চায়না বাঁধ
ভাবুন তো একবার, আপনি বসে আছেন সবুজ ঘাসের উপর, আর দুইপাশে নদী। না, এটা নদীর বুকে জেগে উঠা কোন চর নয়! জায়গাটার নাম চায়না বাঁধ (China Dam), যা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। অসাধারণ একটা বিকেল কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের চায়না বাঁধ থেকে। ক্রসবার ৩ ও বলা হয় অবশ্য। সিরাজগঞ্জ শহরের সাথেই …
এক নজরে
বিবরণ
ভাবুন তো একবার, আপনি বসে আছেন সবুজ ঘাসের উপর, আর দুইপাশে নদী। না, এটা নদীর বুকে জেগে উঠা কোন চর নয়! জায়গাটার নাম চায়না বাঁধ (China Dam), যা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। অসাধারণ একটা বিকেল কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের চায়না বাঁধ থেকে। ক্রসবার ৩ ও বলা হয় অবশ্য। সিরাজগঞ্জ শহরের সাথেই এই চায়না বাঁধ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে যমুনা নদীর কূল ঘিরে তৈরি করা হয়েছে এই বাঁধ। বাঁধের মূল ফটক থেকে নদীর ২ কিলোমিটার গভীরে চলে গেছে বাঁধের শেষ প্রান্ত। মূল গেট থেকে পিচ ঢালা রাস্তা সহজেই যেতে পারবেন বাঁধের শেষ প্রান্তে।
যমুনা নদীর এই বাঁধে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসে। বাঁধে বসে থাকতে ভালো লাগবে, ভালো লাগবে আশেপাশের পরিবেশ উপভোগ করতে। আর নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা তো এক কথায় অসাধারণ! এরপর আপনি চাইলে সিরাজগঞ্জ শহরটা ঘুরে দেখতে পারেন। ছোট শহর। ব্যাটারি চালিত রিক্সায় ১ ঘন্টাতেই শেষ করতে পারবেন।
সিরাজগঞ্জ যাওয়ার জন্য মহাখালী বাসস্ট্যান্ড থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর অভি এবং এসআই এই কোম্পানির বাস ছাড়ে। ভাড়া ২৫০ টাকা জনপ্রতি। তবে যারা এসি বাসে যেতে চান তারা মিরপুর ২ এ চলে যাবেন। ওখান থেকে ঢাকা লাইন / এস আই কোম্পানির এসি বাস ছাড়ে। ভাড়া ৩৫০ টাকা। এছাড়া আপনি উওরবঙের যেকোন বাসেই যেতে পারেন, তবে আপনাকে নামতে হবে কড্ডার মোড়ে অথবা সিরাজগঞ্জ রোডে। ট্রেনে আসতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে নামবেন। তারপর সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আসবেন। ওখান থেকে চায়না বাঁধের রিক্সা ভাড়া ২৫/৩০ টাকা। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কথা লিখলাম না, কারণ ওটা বিকেল ৫ টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১০.৩০ এ সিরাজগঞ্জ আসে।
তবে মনে রাখবেন সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৭ টায়। অবশ্য আপনি চাইলে কড্ডার মোড়ে গিয়ে ঢাকাগামী যেকোন বাসে করেই ঢাকায় ফিরতে পারবেন।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
চায়না বাঁধ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
চায়না বাঁধ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সিরাজগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
সিরাজগঞ্জ যাওয়ার জন্য মহাখালী বাসস্ট্যান্ড থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর অভি এবং এসআই এই কোম্পানির বাস ছাড়ে। ভাড়া ২৫০ টাকা জনপ্রতি। তবে যারা এসি বাসে যেতে চান তারা মিরপুর ২ এ চলে যাবেন। ওখান থেকে ঢাকা লাইন / এস আই কোম্পানির এসি বাস ছাড়ে। ভাড়া ৩৫০ টাকা। এছাড়া আপনি উওরবঙের যেকোন বাসেই যেতে পারেন, তবে আপনাকে নামতে হবে কড্ডার মোড়ে অথবা সিরাজগঞ্জ রোডে। ট্রেনে আসতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে নামবেন। তারপর সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আসবেন। ওখান থেকে চায়না বাঁধের রিক্সা ভাড়া ২৫/৩০ টাকা। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কথা লিখলাম না, কারণ ওটা বিকেল ৫ টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১০.৩০ এ সিরাজগঞ্জ আসে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।