বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

চুকু লুপি চিলড্রেন্স পার্ক

চুকু লুপি চিলড্রেন্স পার্কটি (Sherpur Chuku Loopie Children's Park) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা শেরপুর জেলার গারো পাহাড় এলাকার গজনী অবকাশ কেন্দ্রে অবস্থিত। পাহাড়ে যাদের ঘুরতে ভালো লাগে, তাদের জন্য এটি সুখবরই বলা যায়। বন-বৃক্ষের ছায়াঘেরা নাম না জানা অসংখ্য পাখ-পাখালির কলতান, গারো, কোচ, হাজং, ডালু, বানাই সম্প্রদায়ের সংস্কৃতি বেষ্টিত …

এক নজরে

জেলা
শেরপুর
বিভাগ
Mymensingh
স্থানাঙ্ক
25.020, 90.000

বিবরণ

চুকু লুপি চিলড্রেন্স পার্কটি (Sherpur Chuku Loopie Children's Park) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা শেরপুর জেলার গারো পাহাড় এলাকার গজনী অবকাশ কেন্দ্রে অবস্থিত। পাহাড়ে যাদের ঘুরতে ভালো লাগে, তাদের জন্য এটি সুখবরই বলা যায়। বন-বৃক্ষের ছায়াঘেরা নাম না জানা অসংখ্য পাখ-পাখালির কলতান, গারো, কোচ, হাজং, ডালু, বানাই সম্প্রদায়ের সংস্কৃতি বেষ্টিত পাহাড়ের গায়ে গড়ে ওঠা পার্কটি নির্মাণ করা হয়েছে আধুনিকতার ছোঁয়ায়। শেরপুরের শিল্প প্রতিষ্ঠান ভি-সাইন গ্রুপ চুকু লুপি চিলড্রেন্স পার্কটি প্রতিষ্ঠা করেন। পার্কটির বিদ্যুৎ ও চৌম্বুক শক্তির মাধ্যমে ফ্লাইওভার রেল রাইডস সবচেয়ে আর্কষণীয়। এছাড়া এ পার্কে রয়েছে বৈদ্যুতিক নাগর দোলা, সুপার চেয়ার, মেরি গো রাউন্ড, দোলনাসহ বিভিন্ন রাইডস।

পার্কের প্রবেশ মূল্য ১০ টাকা। প্রতিটি রাইডের জন্য আলাদাভাবে ১০-৩০ টাকা।

সীমান্ত এলাকায় ভালো মানের কোনো খাবার হোটেল নেই। তবে শেরপুর জেলা শহরে ভালো মানের কিছু খাবার হোটেল রয়েছে। জেলার বাইরে থেকে সীমান্ত এলাকার গারো পাহাড়ে বেড়াতে এসে রান্না-বান্নার ব্যবস্থা করতে না পারলে শহরের হোটেল থেকে খাবারের জন্য অগ্রিম বুকিং দিলে প্যাকেট সরবরাহ করা হয়।

ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে শেরপুর জেলা সদরের দিকে বেশকিছু ভালো বাস সার্ভিস রয়েছে। এরপর জেলা শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে ঝিনাইগাতী উপজেলা সদরে গিয়ে সিএনজি বা অটোরিক্শায় পৌঁছে যাবেন অবকাশ পর্যটন কেন্দ্রে। সেখান থেকে অবকাশ কেন্দ্রের মূল ভবন পেরিয়ে গেলেই সামনে হাতের ডানপাশে চুকু লুপি চিলড্রেন্স পার্ক।

এছাড়া জেলা শহর থেকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা অথবা মাইক্রোবাস ভাড়া করেও অবকাশে যাওয়া যাবে। আর যারা ঢাকা থেকে নিজস্ব গাড়িতে আসতে চান; তারা ময়মনসিংহ হয়ে সরাসরি শেরপুর জেলা সদর দিয়ে ঝিনাইগাতী উপজেলার অবকাশে যেতে পারবেন। তবে শেরপুর শহরে আসার পর খোয়ারপাড় মোড় থেকে ৩শ’ থেকে ৪শ’ টাকায় সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে সরাসরি অবকাশ কেন্দ্রে যেতে পারেন।

রাত যাপন করতে চাইলে শেরপুর জেলা সদরেই থাকতে হবে। ঝিনাইগাতী বা অবকাশ কেন্দ্রে রাত যাপন করার মতো কোনো আবাসিক হোটেল নেই। তবে ভিআইপিদের জন্য জেলা সার্কিট হাউজ, জেলা পরিষদ ও এলজিইডির রেস্ট হাউজ রয়েছে। এছাড়া শহরের আবাসিক হোটেলগুলোও মন্দ নয়।

চুকু লুপি পার্কে যোগাযোগের নাম্বার: 01889372660

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

চুকু লুপি চিলড্রেন্স পার্ক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: শেরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

চুকু লুপি চিলড্রেন্স পার্ক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শেরপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে শেরপুর জেলা সদরের দিকে বেশকিছু ভালো বাস সার্ভিস রয়েছে। এরপর জেলা শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে ঝিনাইগাতী উপজেলা সদরে গিয়ে সিএনজি বা অটোরিক্শায় পৌঁছে যাবেন অবকাশ পর্যটন কেন্দ্রে। সেখান থেকে অবকাশ কেন্দ্রের মূল ভবন পেরিয়ে গেলেই সামনে হাতের ডানপাশে চুকু লুপি চিলড্রেন্স পার্ক।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র