বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

পাগলা বড় জামে মসজিদ

পাগলা বড় জামে মসজিদ (Pagla Boro Jame Masjid) সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পার্শ্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে মহাসিং নদীর তীরে অবস্হিত। এটি অনেকের কাছে রায়পুর বড় জামে মসজিদ নামেও পরিচিত। মূলত নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজের জন্য এই মসজিদটি বিখ্যাত। এলাকার ব্যবসায়ী ইয়াসীন মির্জা এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৩১ …

এক নজরে

জেলা
সুনামগঞ্জ
বিভাগ
Sylhet
স্থানাঙ্ক
24.960, 91.480

বিবরণ

পাগলা বড় জামে মসজিদ (Pagla Boro Jame Masjid) সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পার্শ্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে মহাসিং নদীর তীরে অবস্হিত। এটি অনেকের কাছে রায়পুর বড় জামে মসজিদ নামেও পরিচিত। মূলত নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজের জন্য এই মসজিদটি বিখ্যাত। এলাকার ব্যবসায়ী ইয়াসীন মির্জা এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৩১ সালে নির্মাণ কাজ শুরু হয়। টানা দশবছর কাজ চলে। প্রধান মিস্ত্রি আনা হয় কলকাতা থেকে। দোতলা মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার, প্রস্হ ৫০ মিটার। গম্বুজের উচ্চতা ২৫ ফিট, দেয়ালের পুরুত্ব ১০ ফিট। মসজিদের ৩টি গম্বুজ ও ৬টি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের দোতলার ছাদে রেললাইনের স্লিপার ব্যবহার করা হয়েছে। তৎকালীন সময়ে নির্মাণ ব্যয় হয়েছিল ১০ লাখ টাকা। এলাকায় এই মসজিদ রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত।

১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন শুক্রবার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আশ্চর্যের বিষয়, কোনো ধরনের রডের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ ইটের উপর নির্মিত এই স্থাপনাটি দ্বি-তল বিশিষ্ট। মসজিদটির নির্মাণকাজে মূল মিস্ত্রিসহ জোগালিরা ছিলেন ভারতীয়। মূল স্থপতির নাম ‘মুমিন আস্তাগার’ যার পূর্বপুরুষ ভারতের তাজমহলে কাজ করেছেন বলে জানা যায়। সে সময়ে তিনি ঢাকায় আবাস গড়েছিলেন। প্রায় দশ বৎসর যাবত নির্মাণকাজ চলে। ৬৮ ফুট দৈর্ঘ্য ও বারান্দাসহ ২৫ ফুট প্রস্থের মসজিদটির গম্বুজসহ মোট উচ্চতা ৪০ ফুট। ছয়টি স্তম্ভের উপর ছয়টি মিনার, তিনটি বিশাল গম্বুজ এবং ছোট সাইজের আরোও বারোটি মিনার রয়েছে মসজিদটিতে। ভূমিকম্প নিরোধক ব্যবস্থা হিসেবে ভূমি খনন করে বেশ মজবুত পাতের উপর স্থাপনাটির ভিত নির্মিত। ফলে অনেকগুলো বড় মাপের ভূমিকম্পও এখন পর্যন্ত মসজিদটিতে ফাটল ধরাতে পারেনি। নির্মাণের পর এখনও বড় ধরনের কোনো সংস্কারের প্রয়োজন পড়েনি।

