লেমন গার্ডেন রিসোর্ট
হামিমুনের জন্য শ্রীমঙ্গলের লাউয়াছড়া লেমন গার্ডেন (Lemon Garden Resort) রির্সোটটি মনোমুগ্ধকর। পরিবারের সদস্যদের নিয়েও এ পাহাড়ের টিলায় বাগিচা ঘেরা লেমন গার্ডেন রির্সোটটিতে ২/৩ দিন অনায়াসেই রাত্রিযাপন করা যায়। শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোটটি সত্যিই অতুলনীয়। নির্জনতা যারা পছন্দ করেন, তাদের জন্য এই রির্সোটটি স্বর্গরাজ্য। লেমন গার্ডেন রির্সোট থেকে …
এক নজরে
বিবরণ
হামিমুনের জন্য শ্রীমঙ্গলের লাউয়াছড়া লেমন গার্ডেন (Lemon Garden Resort) রির্সোটটি মনোমুগ্ধকর। পরিবারের সদস্যদের নিয়েও এ পাহাড়ের টিলায় বাগিচা ঘেরা লেমন গার্ডেন রির্সোটটিতে ২/৩ দিন অনায়াসেই রাত্রিযাপন করা যায়। শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোটটি সত্যিই অতুলনীয়। নির্জনতা যারা পছন্দ করেন, তাদের জন্য এই রির্সোটটি স্বর্গরাজ্য।
লেমন গার্ডেন রির্সোট থেকে খুব কাছেই লাউয়াছড়া জাতীয় উদ্যান ।
চাহিদা অনুযায়ী পর্যটকদের জন্য লেমন গার্ডেন রিসোর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, বাংলো, কটেজ, কনফারেন্স হল সহ বিভিন্ন সুযোগ সুবিধা। রির্সোটটিতে ১৪টি কক্ষ রয়েছে। প্রতিটি ডাবল বেডের রুমের ভাড়া দুই হাজার টাকা থেকে চার হাজার টাকা। রির্সোটেই রয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও।তবে অন্তত এক ঘন্টা আগে খাবারের অর্ডার দিতে হবে।
ঢাকা থেকে রেল কিংবা সড়ক পথে সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। ভাড়া সাড়ে ৩শ’ থেকে ৪শ’ টাকা।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, প্রতিদিন দুপুর ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস, শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় কালনী এক্সপ্রেস, বুধবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৫০ মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অথবা কুলাউড়া নামা যায়।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের ভাড়া শোভন ২শ’ টাকা। শোভন চেয়ার ২৪০ টাকা, প্রথম চেয়ার ৩২০ টাকা, প্রথম শ্রেণি বার্থ ৪৮০ টাকা, স্নিগ্ধা ৪৬০ টাকা, এসি সিট ৫৫২ টাকা, এসি বার্থ ৮২৮ টাকা।
এছাড়া চট্টগ্রাম থেকেও সরাসরি ট্রেনে যাওয়া যায় মৌলভী বাজারের শ্রীমঙ্গল কিংবা কুলাউড়া। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেন স্টেশন দুটিতে নামা যায়।
শ্রীমঙ্গল থেকে থেকে শনিবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ৫৮ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস এবং রোববার ছাড়া প্রতিদিন রাত ১১টা ২৪ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
লেমন গার্ডেন রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, আরামবাগ, মহাখালী
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,১০০ টাকা
সময়: আনুমানিক ৪.৫ ঘণ্টা
কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: শ্রীমঙ্গল চৌমুহনা ও শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বর থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
লেমন গার্ডেন রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল মোড়
- আরামবাগ কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে রেল কিংবা সড়ক পথে সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। ভাড়া সাড়ে ৩শ’ থেকে ৪শ’ টাকা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।