বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

নিসর্গ ইকো রিসোর্ট

নিসর্গ ইকো রিসোর্ট (Nishorgo Eco Resort) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল এর রাধানগর এলাকায় ভানুগাছ রোড়ে অবস্থিত একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্টে রয়েছে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম। এসব কটেজে অবস্থান করলে আপনি পাবেন প্রকৃতির আলাদা এক নৈসর্গিক স্বাদ। নিসর্গ ইকো রিসোর্ট এর বাহিরের অংশ দেখতে …

এক নজরে

জেলা
শ্রীমঙ্গল
বিভাগ
Sylhet
স্থানাঙ্ক
24.310, 91.730

বিবরণ

নিসর্গ ইকো রিসোর্ট (Nishorgo Eco Resort) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল এর রাধানগর এলাকায় ভানুগাছ রোড়ে অবস্থিত একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্টে রয়েছে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম। এসব কটেজে অবস্থান করলে আপনি পাবেন প্রকৃতির আলাদা এক নৈসর্গিক স্বাদ। নিসর্গ ইকো রিসোর্ট এর বাহিরের অংশ দেখতে যেমন সুন্দর তেমনি এর ভিতরের অংশের এক একটি স্থাপনা মনোমুগ্ধকর। রিসোর্টে ডুকতেই চোখে পড়বে অসংখ্য গাছ। যার কোনটি হয়তো সুমিষ্ট ফল দেয় অথবা কোনটি ঔষধি গাছ। সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা এই গাছ গুলোর পাশ দিয়ে হেটে যাবার সময় মন ভালো হয়ে যায়। তাছাড়া বিভিন্ন ফুল গাছের বাগানও আছে রিসোর্টির ভেতরে। ভ্রমনকারীদের বিনোদনের জন্য রিসোর্টিতে রয়েছে বিভিন্ন সব ব্যবস্থা। ভ্রমনকারীদেন সঙ্গে আসা শিশুদের জন্যও আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা আছে। দর্শনার্থীদের প্রয়োজনর কথা মাথায় রেখে আঙ্গিনা রিসোর্টির ভেতরে মিটিং, প্রশিক্ষণ কিংবা বৈঠক জন্য রয়েছে আলাদা স্থান। তাছাড়া রিসোর্টির নিজস্ব ক্যটারিং ব্যবস্থা রয়েছে। এখানে তৈরী কৃত প্রতিটি খাবার খুবই সুস্বাদু। রিসোর্ট নির্বাচনে সময় রিসোর্টটের নিরাপতা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়া উচিত। নিসর্গ ইকো রিসোর্ট এর নিরাপতা ব্যবস্থা অনেক উন্নতও মানের।

পরিবার পরিজন নিয়ে আপনার ছুটি কাটাতে চলে যেতে পারেন নিসর্গ ইকো রিসোর্টে। এদের এখানে গাড়ি পার্কিং এর জন্যে রয়েছে সুব্যবস্থা এবং সেই সাথে ড্রাইভারের জন্যেও রুমের ব্যবস্থা রয়েছে।

ভানুগাছ রোড, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভিবাজার, সিলেট। (গ্রান্ড সুলতান ৫* হোটেল এর অপজিটে)।

এই রিসোর্টটিতে বিভিন্ন ধরনের কামরা রয়েছে। তবে প্রতিটি কামরাই বিভিন্ন সুযোগ সুবিধা দ্বারা ভরপুর। প্রতিটি কামরার জন্য ২৪ ঘণ্টা রুম সার্ভিস, শীতাতপ নিয়ন্ত্রিত, কাপড় রাখার জন্য স্থান, অন্য সকল জিনিস রাখার স্থান, উন্নতও টয়লেট, একস্ট্রা বিছানা সুবিধা ডাইনিং স্পেস রয়েছে।

রিসোর্টের রুম এবং কটেজের ভাড়া পরিবর্তনশীল। তাই যাওয়ার আগে অবশ্যই ফোন দিয়ে হালনাগাদ ভাড়া জেনে নিবেন।

নিসর্গ ইকো রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, আরামবাগ, মহাখালী

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,১০০ টাকা

সময়: আনুমানিক ৪.৫ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: শ্রীমঙ্গল চৌমুহনা ও শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বর থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

নিসর্গ ইকো রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল মোড়
  • আরামবাগ কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

এনা ট্রান্সপোর্টশ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

রিসোর্টের রুম এবং কটেজের ভাড়া পরিবর্তনশীল। তাই যাওয়ার আগে অবশ্যই ফোন দিয়ে হালনাগাদ ভাড়া জেনে নিবেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র