বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

রবীন্দ্র কাছারি বাড়ি

রবীন্দ্র কাছারি বাড়ি ((Rabindranath Tagore’s Kacharibari)) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত যা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ি। ১৮৪২ সালে এই বাড়িটি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে ১৩ টাকা ১০ আনায় বাড়িটি কিনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ সালের দিকে প্রথম এই কুঠিবাড়িতে আগমন করেন এবং কিছুকাল তার কর্মবহুল জীবন অতিবাহিত করেন। …

এক নজরে

জেলা
সিরাজগঞ্জ
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.460, 89.700

বিবরণ

রবীন্দ্র কাছারি বাড়ি ((Rabindranath Tagore’s Kacharibari)) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত যা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ি। ১৮৪২ সালে এই বাড়িটি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে ১৩ টাকা ১০ আনায় বাড়িটি কিনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ সালের দিকে প্রথম এই কুঠিবাড়িতে আগমন করেন এবং কিছুকাল তার কর্মবহুল জীবন অতিবাহিত করেন।

তিনি ১৮৯৬ সাল পর্যন্ত প্রায় ৭ বছর এখানে জমিদারির কাজে এখানে অবস্থান করেছেন। এখানে থাকাকালেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালী ইত্যাদি। নোবেল পাওয়া গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কাজও তিনি এখানেই শুরু করেন। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র তিনি এখানে বসেই লিখেছিলেন। চিত্রা, শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈতালির ২৮ টি কবিতা, ছিন্ন পত্রাবলীর ৩৮ টি কবিতা, পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জন নাটকের কিছু অংশ তিনি এখানে থাকতে লিখেছিলেন।

শাহজাদপুর রবীন্দ্রনাথ এর অত্যন্ত প্রিয় একটি স্থান ছিল। এখানে চারিদিকের সবুজ ডালপালা, পাখির ডাক, কামিনীফুলের গন্ধ সবকিছুই তার অন্তরীয় ক্ষুধা পুর্ণ করে দিত। ১৮৯৪ সালের ৫ সেপ্টেম্বর শাহজাদপুর থেকে লেখা একটি চিঠিতে তিনি স্পষ্টতই বলেছেন, "অনেক কাল বোটের মধ্যে বাস করে হঠাৎ সাজাদপুরের বাড়িতে এসে উত্তীর্ন হলে বড়ো ভাল লাগে।" …….. "হঠাৎ বুঝতে পারি, এতোদিন বৃহৎ আকাশের জন্যে ভিতরে ভিতরে যে ক্ষুধা ছিল, সেটা এখানে এসে পেট ভরে পূর্ণ ক'রে নেওয়া গেল।"……. "এখানে যেমন আমার মনে লেখার ভাব ও ইচ্ছা আসে এমন কোথাও না। " (ছিন্নপত্র সংখ্যা – ২৪১)।

১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত করা হয়। ১৯৬৯ সালে একে পূরাকীর্তি হিসেবে স্বীকৃতি দেয় সরকার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই ঐতিহাসিক স্থাপনাকে খুব ভালভাবে রক্ষনাবেক্ষন করা হয়।

পূর্বের দ্বিতল ভবনটি রবীন্দ্র যাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা সকলের জন্য উন্মুক্ত। এর নীচে আর দ্বিতীয় তলার কক্ষগুলোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে মৃত্যুশয্যায় ছবি সহ নানা বয়স আর নানা ভঙ্গিমার ছবি আছে। এছাড়াও তার বিভিন্ন শিল্পকর্ম আর তার ব্যবহার্য আসবাবপত্র এখানে আছে। যেমন, কাঠের খরম, পিয়ানো, হারমনিয়াম, কাঠের চেয়ার, টেবিল, সোফাসেট, পালংক, পালকি ইত্যাদি। এই প্রাঙ্গনে নির্মিত হয়েছে একটি আধুনিক অডিটোরিয়াম।

রবীন্দ্রনাথ কে স্মরণ করে প্রতি বছর জেলা প্রশাসনের আয়োজনে এই কাছারি বাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়।

এখানে ফাঁকা স্থান ও সুন্দর বাগান আছে। বাগানে ছবি তোলা সহ আশে পাশে ঘুরে সুন্দর সময় কাটানো যায়। পরিতৃপ্ত মনে যখন কাছারি বাড়ি দেখা শেষ করে বের হব তখন মনে হল, একদিন তোমারই বাটে (পথ/রাস্তা) তোমার পায়ের চিহ্ন যখন পড়বেনা, তখনও, হাজারো বাংগালীর কৌতূহলী ও গর্বিত পদচিহ্ন তোমার বাটে ইতিওতি ঘুরেফিরে বেড়াবে।

রবীন্দ্র কাছারি বাড়ি তে ঢুকতে নামমাত্র ২০ টাকা মূল্যের টিকেট কিনতে হয়। বিদেশিদের জন্য যা কিছুটা বেশী। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্যে ১০০ টাকা এবং সার্কভুক্ত না হলে বিদেশী নাগরিকদের জন্য সেটা ২০০ টাকা। মোটর সাইকেল পার্কিং ১০ টাকা আর গাড়ি পার্কিং ফি ৫০ টাকা।

রবীন্দ্র কাছারি বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

রবীন্দ্র কাছারি বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ সিরাজগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

শাহজাদপুর রবীন্দ্রনাথ এর অত্যন্ত প্রিয় একটি স্থান ছিল। এখানে চারিদিকের সবুজ ডালপালা, পাখির ডাক, কামিনীফুলের গন্ধ সবকিছুই তার অন্তরীয় ক্ষুধা পুর্ণ করে দিত। ১৮৯৪ সালের ৫ সেপ্টেম্বর শাহজাদপুর থেকে লেখা একটি চিঠিতে তিনি স্পষ্টতই বলেছেন, "অনেক কাল বোটের মধ্যে বাস করে হঠাৎ সাজাদপুরের বাড়িতে এসে উত্তীর্ন হলে বড়ো ভাল লাগে।" …….. "হঠাৎ বুঝতে পারি, এতোদিন বৃহৎ আকাশের জন্যে ভিতরে ভিতরে যে ক্ষুধা ছিল, সেটা এখানে এসে পেট ভরে পূর্ণ ক'রে নেওয়া গেল।"……. "এখানে যেমন আমার মনে লেখার ভাব ও ইচ্ছা আসে এমন কোথাও না। " (ছিন্নপত্র সংখ্যা – ২৪১)।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র