মসজিদের ভিতরকার দৃশ্য আরো বেশি নান্দনিক। নামাজের জন্য নির্ধারিত মূল স্থান দু’তলায়। সেখানকার ফ্লোর ও তার আশপাশের কারুকার্য দেখলে আশ্চর্য হতে হয়। মিহরাব অংশে জমকালো পাথর কেঁটে আকর্ষণীয় ডিজাইন তোলা হয়েছে। পুরো মসজিদের চারপাশে তিনফুট উচ্চতা পর্যন্ত যে কারুকার্যখচিত টাইলস লাগানো হয়েছে সেটাও উঁচুমানের স্থাপত্যশৈলীর ইঙ্গিত দেয়। টাইলসগুলো হয়েছে ইতালি, জার্মানি ও ইংল্যান্ড থেকে আনা। ‘ দু’তলার মেঝেতে রয়েছে দুর্লভ শ্বেতপাথর, তার চারপাশে ব্লকে দেয়া ‘ব্ল্যাক স্টোন’ বা কালোপাথর তো আরো বেশি দুর্লভ। এগুলো আনা হয়েছে ভারতের জয়পুর থেকে। তখনকার অবিভক্ত ভারতের সাথে নদীপথের যোগাযোগই সহজ ছিলো। তাই স্বাভাবিকভাবেই মসজিদটি নদীর কূল ঘেঁষে নির্মিত। মুসল্লিরা সবসময়ই একটা তাপমাত্রাবান্ধব অনুভূতি পান নামাজের সময়। এই জাতের পাথর একমাত্র তাজমহলে ব্যবহার করা হয়েছে। দেশে আর কোথাও এ ধরনের পাথর ব্যবহৃত হয়নাই। পাগলা বড় জামে মসজিদ সুনামগঞ্জে দর্শনীয় স্থান গুলোর মধ্যে একটি।

সুনামগঞ্জ সদর থেকে অটোরিক্সা কিংবা সিএনজি রিজার্ভ নিয়ে সহজেই রায়পুর এর এই বড় জামে মসজিদে যাওয়া যায়।

সুনামগঞ্জে ২০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে থাকার জন্যে হোটেল পাবেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

পাগলা বড় জামে মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৬০০–৬৫০ টাকা, এসি ১,০০০–১,২০০ টাকা

সময়: আনুমানিক ৬–৭ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর বাস কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড ও তাহিরপুর নৌঘাট থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

পাগলা বড় জামে মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল
  • মহাখালী বাস টার্মিনাল

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

এনা ট্রান্সপোর্টশ্যামলী এন আর ট্রাভেলসমামুন এন্টারপ্রাইজ
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন (নেত্রকোনা) অথবা সিলেট রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), উপবন/পারাবত (ঢাকা–সিলেট)

টিকিট: eticket.railway.gov.bd — মোহনগঞ্জ স্টেশনে নেমে সিএনজিযোগে সরাসরি তাহিরপুর যাওয়া সবচেয়ে দ্রুত

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন শুক্রবার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আশ্চর্যের বিষয়, কোনো ধরনের রডের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ ইটের উপর নির্মিত এই স্থাপনাটি দ্বি-তল বিশিষ্ট। মসজিদটির নির্মাণকাজে মূল মিস্ত্রিসহ জোগালিরা ছিলেন ভারতীয়। মূল স্থপতির নাম ‘মুমিন আস্তাগার’ যার পূর্বপুরুষ ভারতের তাজমহলে কাজ করেছেন বলে জানা যায়। সে সময়ে তিনি ঢাকায় আবাস গড়েছিলেন। প্রায় দশ বৎসর যাবত নির্মাণকাজ চলে। ৬৮ ফুট দৈর্ঘ্য ও বারান্দাসহ ২৫ ফুট প্রস্থের মসজিদটির গম্বুজসহ মোট উচ্চতা ৪০ ফুট। ছয়টি স্তম্ভের উপর ছয়টি মিনার, তিনটি বিশাল গম্বুজ এবং ছোট সাইজের আরোও বারোটি মিনার রয়েছে মসজিদটিতে। ভূমিকম্প নিরোধক ব্যবস্থা হিসেবে ভূমি খনন করে বেশ মজবুত পাতের উপর স্থাপনাটির ভিত নির্মিত। ফলে অনেকগুলো বড় মাপের ভূমিকম্পও এখন পর্যন্ত মসজিদটিতে ফাটল ধরাতে পারেনি। নির্মাণের পর এখনও বড় ধরনের কোনো সংস্কারের প্রয়োজন পড়েনি।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র