বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

দুসাই রিসোর্ট এন্ড স্পা

দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের বুটিক ভিলা রিসোর্ট যা ২০১৭ সালে বিশ্ব বিলাসবহুল হোটেল পুরস্কার অর্জন করে। দুসাই রিসোর্ট এন্ড স্পা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার – শ্রীমঙ্গল মহাসড়কের গিয়াসনগরে অবস্থিত। …

এক নজরে

জেলা
শ্রীমঙ্গল
বিভাগ
Sylhet
স্থানাঙ্ক
24.410, 91.750

বিবরণ

দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের বুটিক ভিলা রিসোর্ট যা ২০১৭ সালে বিশ্ব বিলাসবহুল হোটেল পুরস্কার অর্জন করে। দুসাই রিসোর্ট এন্ড স্পা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার – শ্রীমঙ্গল মহাসড়কের গিয়াসনগরে অবস্থিত। সতেরো একর জায়গা নিয়ে সুদৃশ্য লেক ও পাহাড়ের উপর ট্রপিক্যাল গাছের সারির পরিবেষ্টিতে গড়ে উঠেছে এই রিসোর্টটি। রিসোর্টটিতে প্রবেশের পর যেন মনে হয় কোনো শিল্পীর নিপুন হাতে তৈরী করা এক আলোক চিত্র।

দুসাই রিসোর্ট এন্ড স্পা' টির কটেজগুলো কুঁড়েঘর আকৃতির তৈরী। এই রিসোর্টটি পরিবেশবান্ধব হওয়ায় অবকাশ যাপনের জন্য একটি আদর্শ জায়গা। ২০১৭ সালের ২রা ডিসেম্বর World Luxury Hotel Award এবং চমকপ্রদ নকশাশৈলী ও গাঠনিক সৌন্দর্যের কারণে International Design Award সহ বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করে এই রিসোর্টটি। প্রতি বছর বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই রিসোর্টটি পরিদর্শন করার জন্য।

দুসাই রিসোর্ট এন্ড স্পা মৌলভীবাজার জেলায় অবস্থিত বলে শ্রীমঙ্গল থেকে যাতায়ত অনেক সহজ। ঢাকা থেকে সড়ক ও রেল পথ এই দুইটি উপায়ে শ্রীমঙ্গল যাওয়া যায়। সড়কপথে ঢাকা থেকে শ্রীমঙ্গলের দুরুত্ব ১৮২ কিঃ মিঃ এবং রেলপথে ১৮৫ কিঃ মিঃ।

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে হলে সর্বপ্রথম ঢাকার উত্তরা, মহাখালী, সায়দাবাদ, ফকিরাপুল এছাড়াও বেশ কিছু স্থানে হানিফ, এনা, গ্রিন লাইন, সিলেট এক্সপ্রেস ও শ্যামলী পরিবহনের এসি/নন এসি' র একাধিক বাস পেয়ে যাবেন। সড়ক পথে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা। নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়বে ৩৫০-৪০০ টাকা এবং এসি বাসে জনপ্রতি ভাড়া ৬০০ টাকা থেকে শুরু।

ট্রেনে করে ঢাকা থেকে শ্রীমঙ্গলে যেতে হলে প্রথমে ঢাকার বিমান বন্দর রেলওয়ে স্টেশন অথবা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে। সেখান থেকে উপবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কলনী এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলপথে যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা। ট্রেনে শ্রেণীভেদে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৬৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০৯৯ টাকা।

আকাশ পথে আপনি সরাসরি শ্রীমঙ্গল অথবা দুসাই রিসোর্টে যেতে পারবেন না। এজন্যে আপনাকে সর্বপ্রথম ঢাকা থেকে সিলেট যেতে হবে। তারপর সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গল অথবা দুসাই রিসোর্টে যেতে হবে। আকাশ পথে ঢাকা থেকে সিলেটের দুরুত্ব ১২১ মাইল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউ এস বাংলা এয়ারলাইন্সের বেশ কিছু বিমান ঢাকা বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আকাশ পথে সিলেট যেতে সময় লাগে মাত্র ৪৫-৫০ মিনিট।

আকাশপথে সিলেট যাওয়ার জন্য শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে :

তবে ভ্রমণ করার বেশ কিছুদিন আগে থেকে টিকেট বুকিং করে রাখলে টিকেটের জন্য অতিরিক্ত টাকা গুনতে হয় না।

দুসাই রিসোর্ট এন্ড স্পা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, আরামবাগ, মহাখালী

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,১০০ টাকা

সময়: আনুমানিক ৪.৫ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: শ্রীমঙ্গল চৌমুহনা ও শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বর থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

দুসাই রিসোর্ট এন্ড স্পা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল মোড়
  • আরামবাগ কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

এনা ট্রান্সপোর্টশ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে হলে সর্বপ্রথম ঢাকার উত্তরা, মহাখালী, সায়দাবাদ, ফকিরাপুল এছাড়াও বেশ কিছু স্থানে হানিফ, এনা, গ্রিন লাইন, সিলেট এক্সপ্রেস ও শ্যামলী পরিবহনের এসি/নন এসি' র একাধিক বাস পেয়ে যাবেন। সড়ক পথে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা। নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়বে ৩৫০-৪০০ টাকা এবং এসি বাসে জনপ্রতি ভাড়া ৬০০ টাকা থেকে শুরু।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র