বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

বংশীপুর শাহী মসজিদ

বংশীপুর শাহী মসজিদ (Bongshipur Shahi Masjid) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। বংশীপুর শাহী মসজিদটি শ্যামনগর উপজেলা হতে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত। ইতিহাসে বংশীপুর শাহী মসজিদ টেঙ্গা মসজিদ (Tenga Masjid) নামেও পরিচিত। ইট দিয়ে …

এক নজরে

জেলা
সাতক্ষীরা
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
22.390, 89.070

বিবরণ

বংশীপুর শাহী মসজিদ (Bongshipur Shahi Masjid) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। বংশীপুর শাহী মসজিদটি শ্যামনগর উপজেলা হতে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত। ইতিহাসে বংশীপুর শাহী মসজিদ টেঙ্গা মসজিদ (Tenga Masjid) নামেও পরিচিত। ইট দিয়ে নির্মিত এই মসজিদটি এক সময় ব্যাবহারের উপযোগী ছিলনা কিন্তু যদিও বর্তমান সময়ে এই মসজিদের ব্যাপক সংস্কার করে এটিকে আধুনিক করা হয়েছে।

ইতিহাস বিখ্যাত এ মসজিদের দৈর্ঘ্য ৪১.১৫ মিটার এবং এর প্রস্থ ১০.৬৭ মিটার। মসজিদের প্রধান ভবনের উপর চমৎকার ৫টি গম্বুজ রয়েছে এবং চারটি দেয়ালের মাঝে ৪ টি ধনুক আকৃতির নকশা রয়েছে যা মোঘল আমলের স্থাপত্যের নিদর্শন বহন করে।

শিলালিপি না থাকায় এই মসজিদের নির্মাণকাল নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। একটি মত অনুসারে রাজা প্রতাপাদিত্য তার মুসলিম অনুসারীদের জন্য নির্মাণ করেন। অপর মতানুসারে মোঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এটি নির্মাণ করেন। নির্মাণ পরিকল্পনার জন্য মসজিদটি দর্শনার্থীদের নিকট প্রশংসিত হয়।

একই রেখায় পাঁচটি গম্বুজ থাকায় এই মসজিদটিকে বাংলায় মুসলিম স্থাপত্যের সবচেয়ে প্রাচীন স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। দূর থেকে মসজিদটিকে যাতে সহজে চেনা যায়, সেজন্য মসজিদ কমিটির উদ্যোগে সুউচ্চ মিনার তৈরি করা হয়েছে। মসজিদের সম্পূর্ণ মেঝে ও দেয়াল টাইলস করা হয়েছে। মসজিদের মূল ভবনের ৫ টি কক্ষে ২টি করে এসি লাগানো হয়েছে। প্রতি শুক্রবার জুম্মার নামাযে হাজার হাজার মুসুল্লি এই মসজিদে নামায আদায় করে। জুম্মার দিনে মুসুল্লিদের মিলন মেলায় পরিণত হয় মসজিদ প্রাঙ্গণ। ধর্মপ্রাণ মুসুল্লিরা এ মসজিদটিকে গায়েবী মসজিদ বলেও মনে করে। বহু দুর-দূরান্ত থেকে দর্শনার্থীরা একনজর দেখার জন্য এ মসজিদে ভিড় জমান।

ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার বাস রয়েছে। কল্যাণপুর, মালিবাগ ও গাবতলি থেকে সোহাগ পরিবহণ, সাতক্ষীরা এক্সপ্রেস, এস পি গোল্ডেন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, এ কে ট্রাভেলস, গ্রিন লাইন, ঈগল পরিবহন, মামুন এন্টারপ্রাইজ, সৌদিয়া পরিবহনের এসি নন এসি বাস রয়েছে। সাতক্ষীরা শহর থেকে লোকাল বাসে করে বংশীপুর পৌছাতে হবে। বংশীপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কয়েকশ’ মিটার হাঁটলেই বংশীপুর শাহী মসজিদের অবস্থান। মসজিদের কাছেই পুরনো কবরস্থান আর ঈদগাহ ময়দান।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

বংশীপুর শাহী মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বংশীপুর শাহী মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সাতক্ষীরা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বংশীপুর শাহী মসজিদ (Bongshipur Shahi Masjid) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। বংশীপুর শাহী মসজিদটি শ্যামনগর উপজেলা হতে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত। ইতিহাসে বংশীপুর শাহী মসজিদ টেঙ্গা মসজিদ (Tenga Masjid) নামেও পরিচিত। ইট দিয়ে নির্মিত এই মসজিদটি এক সময় ব্যাবহারের উপযোগী ছিলনা কিন্তু যদিও বর্তমান সময়ে এই মসজিদের ব্যাপক সংস্কার করে এটিকে আধুনিক করা হয়েছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র