রাংপানি
রাংপানি (Rangpani), প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন স্থানটি সিলেট শহর থেকে প্রায় ৫৪ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অবস্থিত। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই ভরপুর যে এলাকার নামই হয়েছে শ্রীপুর আর এই শ্রীপুরেই সীমান্তবর্তী নদী রাংপানি এর অবস্থান। মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে স্বচ্ছ জলের …
এক নজরে
বিবরণ
রাংপানি (Rangpani), প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন স্থানটি সিলেট শহর থেকে প্রায় ৫৪ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অবস্থিত। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই ভরপুর যে এলাকার নামই হয়েছে শ্রীপুর আর এই শ্রীপুরেই সীমান্তবর্তী নদী রাংপানি এর অবস্থান। মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে স্বচ্ছ জলের থেকেই এর উৎপত্তি। এটি অনেকের কাছে শ্রীপুর পাথরকোয়ারি নামেও পরিচিত।
রাংপানি নদীর পাশেই রয়েছে খাসিয়াদের গ্রাম মোকামপুঞ্জি। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি নামেই ডাকে। প্রাচীনকাল থেকে এই নদী আর পাহাড় ঘিরে তাদের বসবাস। পুঞ্জিতে গেলেই জানা যাবে খাসিয়াদের ইতিহাস-ঐতিহ্য। নদীর তীরে আর পুঞ্জির আশপাশের এলাকায় আশি ও নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের একাধিক ছবির শুটিং হয়েছে। শাবনাজ-নাঈম জুটির প্রথম ছবি চাঁদনী মুভির জনপ্রিয় গান ‘ ও আমার জান, তোর বাঁশি যেন জাদু জানে রে ’ ছাড়াও বেশ কিছু দৃশ্য শ্রীপুরের বিভিন্ন স্থানে চিত্রে ধারণ করা হয়েছিল।
পর্যটনের অপার সম্ভাবনাময় এই স্থানটি বছরের পর অবহেলিত থাকার কারনে রয়ে গেছে একদম লোকচক্ষুর আড়ালে। সিলেটের জৈন্তাপুর শ্রীপুর পর্যটনকেন্দ্র পার হয়ে মোকামপুঞ্জি এলাকায় নামলেই পায়ে হেঁটে মাত্র আধা কিলোমিটার এগোলেই দেখা মিলবে রাংপানি এর। বর্তমানে যে কোন পর্যটক রাংপানি বেড়াতে গেলে মোকামপুঞ্জি এর প্রবেশ মুখ থেকে পাঁচশ টাকার বিনিময়ে গাইড নিয়ে ঘুরতে যেতে পারছেন। এছাড়া সঙ্গে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তাও রয়েছে।
পাহাড়ি সরু পথ ধরে নিচে নামতেই রাংপানি নদীর কোলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা হরেক রঙা পাথরের দেখা মিলবে। পাথর তোলা স্থানগুলো দ্বীপের মতো হয়ে আছে। কোনোটিতে জমে আছে পানি। পাশেই পড়ে থাকতে দেখা যায় বালু ও পাথরবাহী বারকি নৌকা। বর্তমানে এই নদী থেকে পাথর তোলা বন্ধ থাকায় আবারও ধীরে ধীরে নিজের সেই পুরোনো রূপে ফিরতে শুরু করেছে
রাংপানি যেতে চাইলে প্রথমে দেশের যেকোনো স্থান থেকে সিলেটে যেতে হবে। সিলেট শহর থেকে সিলেট-তামাবিল সড়কে বাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা অথবা ব্যক্তিগত গাড়িতে সরাসরি যাওয়া যায় জৈন্তাপুরের শ্রীপুরে। সারা দিনের জন্য সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নেবে ১৫০০ থেকে ১৮০০ টাকা। জৈন্তাবাজার বাজার থেকে ৩ কিলোমিটার পর শ্রীপুর চা-বাগান। চা বাগানের উল্টো দিকের সরু পথ পাড়ি দিলেই রাংপানি নদী। স্থানীয় বারকি নৌকা নিতে পারেন নদীর ওপারে যেতে। নৌকার ভাড়া ঠিক করে নিতে হবে আগেই।
দুপুরের খাবার জৈন্তাবাজার অথবা মোকামপুঞ্জি এলাকায় সেরে নিতে পারেন।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
রাংপানি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা
সময়: আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক)
কাউন্টার এলাকা: ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাদ জনপথ মোড়, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা সরাসরি কাউন্টার
শুরুর পয়েন্ট: সিলেট কদমতলী বাস টার্মিনাল ও আম্বরখানা পয়েন্ট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
রাংপানি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল কাউন্টার
- আরামবাগ মোড়
- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল
- বিমানবন্দর ও আব্দুল্লাহপুর
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী)
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ এবং স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
রাংপানি নদীর পাশেই রয়েছে খাসিয়াদের গ্রাম মোকামপুঞ্জি। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি নামেই ডাকে। প্রাচীনকাল থেকে এই নদী আর পাহাড় ঘিরে তাদের বসবাস। পুঞ্জিতে গেলেই জানা যাবে খাসিয়াদের ইতিহাস-ঐতিহ্য। নদীর তীরে আর পুঞ্জির আশপাশের এলাকায় আশি ও নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের একাধিক ছবির শুটিং হয়েছে। শাবনাজ-নাঈম জুটির প্রথম ছবি চাঁদনী মুভির জনপ্রিয় গান ‘ ও আমার জান, তোর বাঁশি যেন জাদু জানে রে ’ ছাড়াও বেশ কিছু দৃশ্য শ্রীপুরের বিভিন্ন স্থানে চিত্রে ধারণ করা হয়েছিল।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।