ডিনস্টন সিমেট্রি
সবুজে ঘেরা, নীরব প্রকৃতির মাঝে শ্রীমঙ্গল থেকে প্রায় ১৪ কি.মি. দূরে অবস্থিত ডিনস্টন চা বাগান। এই বাগানের অন্তর্ভুক্ত একটি ঐতিহাসিক স্থান হলো ডিনস্টন সিমেট্রি (Deanston Cemetry)। এই সিমেট্রি শুধু কবরস্থান নয়, এটি বৃটিশ ঔপনিবেশিক সময়ের এক নীরব সাক্ষী, যা বহন করে অনেক অজানা …
এক নজরে
বিবরণ
সবুজে ঘেরা, নীরব প্রকৃতির মাঝে শ্রীমঙ্গল থেকে প্রায় ১৪ কি.মি. দূরে অবস্থিত ডিনস্টন চা বাগান। এই বাগানের অন্তর্ভুক্ত একটি ঐতিহাসিক স্থান হলো ডিনস্টন সিমেট্রি (Deanston Cemetry)। এই সিমেট্রি শুধু কবরস্থান নয়, এটি বৃটিশ ঔপনিবেশিক সময়ের এক নীরব সাক্ষী, যা বহন করে অনেক অজানা গল্প।
১৮৮০ সালে শ্রীমঙ্গলে বাণিজ্যিক ভাবে চা চাষ শুরু হওয়ার পর অনেক বৃটিশ নাগরিক এই অঞ্চলে চলে আসেন। তাদের মৃত্যুর পর তাদের সমাধি স্থাপনের জন্য তৈরি করা হয় এই সিমেট্রি। প্রায় দেড় শতাধিক বছর ধরে জেমস ফিনলে চা কোম্পানি এই সিমেট্রির রক্ষণাবেক্ষণ করে আসছে।
৪৬ টি কবর বিশিষ্ট এই সিমেট্রিতে প্রথম সমাধি স্থাপন করা হয় ১৮৮৫ সালে, রবার্ট রয়বেইলি নামের এক বৃটিশ নাগরিকের। এরপর বিভিন্ন সময়ে মৃত বৃটিশ নাগরিক, তাদের স্ত্রী, সন্তান এবং স্বজনদের এখানে সমাধিস্থ করা হয়। কিছু কবরের গল্প বিশেষ ভাবে উল্লেখযোগ্য, যেমন জর্জ উইলিয়াম পিটার এবং তার স্ত্রী মেরি এলিজাবেথ পিটারের পাশাপাশি কবর, পানিতে ডুবে মৃত রাম সান্টার এবং এফ ডাব্লিউ এলানের প্রতীকী কবর, তার জন্মদিনে মৃত্যুবরণ করা অ্যাডওয়ার্ড ওয়ালেসের কবর, এবং বিশ্বযুদ্ধের সময় বিমান দুর্ঘটনায় মৃত দুই বৃটিশ বিমান চালকের কবর (যাদের মরদেহ পরবর্তীতে আমেরিকান সেনাবাহিনী নিজ দেশে নিয়ে যায়)।
গিলবার্ড হেনরির স্ত্রীর ভস্ম তার স্বামীর কবরের পাশে রেখে যাওয়ার ঘটনা এই সিমেট্রির ইতিহাসে এক করুণ অধ্যায় যোগ করে।
বর্তমানে এই সিমেট্রি শ্রীমঙ্গল ভ্রমণকারী পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এটি শুধু কবরস্থান নয়, একটি স্মৃতিস্তম্ভ, যা আমাদের মনে করিয়ে দেয় এক অতীত সময়ের কথা।
ডিনস্টন সিমেট্রি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ১৪ কি.মি দূরে রাজঘাট ইউনিয়নের ডিনস্টন চা বাগানের ভেতরে অবস্থিত। সেখানে যাওয়ার জন্য আপনি নিম্নলিখিত উপায়গুলি অনুসরণ করতে পারেন:
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
ডিনস্টন সিমেট্রি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, আরামবাগ, মহাখালী
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,১০০ টাকা
সময়: আনুমানিক ৪.৫ ঘণ্টা
কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: শ্রীমঙ্গল চৌমুহনা ও শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বর থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
ডিনস্টন সিমেট্রি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল মোড়
- আরামবাগ কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ডিনস্টন সিমেট্রি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ১৪ কি.মি দূরে রাজঘাট ইউনিয়নের ডিনস্টন চা বাগানের ভেতরে অবস্থিত। সেখানে যাওয়ার জন্য আপনি নিম্নলিখিত উপায়গুলি অনুসরণ করতে পারেন:
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।