হাটিকুমরুলের নবরত্ন মন্দির
হাটিকুমরুলের নবরত্ন মন্দির (Hatikumrul Navaratna Mondir), সিরাজগঞ্জের মধ্যযুগের প্রত্নতত্ত্ব নিদর্শন। পোড়ামাটির ফলক সমৃদ্ধ ৯টি চূড়ায় সুশোভিত এই নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। ইতিহাসের পথ ধরে কিছু সময়ের জন্য আপনিও হারিয়ে যেতে পারেন মধ্যযুগে। সম্ভবত ১৬৬৪ সালে হাটিকুমরুল গ্রামের বাসিন্দা মুর্শিদাবাদের নায়েবে দেওয়ান …
এক নজরে
বিবরণ
হাটিকুমরুলের নবরত্ন মন্দির (Hatikumrul Navaratna Mondir), সিরাজগঞ্জের মধ্যযুগের প্রত্নতত্ত্ব নিদর্শন। পোড়ামাটির ফলক সমৃদ্ধ ৯টি চূড়ায় সুশোভিত এই নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। ইতিহাসের পথ ধরে কিছু সময়ের জন্য আপনিও হারিয়ে যেতে পারেন মধ্যযুগে। সম্ভবত ১৬৬৪ সালে হাটিকুমরুল গ্রামের বাসিন্দা মুর্শিদাবাদের নায়েবে দেওয়ান রামানাথ ভাদুরী দিনাজপুরের কান্তনগর মন্দিরের অনুকরণে এটি নির্মাণ করেন।
নবরত্ন মন্দিরের ৫০ মিটার দূরে আরো একটি সুশোভিত কারুকাজ খচিত শিবমন্দির এবং পূজা অর্চনার জন্য অপর একটি মন্দির রয়েছে। পোড়ামাটি দিয়ে লতাপাতা ফলমূল এবং দেবদেবীর চিত্রফলক খচিত এই ৯ চূড়া বিশিষ্ট মন্দিরের নামকরণ করা হয় নবরত্ন মন্দির। বর্গাকার এই মন্দিরের আয়তন ১৫ দশমিক ৪ মিটার। অর্থাৎ চারদিকে ইটসুরকির গাঁথুনির পুরু দেয়াল। মন্দিরের মূল স্তম্ভের উপরে পোড়ামাটির সুশোভিত চিত্রফলক। ফুল, ফল, লতা-পাতা আর দেব-দেবীর মূর্তি খচিত এই ফলক মধ্যযুগীয় শিল্পকর্মে পরিপূর্ণ। শুধু ফলক নয় পাতলা ইটের সুরকির গাঁথুনির দেয়ালে মধ্যযুগীয় শিল্পের ছোঁয়া স্পষ্ট।
তিনতলা মন্দিরের মূল চূড়া নয়টি। মন্দিরের প্রবেশ পথ পূর্ব দিকে, কুঠুরির উত্তরে ওপরে ওঠার সিঁড়ি। ভিতর থেকে মূল ভবনের ওপরের ছাদ গোলাকার গম্বুজে আচ্ছাদিত। মন্দিরের কেন্দ্রীয় কক্ষ বা উপাসনা কক্ষের ঠিক উপরে একই আকৃতির আরও একটি কক্ষ রয়েছে এবং এই কক্ষের চারিদিকে বারান্দা রয়েছে। এটা আকারে অপেক্ষাকৃত ছোট এবং ওপরে গম্বুজ আকৃতির আরও একটি ছাদ রয়েছে। মন্দিরের পাশেই একটি পুকুর। এই পুকুরটিকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন, ‘এখানে দেব-দেবীর আস্তানা রয়েছে।’ আবার কেউ বলেন, ‘জমিদারের গুপ্তধন লুকানো রয়েছে।’
ঢাকা থেকে সড়কপথে বঙ্গবন্ধু সেতু হয়ে পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সড়কের চৌরাস্তায় নামতে হবে। সেখান থেকে সিরাজগঞ্জ সড়ক। রিকশা বা ভ্যানে ২ কিলোমিটার উত্তরে হাটিকুমরুল। এরপর যেতে হবে মেঠোপথে। এক কিলোমিটার গেলেই হাটিকুমরুল নবরত্ন মন্দির।
সিরাজগঞ্জ শহরে থাকার জন্য ভালো মানের হোটেলগুলো হলো- শহরের স্বাধীনতা স্কোয়ারে হোটেল আল হামরা, (০১৭৪৫৬২৯২৬৪, ০৭৫১-৬৪৪১১) এসি এক শয্যা কক্ষ ৫০০ টাকা, এসি দ্বি-শয্যা কক্ষ ৭০০ টাকা, নন-এসি এক শয্যা কক্ষ ৪৫০, নন-এসি দ্বি-শয্যা কক্ষ ২৫০ টাকা পর্যন্ত। শেখ মুজিব রোড হোটেল অনিক (০১৭২১৭১৯২৩৫, ০৭৫১-৬২৪৪২) এসি এক শয্যা কক্ষ ৪৫০ টাকা, এসি দ্বি-শয্যা কক্ষ ৭০০ টাকা, নন-এসি এক শয্যা কক্ষ ১৫০, নন-এসি দ্বি-শয্যা কক্ষ ২৫০ টাকা মাত্র।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
হাটিকুমরুলের নবরত্ন মন্দির ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
হাটিকুমরুলের নবরত্ন মন্দির-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সিরাজগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
হাটিকুমরুলের নবরত্ন মন্দির (Hatikumrul Navaratna Mondir), সিরাজগঞ্জের মধ্যযুগের প্রত্নতত্ত্ব নিদর্শন। পোড়ামাটির ফলক সমৃদ্ধ ৯টি চূড়ায় সুশোভিত এই নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। ইতিহাসের পথ ধরে কিছু সময়ের জন্য আপনিও হারিয়ে যেতে পারেন মধ্যযুগে। সম্ভবত ১৬৬৪ সালে হাটিকুমরুল গ্রামের বাসিন্দা মুর্শিদাবাদের নায়েবে দেওয়ান রামানাথ ভাদুরী দিনাজপুরের কান্তনগর মন্দিরের অনুকরণে এটি নির্মাণ করেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।