেলা
রংপুর
বিভাগ
Rangpur
স্থানাঙ্ক
25.750, 89.250

বিবরণ

বাংলাদেশের একমাত্র আশ বিহীন আমের নাম হচ্ছে রংপুরের হাড়িভাঙ্গা (Haribhanga) আম। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় হাঁড়িভাঙা আম বদলে দিয়েছে রংপুরের পদাগঞ্জের অর্থনৈতিক ভাগ্য। হাঁড়িভাঙা আমটির ‘ইতিহাসের’ গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী মানুষ। ৪৫ বছর আগে মারা যান তিনি। তিনিই প্রথম জনসম্মুখে এনেছিলেন এই আম। শুরুতে এর নাম ছিল মালদিয়া (Maldia)। নফল উদ্দিন পাইকারের ইতিহাস সৃষ্টিকারী হাঁড়িভাঙা আমের মাতৃগাছটি আজও ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে রংপুরের মিঠাপুকুরের খোড়াগাছের তেকানী গ্রামে। তার পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে গাছটি সংরক্ষণের দাবি তোলা হয়েছে।

একটি মাত্র মা-গাছ থেকে হাজার হাজার কলম তৈরী করে হাড়িভাঙ্গার বীজ ছড়িয়ে দেয়া হয়েছে। বিশ্বসেরা আম, হাড়িভাঙ্গা তার নাম। রংপুরের শত শত মানুষ এই হাড়িভাঙ্গা আম চাষে করে স্বাবলম্বী হয়েছেন। হাড়িভাঙ্গা আম দেখতে সাধারণত কিছুটা লম্বাটেসহ গোলাকৃতির এবং কালচে সবুজ রংয়ের । পাকলে কিছুটা লালচে রং ধারণ করে। হাড়িভাঙ্গা আম এক একটি ২০০-৫০০ গ্রাম হয়ে থাকে। হাড়িভাঙা আম ২০ জুনের পর বাজারে পাওয়া যায়। সুগন্ধী, অতি সুমিষ্ট, আঁশহীন এই জাতটি মুখে নিলেই মনে হয় অমৃত, পুষ্ট আম বেশী দিন অটুট থাকে। চামড়া কুচকে যায় তবুও পঁচে না। ঢাকার আম বাজারেও হটকেক হিসেবে হাড়িভাঙ্গা এখন বেশ সমাদৃত।

তেকানী ও এর আশপাশের এলাকা খিয়ারী মাটির। তা ছাড়া বরেন্দ্রপ্রবণ অঞ্চল হওয়ার কারণে লাগানো গাছে পানি দিতে হতো সব সময়। পাইকার নফল উদ্দিনও সারা দিন বিভিন্নভাবে ব্যবসায় বাণিজ্য ও কাজে কামে থাকতেন। সে কারণে ওই আমগাছটির নিচে তিনি মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে তাতে সারা দিন পানি দিতেন। এরই মধ্যে একদিন রাতে কে বা কারা ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলেন। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে। সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চায়। তখন নফল উদ্দিন মানুষকে বলেন, ‘যে গাছের নিচের হাড়িটা মানুষ ভাঙছিল সেই গাছেরই আম এগুলা।’ তখন থেকেই ওই গাছটির আম ‘ হাড়িভাঙ্গা আম ’ নামে পরিচিতি পায়। এটি কাঁচায় ছালসহ খেলেও মিষ্টি লাগে। এখনো ইতিহাস ও কালের সাক্ষী হয়ে আমগাছটি আছে তেকানী গ্রামে। দ্রুত গাছটি বেড়ে উঠে এবং বছর তিনেকের মাথায় সেই গাছে আম ধরে। সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বিক্রিও হয় প্রচুর। ফলে ওই গাছ থেকে জোড়াকলম করার হিড়িক পড়ে যায়। এলাকার মানুষ ওই গাছ থেকে জোড়াকলম নিয়ে লাগাতে থাকেন। গড়ে উঠতে থাকে বাগানের পর বাগান। বর্তমানে হাঁড়িভাঙ্গা আমের এই গাছটির বয়স ৬৩ বছর।

ঢাকার গাবতলী (Gabtoli), কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস (Bus) রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলী,কল্যাণপুর ও মহাখালী সকল টার্মিনালের বাসগুলো সাভার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর যাতায়াত করে। ভাড়া পড়বে ৫৫০-৯০০ টাকা। রংপুর থেকে আমের এলাকা মিঠাপুকুর উপজেলা যেতে হবে।

রংপুর (Rangpur) শহরে থাকার জন্য বেশকিছু হোটেল (Hotel) / মোটেল (Motel) রয়েছে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

রংপুরের হাঁড়িভাঙা আম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

রংপুরের হাঁড়িভাঙা আম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ রংপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকার গাবতলী (Gabtoli), কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস (Bus) রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলী,কল্যাণপুর ও মহাখালী সকল টার্মিনালের বাসগুলো সাভার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর যাতায়াত করে। ভাড়া পড়বে ৫৫০-৯০০ টাকা। রংপুর থেকে আমের এলাকা মিঠাপুকুর উপজেলা যেতে হবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র