বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

হাসন রাজার জাদুঘর

সুনামগঞ্জ শহরে সুরমা নদীর তীর ঘেঁষে হাসন রাজার বাড়ি। এই বাড়িতেই হাসন রাজা জন্মেছেন ১৮৫৪ সালে। এই বাড়িতেই রচিত হয়েছে অসামান্য সব গান। বাড়িটার কাছে পৌঁছাতে মনে হয়, এই বুঝি দেখা মিলবে সাধক সেই গীতিকার, গায়কের। তা তো আর হয় না। কিন্তু হাসন রাজার স্মৃতি জেগে থাকে তাঁর নামে নামাঙ্কিত …

এক নজরে

জেলা
সুনামগঞ্জ
বিভাগ
Sylhet
স্থানাঙ্ক
25.068, 91.405

বিবরণ

সুনামগঞ্জ শহরে সুরমা নদীর তীর ঘেঁষে হাসন রাজার বাড়ি। এই বাড়িতেই হাসন রাজা জন্মেছেন ১৮৫৪ সালে। এই বাড়িতেই রচিত হয়েছে অসামান্য সব গান। বাড়িটার কাছে পৌঁছাতে মনে হয়, এই বুঝি দেখা মিলবে সাধক সেই গীতিকার, গায়কের। তা তো আর হয় না। কিন্তু হাসন রাজার স্মৃতি জেগে থাকে তাঁর নামে নামাঙ্কিত জাদুঘরে। জাদুঘরের প্রবেশপথে প্রথমেই লালনের একটি ছবি। তারপর হাসন রাজার ছবি। জাদুঘরে হাসন রাজার একটি মাত্র আলোকচিত্র। কলকাতার একটি স্টুডিও থেকে সংগ্রহ করা ১৯৬২ সালে। এ ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর আঁকা আট-নয়টি ছবি আছে। তবে ছবি নয়, জাদুঘরটিকে জীবন্ত করে রেখেছে হাসন রাজার স্মৃতিবিজড়িত নানা জিনিসপত্র।

১৯৬২ সালের ডিসেম্বরে এই বাড়িতে ‘হাসন ফকিরের মেলা’ বলে একটি মেলা আয়োজন করা হয়েছিল। তখন থেকেই হাসন রাজার বাড়ি ও তাঁর ব্যবহূত সামগ্রী দেখতে মানুষ ভিড় করত। এরপর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ‘হাসন একাডেমি’র জন্য ২৫ হাজার টাকা অনুদান দেন। আর এই সবকিছুর ধারাবাহিকতায়ই আজকের জাদুঘর।

টেবিল-চেয়ার – এই চেয়ারে বসে হাসন রাজা গান রচনা করতেন বলে শোনা যায়।

রঙিন আলখাল্লা – এমনিতে হাসন সাদাসিধে পোশাকই পরতেন। লোকে বলে, তিনি সব সময় সাদা ধুতি লুঙ্গির মতো করে পরতেন। সঙ্গে সাদা গেঞ্জির ওপর চাদরের মতো করে আরেকটি ধুতি গায়ে জড়িয়ে রাখতেন। তবে অন্য কোনো রাজা বা ইংরেজ সাহেবদের সঙ্গে দেখা করার সময় বিশেষ পোশাক হিসেবে এই আলখাল্লাটি পরতেন।

পানি পরিশোধন পাত্র – ছোট জগের মতো দেখতে এই ফিল্টারটি হাসন পেয়েছিলেন তাঁর এক নায়েবের কাছ থেকে। উইলিয়াম লিটল নামে এই ইংরেজ নায়েব ১৯০২ সালে অস্ট্রিয়া থেকে এটি এনে উপহার দিয়েছিলেন।

তলোয়ার – হাসন রাজার পারিবারিক তলোয়ার ছিল এটি। পুরুষানুক্রমে তাঁর হাতে এসেছিল তলোয়ারটি।

মাটির হাঁড়ি – জনশ্রুতি আছে, এই হাঁড়িতে পয়সা ভরে হাসন রাজা শিশুদের মধ্যে তা ছিটিয়ে দিতেন। এই জনশ্রুতির পক্ষেই কথা বললেন নব্বই-ঊর্ধ্ব মকবুল হোসেন, যিনি শিশুকালে হাসন রাজাকে দেখেছেন। এমনকি হাসন রাজার ছিটানো পয়সাও কুড়িয়েছেন।

উপরের জিনিসগুলো ছাড়াও জাদুঘরে দেখতে পাবেন হাসন রাজার চায়ের টেবিল, দুধ খাওয়ার পাত্র, বাটি, দুধ দোহনের পাত্র, পানদানি, হাসন রাজার ব্যবহূত কাঠের খড়ম, শেষ বয়সে ব্যবহূত লাঠি, মোমদানি, পিতলের পানির কলস, নিজের হাতে লেখা গানের কপি। আছে কিছু বাদ্যযন্ত্রও—ঢোল, করতাল, মন্দিরা ইত্যাদি। জমিদারির কাজে ব্যবহূত ক্যাশবাক্সটিও রয়েছে।

হাসন রাজার জাদুঘর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৬০০–৬৫০ টাকা, এসি ১,০০০–১,২০০ টাকা

সময়: আনুমানিক ৬–৭ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর বাস কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড ও তাহিরপুর নৌঘাট থেকে

বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা

ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

হাসন রাজার জাদুঘর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল
  • মহাখালী বাস টার্মিনাল

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

এনা ট্রান্সপোর্টশ্যামলী এন আর ট্রাভেলসমামুন এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন (নেত্রকোনা) অথবা সিলেট রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), উপবন/পারাবত (ঢাকা–সিলেট)

টিকিট: eticket.railway.gov.bd — মোহনগঞ্জ স্টেশনে নেমে সিএনজিযোগে সরাসরি তাহিরপুর যাওয়া সবচেয়ে দ্রুত

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সুনামগঞ্জ জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি হাসন রাজার জাদুঘর-এ সহজে পৌঁছানো যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র