শিমুল বাগান
শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে অবস্থিত যা একশ বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় সৌখিন হৃদয়ের। এ যেনো কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বাগান। সব …
এক নজরে
বিবরণ
শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে অবস্থিত যা একশ বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় সৌখিন হৃদয়ের। এ যেনো কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বাগান। সব মিলে মিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের গড় এ ১৪ বছর আগে ২ হাজার ৪০০ শতক জমিতে শুধুই সৌখিনতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন, জয়নাল আবেদীন নামে স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী। বসন্ত এলে যখন একসাথে দুহাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় কি!
শিমুল বনের রক্ত রাঙ্গা সৌন্দর্যের দেখা মেলে বছরে একটি মাসে। ফাল্গুনের শুরুতে গেলে গাছে ফুল দেখতে পারবেন।
ঢাকা থেকে শ্যামলী/মামুন/এনা বাস যায় সুনামগঞ্জ ভাড়া ৫০০-৫৫০ টাকা।
সুনামগঞ্জ নেমে নতুন ব্রীজের ওই পাড়ে মোটরবাইক দাঁড়িয়ে থাকে অনেক। কথা বলে বারেক টিলা নদীর এই পাড় পর্যন্ত ভাড়া নিবে ২০০ টাকা। দামাদামি করে ১৫০ তেও নাকি যাওয়া সম্ভব! একটাতে ২ জন চড়া যায়। জনপ্রতি তাহলে পরল ১০০ করে। জাদুকাটা নদীর সামনে নামিয়ে দিবে। ৫ টাকা দিয়ে খেয়া অতিক্রম করে ওইপাড়ে গেলেই বারেক টিলা, যা থেকে সুন্দর পুরো জাদুকাটা নদী দেখা যায়। বারেক টিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু। তাদের জিজ্ঞেস করলেই ছবির মত সুন্দর এই শিমুল ফুলের বাগান এ যাওয়ার পথ দেখিয়ে দিবে।
এছাড়া কেউ ট্রেনে যেতে চাইলে সিলেট হয়ে যেতে পারেন। ঢাকার কমলাপুর থেকে রাতের ট্রেনে (৯.৫০ এ ছাড়ে ) চলে যেতে পারেন সিলেট। শোভন চেয়ার ভাড়া নিবে ৩২০ টাকা। সিট পেতে হলে অবশ্যই কস্ট করে ২-১ দিন আগে যেয়ে টিকেট কেটে আনতে হবে। অনলাইনেও সম্ভবত কাটা যায়। ভোর বেলা নামিয়ে দিবে সিলেট। সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে উঠে পড়ুন সুনামগঞ্জ গামী বিরতিহীন বাসে। ভাড়া ৯০ টাকা। সময় লাগবে দেড় থেকে ২ ঘন্টা।
সুনামগঞ্জের বারেক টিলা পাড় হয়েই বড়ছড়া বাজার। বড়ছড়া বাজারে রেস্ট হাউজ আছে ২০০-৪০০ টাকায় থাকা যায়। চাইলে টেকেরঘাট থেকে হেটেও যেতে পারবেন বড়ছড়া বাজারে। এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনা পাথরের কারখানা আছে তার গেস্ট হাউজে থাকতে পারবেন যদি খালি থাকে।
১. উপজেলা ডাকবাংলোর কেয়ারটেকার কৃপেশ দাস: ০১৭২৪৯৬৮১৬১ ২. উপজেলা গেস্টহাউজের জন্য উপজেলা চেয়ারম্যান জনাব আনিসুল হককে অনুরোধ করতে হবে: ০১৭১৫১৭২২৩৮
এছাড়া সুনামগঞ্জে ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যে থাকার জন্যে হোটেল ভাড়া পাবেন।
শিমুল বাগান ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৬০০–৬৫০ টাকা, এসি ১,০০০–১,২০০ টাকা
সময়: আনুমানিক ৬–৭ ঘণ্টা
কাউন্টার এলাকা: আরামবাগ, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুর বাস কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা কাউন্টার
শুরুর পয়েন্ট: সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড ও তাহিরপুর নৌঘাট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
শিমুল বাগান-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল
- মহাখালী বাস টার্মিনাল
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন (নেত্রকোনা) অথবা সিলেট রেলওয়ে স্টেশন
ট্রেনসমূহ: হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), উপবন/পারাবত (ঢাকা–সিলেট)
টিকিট: eticket.railway.gov.bd — মোহনগঞ্জ স্টেশনে নেমে সিএনজিযোগে সরাসরি তাহিরপুর যাওয়া সবচেয়ে দ্রুত
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে শ্যামলী/মামুন/এনা বাস যায় সুনামগঞ্জ ভাড়া ৫০০-৫৫০ টাকা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।