মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট (Mozaffar Garden & Resort) সাতক্ষীরা শহরের জিরোপয়েন্ট হতে মাত্র ৪ কিলোমিটার দূরে খড়িবিলা নামক স্থানে অবস্থিত একটি রিসোর্ট যা স্থানীয়ভাবে মন্টু সাহেবের বাগান বাড়ী নামেও পরিচিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রিসোর্টটি আনুমানিক ১২০ বিঘা বা ৪০ …
এক নজরে
বিবরণ
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট (Mozaffar Garden & Resort) সাতক্ষীরা শহরের জিরোপয়েন্ট হতে মাত্র ৪ কিলোমিটার দূরে খড়িবিলা নামক স্থানে অবস্থিত একটি রিসোর্ট যা স্থানীয়ভাবে মন্টু সাহেবের বাগান বাড়ী নামেও পরিচিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রিসোর্টটি আনুমানিক ১২০ বিঘা বা ৪০ একর জমির উপর স্থাপিত। রিসোর্টটি বেশ খোলামেলা এবং বহু জাতের গাছপালায় পরিপূর্ণ।
অতিথিদের থাকার জন্য এখানে ৯টি ভবন রয়েছে যেগুলোর একটি লেকের উপরে অবস্থিত। যেখানে ৬০টির ও বেশি কক্ষ রয়েছে। চমৎকার কারুকাজ সম্পন্ন এসব কক্ষে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে যেমনঃ শীতাতপ নিয়ন্ত্রক, টেলিভিশন, ইন্টারকম ইত্যাদি। এই রিসোর্টের সবুজ ভুমিতে যেমন হাঁটা ও বসার ব্যবস্থা আছে তেমনি এখানকার পুকুরেও সাঁতার কাটতে পারবেন। এছাড়া এখানকার লেকে প্যাডেল বোটে করে ঘুরে বেড়ানো এবং মাছ ধরেও সময় কাটাতে পারবেন। এখানে আগত অল্প বয়সী অতিথিদের জন্য রয়েছে খেলার মাঠ, ত্রিমাত্রিক চিড়িয়াখানা এবং বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য। এছাড়া রিসোর্টের অতিথিদের জন্য ব্যাডমিণ্টন এবং টেবিল রিসোর্টে অবস্থিত চিড়িয়াখানাটিকে বলা যায় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। দেশের সর্ববৃহৎ এই বেসরকারি চিড়িয়াখানায় রয়েছে নানা প্রজাতির প্রাণী ও পাখি যেগুলো দেখতে পারাটা এখানে আগতদের জন্য একটি অন্যতম বিনোদনের মাধ্যম। ১০৫টা পিকনিক স্পট, কনফারেন্স রুম, চিড়িয়াখানা, সুইমিংপুল, থাকার জন্য ৩০টা আবাসিক কটেজ, মসজিদ, বিভিন্ন গাছের বাগান, পুকুর সহ আরও অনেক মজার রাইড। আসলে এটা একটা থিম পার্ক।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এর বর্তমান প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা যার দ্বারা আপনি তাদের চিড়িয়াখানাও দেখতে পারবেন।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে থাকার জন্য রয়েছে আছে ইন্টারনেট, টিভি, ফ্রিজ, গিজার এবং অন্যান্য সুযোগ-সুবিধা সমৃদ্ধ ৬টি কটেজঃ
কটেজ ছাড়াও সেখানে ১৬টি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষসহ অনেকগুলো সাধারন কক্ষ আছে। হানিমুন কটেজের প্যাকেজ ১০,০০০ টাকা। অন্যান্য কটেজের রুমগুলোর জন্য দিনপ্রতি ৫০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।
রিসোর্টের অভ্যন্তরে অবস্থিত রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা রয়েছে। রিসোর্টের মাল্টি কুইজিন রেস্টুরেন্টে দেশিয় খাবারের পাশাপাশি পাওয়া যায় চাইনিজ, মোঘলাই ও অন্যান্য খাবারও। আছে বারবিকিউ এবং গার্ডেন ব্যাংকুয়েটের সুবিধাও।
ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার বাস রয়েছে। কল্যাণপুর, মালিবাগ ও গাবতলি থেকে সোহাগ পরিবহণ, সাতক্ষীরা এক্সপ্রেস, এস পি গোল্ডেন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, এ কে ট্রাভেলস, গ্রিন লাইন, ঈগল পরিবহন, মামুন এন্টারপ্রাইজ, সৌদিয়া পরিবহনের এসি নন এসি বাস রয়েছে। সাতক্ষীরা শহর থেকে ৫ কিমি দূরে রিসোর্টটি অবস্থিত। তাই রিকশা/অটো নিয়ে খুব সহজেই যেতে পারেন।
মোজাফফর গার্ডেন ৯৩ সোহারার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা ০১৭১২১০৪৪৩৯
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সাতক্ষীরা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
অতিথিদের থাকার জন্য এখানে ৯টি ভবন রয়েছে যেগুলোর একটি লেকের উপরে অবস্থিত। যেখানে ৬০টির ও বেশি কক্ষ রয়েছে। চমৎকার কারুকাজ সম্পন্ন এসব কক্ষে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে যেমনঃ শীতাতপ নিয়ন্ত্রক, টেলিভিশন, ইন্টারকম ইত্যাদি। এই রিসোর্টের সবুজ ভুমিতে যেমন হাঁটা ও বসার ব্যবস্থা আছে তেমনি এখানকার পুকুরেও সাঁতার কাটতে পারবেন। এছাড়া এখানকার লেকে প্যাডেল বোটে করে ঘুরে বেড়ানো এবং মাছ ধরেও সময় কাটাতে পারবেন। এখানে আগত অল্প বয়সী অতিথিদের জন্য রয়েছে খেলার মাঠ, ত্রিমাত্রিক চিড়িয়াখানা এবং বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য। এছাড়া রিসোর্টের অতিথিদের জন্য ব্যাডমিণ্টন এবং টেবিল রিসোর্টে অবস্থিত চিড়িয়াখানাটিকে বলা যায় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। দেশের সর্ববৃহৎ এই বেসরকারি চিড়িয়াখানায় রয়েছে নানা প্রজাতির প্রাণী ও পাখি যেগুলো দেখতে পারাটা এখানে আগতদের জন্য একটি অন্যতম বিনোদনের মাধ্যম। ১০৫টা পিকনিক স্পট, কনফারেন্স রুম, চিড়িয়াখানা, সুইমিংপুল, থাকার জন্য ৩০টা আবাসিক কটেজ, মসজিদ, বিভিন্ন গাছের বাগান, পুকুর সহ আরও অনেক মজার রাইড। আসলে এটা একটা থিম পার্ক।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।