বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ঈশ্বরীপুর হাম্মামখানা

ঈশ্বরীপুর হাম্মামখানাটি (Ishwaripur Hammam Khana) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে টেংগা বা শাহী মসজিদ থেকে কিছুটা সামনে এবং যশোরেশ্বরী মন্দিরের পশ্চিমে অবস্থিত। এটি ছিল রাজা প্রতাপাদিত্যের রাজকীয় অতিথিশালার অংশবিশেষ। সমস্ত অতিথি শালা ধ্বংস হয়ে গেলেও এই হাম্মামখানাটি এখনো টিকে আছে।যা লোকমুখে হাবসিখানা নামে পরিচিত। অট্টালিকার পাশে একটি কূপ থাকায় লোকে ধারণা করে …

এক নজরে

জেলা
সাতক্ষীরা
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
22.390, 89.070

বিবরণ

ঈশ্বরীপুর হাম্মামখানাটি (Ishwaripur Hammam Khana) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে টেংগা বা শাহী মসজিদ থেকে কিছুটা সামনে এবং যশোরেশ্বরী মন্দিরের পশ্চিমে অবস্থিত। এটি ছিল রাজা প্রতাপাদিত্যের রাজকীয় অতিথিশালার অংশবিশেষ। সমস্ত অতিথি শালা ধ্বংস হয়ে গেলেও এই হাম্মামখানাটি এখনো টিকে আছে।যা লোকমুখে হাবসিখানা নামে পরিচিত। অট্টালিকার পাশে একটি কূপ থাকায় লোকে ধারণা করে যে এখানে বন্দীদের আটক রাখা হতো।

ঈশ্বরীপুর হাম্মামখানাটি দেখতে একটি ম্যাজিক্যাল ভবনের মতো। কোন জানালা নাই, উপরে ছাদের গম্বুজ দিয়ে সুর্যের আলো প্রবেশ করে পুরো ঘরটি প্রায় আলোকিত হয়ে যায়। এই হাম্মামের সবচেয়ে বড় কক্ষ ছিল পশ্চিম দিকে। মাঝখানের মূল স্নানঘরও প্রায় একই মাপের। মাঝের ঘরটির কেন্দ্রে একটি এবং চার কোনায় ছোট আকারের একটি করে মোট পাঁচটি গম্বুজ রয়েছে। পশ্চিম দেয়ালের মাঝখানে ছিল প্রবেশপথ। এই কক্ষের লাগোয়া—পূর্ব দিকের ঘরে মাঝখানে ছিল পানি গরম করার ব্যবস্থা। মাঝের ঘরের চৌবাচ্চায় গরম পানি সরবরাহ করার ব্যবস্থা ছিল।

ঈশ্বরীপুর হাম্মামখানা এর মধ্যে ৩ টি চৌবাচ্চা আছে, যেখানে পাথর দিয়ে গরম করা পানি সরবরাহ করা হতো। গোসলে যেহেতু পর্দার দরকার হয় তাই এই ভবনের বাহিরে থেকে দেখার কোন সুযোগ নেই কারন এখানে কোন জানালা নেই। পানি চলাচলের পথ, ছাদে গম্বুজ ও গম্বুজে বড় বড় ছিদ্র রয়েছে এই হাম্মাম খানাটিতে।যেটা দিয়ে ঘরের মধ্যে আলো প্রবেশ করে। ১৬ শতকের শেষ দিকে নির্মিত এ হাম্মামখানার উত্তর ও দক্ষিণ দেওয়ালের পশ্চিম পার্শে ছোট একটি করে মোট ২ টি দরজা আছে।

ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার বাস রয়েছে। কল্যাণপুর, মালিবাগ ও গাবতলি থেকে সোহাগ পরিবহণ, সাতক্ষীরা এক্সপ্রেস, এস পি গোল্ডেন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, এ কে ট্রাভেলস, গ্রিন লাইন, ঈগল পরিবহন, মামুন এন্টারপ্রাইজ, সৌদিয়া পরিবহনের এসি নন এসি বাস রয়েছে। সাতক্ষীরা শহর থেকে লোকাল বাসে করে বংশীপুর পৌছাতে হবে। বংশীপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কয়েকশ’ মিটার হাঁটলেই বংশীপুর শাহী মসজিদের অবস্থান। এই মসজিদ থেকে কিছুটা সামনে এগুলেই ঈশ্বরীপুর হাম্মামখানা এর দেখা মিলবে।

শ্যামনগরের যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে এই হাম্মামখানা। যারা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ করবেন তাহারা যাওয়া কিংবা ফেরার পথে দেখে আসতে পারেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ঈশ্বরীপুর হাম্মামখানা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ঈশ্বরীপুর হাম্মামখানা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সাতক্ষীরা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার বাস রয়েছে। কল্যাণপুর, মালিবাগ ও গাবতলি থেকে সোহাগ পরিবহণ, সাতক্ষীরা এক্সপ্রেস, এস পি গোল্ডেন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, এ কে ট্রাভেলস, গ্রিন লাইন, ঈগল পরিবহন, মামুন এন্টারপ্রাইজ, সৌদিয়া পরিবহনের এসি নন এসি বাস রয়েছে। সাতক্ষীরা শহর থেকে লোকাল বাসে করে বংশীপুর পৌছাতে হবে। বংশীপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কয়েকশ’ মিটার হাঁটলেই বংশীপুর শাহী মসজিদের অবস্থান। এই মসজিদ থেকে কিছুটা সামনে এগুলেই ঈশ্বরীপুর হাম্মামখানা এর দেখা মিলবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র