তেঁতুলিয়া শাহী জামে মসজিদ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ (Tentulia Jame Masjid), যা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত, এটি একটি ঐতিহাসিক স্থাপত্য। মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি তৎকালীন জমিদার পরিবারের আভিজাত্য এবং শিল্পকলার প্রতি তাদের ভালোবাসার প্রতীক। তেঁতুলিয়া শাহী জামে মসজিদটি …
এক নজরে
বিবরণ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ (Tentulia Jame Masjid), যা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত, এটি একটি ঐতিহাসিক স্থাপত্য। মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি তৎকালীন জমিদার পরিবারের আভিজাত্য এবং শিল্পকলার প্রতি তাদের ভালোবাসার প্রতীক।
তেঁতুলিয়া শাহী জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে অবস্থিত। এটি স্থানীয়ভাবে ‘মিয়ার মসজিদ’ বা ‘তেঁতুলিয়া জামে মসজিদ’ নামে পরিচিত। ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গ্রহণ করে।
খান বাহাদুর মৌলভী কাজী সালামাতুল্লাহ খান ছিলেন তেঁতুলিয়ার জমিদার এবং কাজী পরিবারের বংশধর। তিনি ১৮৫৮-৫৯ সালে এই মসজিদটি নির্মাণ করেন। তিনি "সালাম মঞ্জিল" নামে একটি জমিদার প্রাসাদও তৈরি করেছিলেন। মসজিদের প্রতিষ্ঠাতা খান বাহাদুর সালামাতুল্লাহ খান তাঁর পিতা মৌলভী কাজী সানা’আতুল্লাহ’র কাছ থেকে ক্ষমতা লাভ করেন। তাঁর পূর্বপুরুষ কাজী আমানাতুল্লাহ ছিলেন কাজী-আল-কুজত (প্রধান বিচারক)। খান বাহাদুর সালামাতুল্লাহ খানের উত্তারাধিকার ছিলেন তাঁর পুত্র মৌলভী কাজী হামিদুল্লাহ খান, এবং তাঁর পুত্র ছিলেন মৌলভী কাজী মুহাম্মদ মিন্নাতুল্লাহ খান। মিন্নাতুল্লাহ খান ছিলেন তেতুলিয়ার কাজী পরিবারের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।
ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যের নিদর্শন অনুসরণ করে নির্মিত। এর নির্মাণশৈলী টিপু সুলতানের বংশধরদের তৈরি বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
মসজিদের পাশে একটি গভীর পুকুর রয়েছে, যা তলদেশ থেকে সিঁড়ি দিয়ে মসজিদ চত্বরের সাথে যুক্ত। ধারণা করা হয়, আগ্রার তাজমহলের নির্মাণশৈলীকে অনুসরণ করে এই মসজিদ নির্মিত হয়েছে।
রাজধানী ঢাকা থেকে সাতক্ষীরাগামী বিভিন্ন এসি/নন-এসি বাস সার্ভিস যেমন এসপি গোল্ডেন লাইন, একে ট্রাভেলস, গ্রীণলাইন, মামুন এন্টারপ্রাইজ, ঈগল, সোহাগ পরিবহন, সৌদিয়া, সাতক্ষীরা এক্সপ্রেস এবং শ্যামলী পরিবহন গাবতলী, নবীনগর, শ্যামলী, কল্যাণপুর ও সাভার থেকে ছেড়ে যায়। পদ্মা সেতু হয়ে এসব বাসে সাতক্ষীরা পৌঁছাতে জনপ্রতি টিকেট মূল্য ৬৫০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত হতে পারে। সাতক্ষীরা জেলা শহর থেকে তেঁতুলিয়া জামে মসজিদের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। সেখান থেকে বাস, রিকশা অথবা ভ্যানের মতো স্থানীয় পরিবহণে তালা-পাইকগাছা সড়ক ধরে সহজেই তেঁতুলিয়া শাহী মসজিদে পৌঁছানো যায়।
তেঁতুলিয়া জামে মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের স্থাপত্যকলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর নির্মাণশৈলী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জমিদার পরিবারের স্মৃতিচিহ্ন এটিকে বিশেষ করে তুলেছে।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
তেঁতুলিয়া শাহী জামে মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
তেঁতুলিয়া শাহী জামে মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সাতক্ষীরা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ (Tentulia Jame Masjid), যা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত, এটি একটি ঐতিহাসিক স্থাপত্য। মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি তৎকালীন জমিদার পরিবারের আভিজাত্য এবং শিল্পকলার প্রতি তাদের ভালোবাসার প্রতীক।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।