সিতেশ বাবুর চিড়িয়াখানা
সিতেশ বাবুর চিড়িয়াখানা (Shitesh Babu's Zoo) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছিলো। এটি আদতে এই চিড়িয়াখানার প্রতিষ্টাতা সিতেশ রঞ্জন দেবের বাসস্থান। রামকৃষ্ণ সেবাশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতেই সিতেশ বাবু গড়ে তুলেছেন তার মিনি চিড়িয়াখানাটি যেটি বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সিতেশ রঞ্জন দেবের …
এক নজরে
বিবরণ
সিতেশ বাবুর চিড়িয়াখানা (Shitesh Babu's Zoo) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছিলো। এটি আদতে এই চিড়িয়াখানার প্রতিষ্টাতা সিতেশ রঞ্জন দেবের বাসস্থান। রামকৃষ্ণ সেবাশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতেই সিতেশ বাবু গড়ে তুলেছেন তার মিনি চিড়িয়াখানাটি যেটি বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সিতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব।
এক সময়কার দুর্দান্ত শিকারি সিতেশ রঞ্জন দেব। ৪৫ বছর আগে পশুপাখির সেবা আশ্রম হিসেবে গোড়াপত্তন করেছিলেন তার বাবা শ্রীশ চন্দ্র দেব। দুরন্ত বালক সিতেশ বাবার নেশা তথা পশুপাখির প্রতি ভালোবাসার অভ্যাস পেয়েছেন। বাবার সঙ্গে থাকতে থাকতে নিজেও যে কখন জীবজন্তুপ্রেমী হয়ে গেছেন, টেরই পাননি। শিকার করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন বহুবার। এর ছাপ আছে তার শরীরে। আছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার দুঃসাহসিক রোমাঞ্চকর গল্পও। ১৯৯১ সালে কমলগঞ্জের পত্রখোলা চা বাগানে বন্য শূকরের উপদ্রব বেড়ে যায়। চা বাগান কর্তৃপক্ষ সিতেশ বাবুর শরণাপন্ন হন। বাগানে সারা রাত দোনলা বন্দুক দিয়ে শিকার করেন সিতেশ বাবু। শিকার চলাকালে প্রায় আট ফুট লম্বা একটি ভালুকের সামনে পড়েন। ভালুকের থাবায় তার ডান চোখসহ গালের অনেকটা হারিয়ে যায়। টানা দুই মাস চলে চিকিৎসা। সুস্থ হলেও চেহারায় সেই ভয়াল থাবার ছাপ রয়েই যায়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই শুনতে পাবেন পাখির কিচিরমিচির আর তাতে তাকালেই চোখে পড়বে রঙের বর্ণচ্ছ্বটা আর কানে আসবে কিচিরমিচির শব্দ। বিরল প্রজাতির এই পাখিগুলো দেখে যে কেউই বিস্ময়াভূত হবেন। সিতেশ বাবুর চিড়িয়াখানাটিতে রয়েছে জংলী রাজহাঁস, চখা, সরলী, রাজ সরলী, চা পাখি, ধনেশ, হরিয়াল, সবুজ ঘুঘু, বনমোরগ, ডাহুক, জল কবুতর, নীল গলা বসন্ত বৌরি, তিলা ঘুঘু ও তিতির , ময়না, টিয়া, তোতা, পাহাড়ি বকসহ বিভিন্ন প্রজাতির পাখি।
চোখে পড়বে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যক্রমসংবলিত দেয়ালচিত্র। সিতেশ বাবুর চিড়িয়াখানাটিতে দেখা মিলবে বিরল প্রজাতির সোনালি হনুমানের। একে একে দেখতে পাবেন শকুন, সাদা বক, বিরল প্রজাতির সোনালি রঙের কচ্ছপ, বিষাক্ত শঙ্খিনী সাপ, মেছো বাঘ, গুঁইসাপ। সোনালি রঙের এই কচ্ছপের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা গাছে বাস করে যারা কখনো পানিতে নামতে চায় না, ডাঙায় বিচরণ করতে দেখা যায় মাঝেসাঝে। এরা শুকনো খাবার খেতেই পছন্দ করে বেশি।
সিতেশ বাবুর ছোট্ট এই চিড়িয়াখানার আরেক আকর্ষণ উড়ান্ত কাঠবিড়ালী। নিতান্তই নিরীহ গোছের এই প্রাণীটি এক স্থান থেকে আরেক স্থানে ৩০০ থেকে ৪০০ ফুট দূরে ডানা মেলে উড়ে যেতে পারে। উড়ন্ত অবস্থায় এদের শরীরের চমড়া ছড়িয়ে পড়ে ডানার আকৃতি নিয়ে। এই চিড়িয়াখানার বিশেষ আকর্ষন হলো সাদা বাঘ এবং এই প্রজাতির বাঘ বাংলাদেশে আর কোথাও নেই। পুরু শরীরের দুধের মতো সাদা প্রশমে আবৃত বিরল এ বাঘটি নিমিশেই তার চোখের রং পাল্টাতে পারে। এছাড়া চিড়িয়াখানার আকের আকর্ষনের নাম মায়া হরিণের দল।
মায়া হরিণের পরেই রয়েছে ভাল্লুকের খাঁচা। চিড়িয়াখানার এক কোনে রয়েছে অজগরের অবস্থান যেখানে রয়েছে এক জোড়া অজগর। এই অজগর গুলো পাঁচ বছর আগে এখানেই ৩৮টি ডিম পেড়েছিল। সে ডিম থেকে বাচ্চা ফুটেছিল যেগুলোকে পরবর্তীতে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।
এছাড়াও সিতেশ বাবুর চিড়িয়াখানায় রয়েছে পুরু শরীর জোড়া কাঁটা আবৃত সজারু, হিমালয়ান পাম্প সিভিট ও লম্বা লেজওয়ালা হনুমান।
সিতেশ বাবুর চিড়িয়াখানা প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকে। এসময় ২০ টাকা দিয়ে টিকেট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করতে হয়।
সিতেশ বাবুর চিড়িয়াখানা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, আরামবাগ, মহাখালী
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৫৫০ টাকা, এসি ৮০০–১,১০০ টাকা
সময়: আনুমানিক ৪.৫ ঘণ্টা
কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার
শুরুর পয়েন্ট: শ্রীমঙ্গল চৌমুহনা ও শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বর থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
সিতেশ বাবুর চিড়িয়াখানা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল মোড়
- আরামবাগ কাউন্টার
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
সিতেশ বাবুর চিড়িয়াখানা (Shitesh Babu's Zoo) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছিলো। এটি আদতে এই চিড়িয়াখানার প্রতিষ্টাতা সিতেশ রঞ্জন দেবের বাসস্থান। রামকৃষ্ণ সেবাশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতেই সিতেশ বাবু গড়ে তুলেছেন তার মিনি চিড়িয়াখানাটি যেটি বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সিতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।