রাতারগুল হলিডে হোম
রাতারগুল হলিডে হোম (Ratargul Holiday Home) বাংলাদেশের সিলেট জেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টের ঠিক পাশেই অবস্থিত। রাতারগুল হলিডে হোম রিসোর্ট থেকে মাত্র ৫ মিনিটের দুরুত্বেই শুরু হয় সোয়াম্প ফরেস্ট যাত্রা। ৫ টি এসি রুমের একটি ভিলা এটি যার প্রতিটি রুমের সাথে রয়েছে …
এক নজরে
বিবরণ
রাতারগুল হলিডে হোম (Ratargul Holiday Home) বাংলাদেশের সিলেট জেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টের ঠিক পাশেই অবস্থিত। রাতারগুল হলিডে হোম রিসোর্ট থেকে মাত্র ৫ মিনিটের দুরুত্বেই শুরু হয় সোয়াম্প ফরেস্ট যাত্রা। ৫ টি এসি রুমের একটি ভিলা এটি যার প্রতিটি রুমের সাথে রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ওয়াশরুম। এখানকার নিজস্ব রেস্টুরেন্টে পাবেন আকর্ষণীয় সব খাবার এবং তাদের মূল্যও কিন্তু বেশ হাতের নাগালেই। রয়েছে রাতারগুল ফরেস্টে কায়াকিং করার সুবিধা। এখান থেকে নৌকা দিয়ে ঘুরে আসতে পারবেন বিছানাকান্দি থেকে। দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী ব্যক্তিগত খরচে রাতারগুল হলিডে হোম এর নিজস্ব কায়াক ও অভিজ্ঞ মাঝির সাহায্যে রাতারগুল থেকে বিছানাকান্দি নৌ-যাত্রা আপনার ট্যুরকে করবে আরো রোমাঞ্চকর।
এছাড়াো আশে পাশে ঘুরে দেখতে পারবেন খাদিমনগর ন্যাশনাল পার্ক , চা-বাগান সহ সিলেটের আকর্ষণীয় সব পর্যটন স্থান। ফ্যামিলি আউটিং থেকে শুরু করে পিকনিক, পার্টি, অফিসিয়াল প্রোগ্রাম অথবা শুটিং – সব কিছুর জন্য পারফেক্ট রাতারগুল হলিডে হোম। প্রাইভেট ভাবে পুরো ভিলা নিয়ে নিতে পারবেন কম খরচে। এক্ষেত্রে খরচ পড়বে ১৫০০০-১৮০০০ টাকা।
রাতারগুল হলিডে হোম এ বুকিং দিতে চাইলে আপনি ছয় ধরনের রুম কিংবা সুইটসে বুইং দিতে পারবেন। নিম্নে এদের ক্যাটেগরি, কতজন থাকতে পারবেন, সুবিধাদি এবং ভাড়া দেয়া হলো –
রাতারগুল হলিডে হোম রিসোর্ট ৫ টি আধুনিক সুবিধা সম্বলিত বিলাসবহুল এসিরুম সহ নিম্নোক্ত সুবিধাদি দিয়ে থাকে –
বুকিং এবং বিস্তারিত তথ্য জানতে কল করুন : 01810 011 141 ওয়েবসাইট – ratargulholidayhome.com ফেইসবুক পেইজ – fb.com/ratargulholidayhome
রাতারগুল হলিডে হোম সিলেট এয়ারপোর্ট থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গোয়াইনঘাট এর মহিশ খের গ্রামে অবস্থিত। সিলেট এয়ারপোর্ট থেকে সিএনজি কিংবা ট্যাক্সি নিয়ে খুব সহজেই আপনি পৌছে যেতে পারবেন। এছাড়া সিলেট বাস স্ট্যান্ড থেকে যেতে চাইলে প্রায় ১ ঘন্টা সময় লাগবে।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
রাতারগুল হলিডে হোম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা
সময়: আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক)
কাউন্টার এলাকা: ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাদ জনপথ মোড়, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা সরাসরি কাউন্টার
শুরুর পয়েন্ট: সিলেট কদমতলী বাস টার্মিনাল ও আম্বরখানা পয়েন্ট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
রাতারগুল হলিডে হোম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল কাউন্টার
- আরামবাগ মোড়
- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল
- বিমানবন্দর ও আব্দুল্লাহপুর
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী)
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ এবং স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
রাতারগুল হলিডে হোম এ বুকিং দিতে চাইলে আপনি ছয় ধরনের রুম কিংবা সুইটসে বুইং দিতে পারবেন। নিম্নে এদের ক্যাটেগরি, কতজন থাকতে পারবেন, সুবিধাদি এবং ভাড়া দেয়া হলো –
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।