কুলুমছড়া
কুলুমছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আসলে এটি ভারতের একটি ঝর্ণার শেষের অংশ। মেঘালয় থেকে বয়ে আসা ঝর্ণার পানি থেকে এই কুলুমছড়া এর উৎপত্তি। কুলুমছড়া গ্রামে অবস্থিত বলেই এর নাম কুলুমছড়া কিন্তু কুলকুল শব্দে বয়ে চলার কারনেও এর নামকরন কুলুমছড়া করা যাবে অনায়াসে। সিলেট সবসময়ই পর্যটকদের …
এক নজরে
বিবরণ
কুলুমছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আসলে এটি ভারতের একটি ঝর্ণার শেষের অংশ। মেঘালয় থেকে বয়ে আসা ঝর্ণার পানি থেকে এই কুলুমছড়া এর উৎপত্তি। কুলুমছড়া গ্রামে অবস্থিত বলেই এর নাম কুলুমছড়া কিন্তু কুলকুল শব্দে বয়ে চলার কারনেও এর নামকরন কুলুমছড়া করা যাবে অনায়াসে। সিলেট সবসময়ই পর্যটকদের তীর্থস্থান। আর বর্ষাকালে সব ঝর্ণা পূর্ণ যৌবন ফিরে পাওয়ায় এসব জায়গায় এখন বেজায় ভিড়। বৃষ্টির পানিতে ঝরনাগুলো এইসময় টইটম্বুর, তা দেখতেই মানুষের এই ছুটে যাওয়া। সিলেট বলতে গেলে মেঘালয় পর্বতমালায় ঘেরা।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার হাট সীমান্তবর্তী কুলুমছড়া একটি গ্রাম। এখানে ভারত সীমান্তের ঝরনাটিই কুলুমছড়া ঝর্ণা নামে পরিচিত। সিলেটের গোয়াইনঘাটের হাদারপাড় থেকে ট্রলারে করে রওনা দিন। একসময় নিজেকে আবিষ্কার করবেন খোলা প্রান্তরে। আপনার গন্তব্য খুব কাছে বুঝতে পারবেন। দেখবেন পাহাড়ের প্রায় পাদদেশে চলে এসেছেন। চারপাশটা অসম্ভব সুন্দর। ঝরনার কুলকুল ধ্বনি কানে আসবে। এবার নৌকা ছেড়ে জংলাপথ ধরে হেঁটে চলুন। দেখবেন ঝরনার শব্দ প্রবল হচ্ছে ক্রমেই। ঝরনার পানি গড়িয়ে বাংলাদেশ প্রান্তে আছড়ে পড়ছে।
এখানে ঝরনার পানিতে স্রোত খুব বেশি, একই অবস্থা বাংলাদেশ প্রান্তে ছড়ার। সুতরাং এখানে এলে এবং গোসলের সময় সাবধান থাকতে হবে। এখানে নানা প্রজাতির উদ্ভিদ, অর্কিড, ভেষজ গাছ-গাছড়ার দেখা পাবেন। কুলুমছড়া ঝর্ণা দেখার জন্য সকাল সকাল যাওয়াই ভালো। আর সন্ধ্যার আগেই ফেরত আসা উচিত। কেননা, এখানে চড়াই ভাঙতে দম ফুরিয়ে যাবে। আর সীমান্ত এলাকা বলে দিনের আলো ফুরিয়ে আসার আগেই ফিরে আসুন। ঝর্নার গভীরে না যাওয়াই ভালো।
মধ্য জুন থেকে অক্টোবর পর্যন্ত কুলুমছড়া বেড়ানোর অনুকূল সময়। সবচেয়ে ভালো সময় জুলাই থেকে অক্টোবর মাস।
ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ২টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় ছাড়ে কালনী এক্সপ্রেস। ভাড়া দেড়শ থেকে ১ হাজার ১৮ টাকা। ট্রেনে গেলে রাত ৯.৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন আর সময় লাগবে ৭-৮ ঘন্টা।
চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস। ভাড়া ১৪৫ থেকে ১ হাজার ১৯১ টাকা।ট্রেন এর টিকেট এর দাম: এসি বার্থ ৬৯৮ টাকা, এসি সিট ৪৬০ টাকা, ফার্স্ট ক্লাস বার্থ ৪২৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ২৭০ টাকা. স্নিগ্ধা ৪৬০ টাকা, শোভন চেয়ার ১৮০ টাকা, শোভন ১৫০ টাকা, সুলভ ৯৫ টাকা।
ট্রেনের সময়সূচি এখানে দেখে নিন (Bangladesh Railway/Train Time Schedule)
কুলুমছড়া ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা
সময়: আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক)
কাউন্টার এলাকা: ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাদ জনপথ মোড়, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা সরাসরি কাউন্টার
শুরুর পয়েন্ট: সিলেট কদমতলী বাস টার্মিনাল ও আম্বরখানা পয়েন্ট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
কুলুমছড়া-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল কাউন্টার
- আরামবাগ মোড়
- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল
- বিমানবন্দর ও আব্দুল্লাহপুর
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী)
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ এবং স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
কুলুমছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আসলে এটি ভারতের একটি ঝর্ণার শেষের অংশ। মেঘালয় থেকে বয়ে আসা ঝর্ণার পানি থেকে এই কুলুমছড়া এর উৎপত্তি। কুলুমছড়া গ্রামে অবস্থিত বলেই এর নাম কুলুমছড়া কিন্তু কুলকুল শব্দে বয়ে চলার কারনেও এর নামকরন কুলুমছড়া করা যাবে অনায়াসে। সিলেট সবসময়ই পর্যটকদের তীর্থস্থান। আর বর্ষাকালে সব ঝর্ণা পূর্ণ যৌবন ফিরে পাওয়ায় এসব জায়গায় এখন বেজায় ভিড়। বৃষ্টির পানিতে ঝরনাগুলো এইসময় টইটম্বুর, তা দেখতেই মানুষের এই ছুটে যাওয়া। সিলেট বলতে গেলে মেঘালয় পর্বতমালায় ঘেরা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।