বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
হাট-বাজারসুনামগঞ্জ · Sylhet

বর্ডার হাট, সুনামগঞ্জ

২০১২ সালের ১লা মে বাংলাদেশের ২য় বর্ডার হাট (Border Haat) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয়ের রাজ্যের শিলং সাব ডিভিশনের বালাটের লালপানি এলাকার জিরো পয়েন্টে উদ্বোধন হয়। এ হাটে ভারত এবং বাংলাদেশের ২৫টি করে মোট ৫০টি দোকান রয়েছে। দু’দেশের সীমান্তবর্তী ৫ কিলোমিটার …

এক নজরে

জেলা
সুনামগঞ্জ
বিভাগ
Sylhet
স্থানাঙ্ক
25.070, 91.400

বিবরণ

২০১২ সালের ১লা মে বাংলাদেশের ২য় বর্ডার হাট (Border Haat) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয়ের রাজ্যের শিলং সাব ডিভিশনের বালাটের লালপানি এলাকার জিরো পয়েন্টে উদ্বোধন হয়। এ হাটে ভারত এবং বাংলাদেশের ২৫টি করে মোট ৫০টি দোকান রয়েছে। দু’দেশের সীমান্তবর্তী ৫ কিলোমিটার অভ্যন্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখানে কেনাকাটা করেন। একজন ক্রেতা সর্বমোট ৫০ ডলারের সমপরিমাণ টাকার পণ্য ক্রয় করতে পারবেন। এই হাটে দুই দেশের সীমান্ত এলাকার লোকজন কৃষি, খাদ্য, হস্তশিল্প পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাবেচা করছে।

সুনামগঞ্জ জেলা শহর হতে এই হাটে যেতে এক ঘণ্টার মত সময় লাগে। সাধারনত মটরসাইকেল যোগে এই হাটে যেতে হয়। বাংলাদেশ এবং ভারতের অনেক পণ্য এই হাটে কেনা বেচা হয়। জমজমাট এ বর্ডার হাটে ক্রেতা-বিক্রেতা সবাই উপকৃত হচ্ছেন। এ বর্ডার হাটের ফলে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান অনেকটা কমে গেছে।

টাকা থেকে রুপি করার জন্য জনতা ব্যাংকের একটি বুথও রয়েছে বর্ডার হাটে। নিরাপত্তার স্বার্থে ক্রেতার জন্য লাল কার্ড, বিক্রেতার জন্য আকাশী কার্ড, বিক্রেতার সহকারীর জন্য বাদামি কার্ড ও দর্শনার্থীদের জন্য সাদা কার্ড রয়েছে। প্রতি হাটেই একজন সহকারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বিশেষ টিম বর্ডার হাট মনিটরিং করে।

প্রতি সপ্তাহের প্রতি মঙ্গলবার (সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা ৩০ পর্যন্ত) বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকার লোকজন বর্ডার হাটে পণ্য বেচাকেনা করে।

ঢাকা থেকে যে কোন বাসে (হানীফ, শ্যামলী, এনা) সুনামগঞ্জ যাবেন। ভাড়া ৫৫০ টাকা। সুনামগঞ্জ থেকে অটোতে হালুয়ার ঘাট, ভাড়া ১০ টাকা। এরপর সুরমা নদী পার হয়ে বাইকে (৮০ টাকা) বা অটোতে বর্ডার হাট। সুনামগঞ্জ থেকে যেতে আনুমানিক সময় ১ঃ৩০ ঘন্টা লাগে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

বর্ডার হাট, সুনামগঞ্জ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৬০০–৬৫০ টাকা, এসি ১,০০০–১,২০০ টাকা

সময়: আনুমানিক ৬–৭ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর বাস কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড ও তাহিরপুর নৌঘাট থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বর্ডার হাট, সুনামগঞ্জ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল
  • মহাখালী বাস টার্মিনাল

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

এনা ট্রান্সপোর্টশ্যামলী এন আর ট্রাভেলসমামুন এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন (নেত্রকোনা) অথবা সিলেট রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), উপবন/পারাবত (ঢাকা–সিলেট)

টিকিট: eticket.railway.gov.bd — মোহনগঞ্জ স্টেশনে নেমে সিএনজিযোগে সরাসরি তাহিরপুর যাওয়া সবচেয়ে দ্রুত

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে যে কোন বাসে (হানীফ, শ্যামলী, এনা) সুনামগঞ্জ যাবেন। ভাড়া ৫৫০ টাকা। সুনামগঞ্জ থেকে অটোতে হালুয়ার ঘাট, ভাড়া ১০ টাকা। এরপর সুরমা নদী পার হয়ে বাইকে (৮০ টাকা) বা অটোতে বর্ডার হাট। সুনামগঞ্জ থেকে যেতে আনুমানিক সময় ১ঃ৩০ ঘন্টা লাগে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র