লক্ষনছড়া
লক্ষনছড়া (Lokkhonchora) সিলেট শহর থেকে বেশখানিক পথ দূরে যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। পান্থুমাই / পানতুমাই ঝর্ণা থেকে বেশি দূর নয় কিন্তু বিছানাকান্দি থেকে খানিকটা দূরে। তাই পান্থুমাই থেকে ফেরার পথে কিংবা পান্থুমাই ঝর্ণা যাওয়ার আগে ঘুরে আসুন লক্ষনছড়া থেকে। বড়হিল / পান্থুমাই ঝর্ণা ফেরার পথে কাছের গ্রামের ঘাটে নৌকা রেখে হাটা …
এক নজরে
বিবরণ
লক্ষনছড়া (Lokkhonchora) সিলেট শহর থেকে বেশখানিক পথ দূরে যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। পান্থুমাই / পানতুমাই ঝর্ণা থেকে বেশি দূর নয় কিন্তু বিছানাকান্দি থেকে খানিকটা দূরে। তাই পান্থুমাই থেকে ফেরার পথে কিংবা পান্থুমাই ঝর্ণা যাওয়ার আগে ঘুরে আসুন লক্ষনছড়া থেকে। বড়হিল / পান্থুমাই ঝর্ণা ফেরার পথে কাছের গ্রামের ঘাটে নৌকা রেখে হাটা শুরু করুন লক্ষনছড়ার খোজে। গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমানা ঘেষে সারি সারি ফসলের পাঠ পেড়িয়ে ছুটে চলুন। প্রায় ২০ মিনিট হাটার পর পেয়ে যাবেন লক্ষনছড়া। এই জায়গাটি অনেকটা বিছনাকান্দির মত তবে এখানে ছোট পরিসরে আরো সুন্দর দেখতে পাথুরের ঝিরি পথ যা ভারতের ঝর্না থেকে নেমে এসেছে। এখানেও ভারতীয় সীমানায় রয়েছে চলাচলের জন্য একটি ব্রিজ। এই ব্রিজের নিচেই ছোট বড় অসংখ্য পাথর এসে জমে এক অন্যরকম অদ্ভুত সুন্দর ঝিরি পথের তৈরি করেছে যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। এর এই পাথুরে পথের সৌন্দর্য দেখতে পর্যটকের ভীড়। ভরা বর্ষায় এর রুপ লোভনীয়।
‘ বিছনাকান্দি -লক্ষনছড়া- পান্থুমাই ’ এই তিনটি জায়গা ঘুরিয়ে আনতে নৌকার খরচ পরবে ক্ষেত্র বিশেষে প্রায় ১১০০-১৫০০ টাকা। লক্ষনছড়া মাঝি চিনে কিনা সেটা আগেই জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন। তিনটি জায়গা মোটামোটি ভাবে ঘুরে হাদারপাড় ফিরে আসতে সময় লাগবে প্রায় ৫ ঘন্টা। তাই সিলেট থেকে আসার পথে গোয়াইনঘাট বাজারেই দুপুরের খাবার খেয়ে নিতে অথবা প্যাক করে নিতে পারেন। গোয়াইন ঘাট থেকে আপনাকে যেতে হবে হাদারপাড়। গোয়াইন ঘাট বাজার থেকে সিএনজি নিয়ে সহজেই হাদারপাড় যাওয়া যাবে। ভাড়া নিবে জনপ্রতি ৪০ টাকা। কেউ যদি সিলেট শহরের আম্বরখানা থেকে সিএনজি নিয়ে সরাসরি হাদারপার চলে আসেন, তাহলে হাদারপারের গনি মিয়ার ভূনা খিচুড়ি খেতে ভুলবেন না।
বিঃদ্রঃ আপনি এক নৌকা ভাড়া করে পান্থুমাই , বিছানাকান্দি ও লক্ষনছড়া ঘুরে আসবেন। এগুলো সব এক রুটে হওয়ার কারনে এক নৌকা দিয়ে এক দিনে কভার করা যায়।
সিলেট নগরীর সৌন্দর্জ্যটা আসলে বর্ষাকালেই বেশী উপভোগ করা যায়। আর তা ছাড়া বর্ষার সময়ে লক্ষনছড়া পূর্ণযৌবন ফিরে পায়।
ঢাকা থেকে সিলেট (Sylhet) এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন (Train) পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ২টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় ছাড়ে কালনী এক্সপ্রেস। ভাড়া দেড়শ থেকে ১ হাজার ১৮ টাকা। ট্রেনে গেলে রাত ৯.৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন আর সময় লাগবে ৭-৮ ঘন্টা।
চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস। ভাড়া ১৪৫ থেকে ১ হাজার ১৯১ টাকা।ট্রেন এর টিকেট এর দাম: এসি বার্থ ৬৯৮ টাকা, এসি সিট ৪৬০ টাকা, ফার্স্ট ক্লাস বার্থ ৪২৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ২৭০ টাকা. স্নিগ্ধা ৪৬০ টাকা, শোভন চেয়ার ১৮০ টাকা, শোভন ১৫০ টাকা, সুলভ ৯৫ টাকা।
ট্রেনের সময়সূচি এখানে দেখে নিন (Bangladesh Railway/Train Time Schedule)
লক্ষনছড়া ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা
সময়: আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক)
কাউন্টার এলাকা: ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাদ জনপথ মোড়, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা সরাসরি কাউন্টার
শুরুর পয়েন্ট: সিলেট কদমতলী বাস টার্মিনাল ও আম্বরখানা পয়েন্ট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
লক্ষনছড়া-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল কাউন্টার
- আরামবাগ মোড়
- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল
- বিমানবন্দর ও আব্দুল্লাহপুর
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী)
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ এবং স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
লক্ষনছড়া (Lokkhonchora) সিলেট শহর থেকে বেশখানিক পথ দূরে যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। পান্থুমাই / পানতুমাই ঝর্ণা থেকে বেশি দূর নয় কিন্তু বিছানাকান্দি থেকে খানিকটা দূরে। তাই পান্থুমাই থেকে ফেরার পথে কিংবা পান্থুমাই ঝর্ণা যাওয়ার আগে ঘুরে আসুন লক্ষনছড়া থেকে। বড়হিল / পান্থুমাই ঝর্ণা ফেরার পথে কাছের গ্রামের ঘাটে নৌকা রেখে হাটা শুরু করুন লক্ষনছড়ার খোজে। গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমানা ঘেষে সারি সারি ফসলের পাঠ পেড়িয়ে ছুটে চলুন। প্রায় ২০ মিনিট হাটার পর পেয়ে যাবেন লক্ষনছড়া। এই জায়গাটি অনেকটা বিছনাকান্দির মত তবে এখানে ছোট পরিসরে আরো সুন্দর দেখতে পাথুরের ঝিরি পথ যা ভারতের ঝর্না থেকে নেমে এসেছে। এখানেও ভারতীয় সীমানায় রয়েছে চলাচলের জন্য একটি ব্রিজ। এই ব্রিজের নিচেই ছোট বড় অসংখ্য পাথর এসে জমে এক অন্যরকম অদ্ভুত সুন্দর ঝিরি পথের তৈরি করেছে যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। এর এই পাথুরে পথের সৌন্দর্য দেখতে পর্যটকের ভীড়। ভরা বর্ষায় এর রুপ লোভনীয়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।