বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতশেরপুর · Mymensingh

পানিহাটা-তারানি পাহাড়

পানিহাটা-তারানি পাহাড় (Panihata-Tarani Hill), বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপলেজার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নে গারো পাহাড় এলাকায় অবস্থিত যা উপজেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার এবং শেরপুর জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। নদী, পাহাড়, বন ও ঝর্ণা – এই চারে অপরূপা …

এক নজরে

জেলা
শেরপুর
বিভাগ
Mymensingh
স্থানাঙ্ক
25.020, 90.000

বিবরণ

পানিহাটা-তারানি পাহাড় (Panihata-Tarani Hill), বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপলেজার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নে গারো পাহাড় এলাকায় অবস্থিত যা উপজেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার এবং শেরপুর জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। নদী, পাহাড়, বন ও ঝর্ণা – এই চারে অপরূপা পানিহাটা। কিন্তু সৌন্দর্য্যের ভাগটা শুধু পানিহাটা নিতে পারেনি। এর একটা অংশে ভাগ বসিয়েছে তারানি গ্রামের পাহাড়। এখানকার মেঘ-পাহাড়ের লুকোচুরি দৃশ্য যে কোন প্রকৃতিপ্রেমী মনকে কাছে টানবে। আর একারনেই দিন দিন পানিহাটা-তারানি পাহাড়ি এলাকা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করছে। পানিহাটা নামের স্থানটির একটা অংশে রয়েছে তারানি গ্রামের পাহাড়। তাই দর্শণার্থীদের জন্য পানিহাটা-তারানি দুটো স্থান মিলেই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

পানিহাটা-তারানি পাহাড় এলে এখান থেকে উত্তরের দিকে তাকালে ভারতের তুরা পাহাড়কে দেখা যায়, মেঘ কুয়াশার আবছা আবরনে ঢাকা তুরাকে তখন অপার্থিব বলে মনে হবে। দূরের টিলাগুলো যেন মেঘের সাথে লুকোচুরি খেলছে। তুরার অববাহিকা থেকে সামনে সোজা এসে পশ্চিমে চলে গেছে পাহাড়ি নদী ভোগাই। নদীর একপাশে শত ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা সবুজে জড়ানো পাহাড়। নদীর টলটলে পানির নিচে নুড়ি পাথরগুলো ঝিকিমিকি করছে। সামনের একশ গজ দূরে ভারত অংশে আঁকাবাঁকা রাস্তা দিয়ে পূর্ব থেকে পশ্চিমে মাঝেমধ্যেই হুসহাস করে ছুটে চলছে মালবাহী ট্রাকগুলো। চতুর্দিকে ছোট ছোট অসংখ্য পাহাড়ের সাড়ি। পাশেই খ্রিস্টানদের উপাসনালয়, ছোট একটি চিকিৎসা কেন্দ্র, পানিহাটা পাদ্রি মিশন আর ছোট ছোট শিক্ষার্থীদের থাকার জন্য হোস্টেল।

ঢাকা থেকে শেরপুর জেলা শহরে না যেয়ে সরাসরি নকলা উপজেলা শহর থেকেই নালিতাবাড়ী যাওয়া সহজ ও কম দূরত্বের রাস্তা। ঢাকার মহাখালী থেকে বিলাস পরিবহনের বাসে নালিতাবাড়ী যাওয়া যায়। সময় লাগে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা। পরিবহনভেদে ভাড়া ৪০০ থেকে ৬০০ টাকা।

নালিতাবাড়ী পৌছে শহরের গড়কান্দা চৌরাস্তা মোড় হয়ে সোজা উত্তরে প্রথমে নাকুগাঁও স্থলবন্দরের কাছাকাছি গিয়ে পূর্ব দিকটায় মোড় নিয়ে ভোগাই ব্রিজ পাড়ি দিতে হয়। এরপর সোজা পূর্ব দিকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার গেলে চায়না মোড়। এ মোড়ে এসে আবারও গতিপথ বদলে যেতে হয় উত্তরে। উত্তরের এ রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার গেলেই পানিহাটা-তারানির মূল পয়েন্ট। রিক্সা, সিএনজি, অটোরিক্সা বা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে খুব সহজেই পানিহাটা-তারানি পাহাড় যাওয়া যায়। নালিতাবাড়ী শহর থেকে যেতে সময় লাগবে মাত্র ৩৫-৪৫ মিনিট এবং খুব অল্প খরচেই মধ্যেই পৌঁছে যেতে পারবেন। নালিতাবাড়ী হতে মোটরসাইকেলে যেতে চাইলে আসা-যাওয়ায় প্রায় ১৫০-২০০ টাকা ভাড়া পড়বে।

ঢাকা থেকে দিনে এসে দিনেই ফিরে যাওয়া যায়। তবে ইচ্ছে করলে শেরপুর শহরে থাকতে পারেন এক রাত। শেরপুরে মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো –

এছাড়া, নালিতাবাড়ী উপজেলা পরিষদ ডাকবাংলোয় থাকার ব্যবস্থা আছে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

পানিহাটা-তারানি পাহাড় ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: শেরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

পানিহাটা-তারানি পাহাড়-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শেরপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে শেরপুর জেলা শহরে না যেয়ে সরাসরি নকলা উপজেলা শহর থেকেই নালিতাবাড়ী যাওয়া সহজ ও কম দূরত্বের রাস্তা। ঢাকার মহাখালী থেকে বিলাস পরিবহনের বাসে নালিতাবাড়ী যাওয়া যায়। সময় লাগে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা। পরিবহনভেদে ভাড়া ৪০০ থেকে ৬০০ টাকা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র