বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
রিসোর্টসিলেট · Sylhet

শুকতারা প্রকৃতি নিবাস

সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান এর টিলার চূড়ায় শুকতারা প্রকৃতি নিবাস এর অবস্থান। সিলেট শহর থেকে সাড়ে ৭ কিলোমিটার দূরে শুকতারা রিসোর্টের অবস্থান । শাহপরাণ (রহ.) – এর মাজার গেট থেকে একটু এগিয়ে বামে মোড় নিয়ে মিনিট ২ এগোলেই মিলবে কাঙ্ক্ষিত শুকতারা। ১৪ …

এক নজরে

জেলা
সিলেট
বিভাগ
Sylhet
স্থানাঙ্ক
24.900, 91.870

বিবরণ

সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান এর টিলার চূড়ায় শুকতারা প্রকৃতি নিবাস এর অবস্থান। সিলেট শহর থেকে সাড়ে ৭ কিলোমিটার দূরে শুকতারা রিসোর্টের অবস্থান । শাহপরাণ (রহ.) – এর মাজার গেট থেকে একটু এগিয়ে বামে মোড় নিয়ে মিনিট ২ এগোলেই মিলবে কাঙ্ক্ষিত শুকতারা। ১৪ একর জায়গাজুড়ে এই রিসোর্ট। শুকতারা রিসোর্ট এর স্থাপত্য আর নির্মাণশৈলী এমন, যাতে প্রকৃতির গায়ে একটুও আঁচড় পড়েনি। চা বাগানের রাস্তা থেকে শুকতারা রিসোর্ট এর পথ ধরে এগোলে প্রথমে সুবজ একটি টিলা স্বাগত জানায়। টিলার নিচে এক পাশে রিসোর্টের ফটক। টিলার চূড়ায় ওঠার একটিই পথ। এক পাশে রয়েছে টয় ট্রেন লাইন। সমতল থেকে প্রায় ৫০ ফুট উঁচুতে উঠলে প্রকৃতিকে সঙ্গী করে নির্মিত ছোট ছোট নিবাস, কটেজ নজর কাড়ে।

ওপরে উঠে প্রথমেই চোখে পড়বে ৩ তলা বিশিষ্ট একাশিয়া রেস্টুরেন্ট। দ্বিতীয় তলায় খাবারের আয়োজন। পাশে একটি প্রায় ৪০ জনের মিটিং রুম। তৃতীয় তলায় বসার, আলাপচারিতার ঘর। পাশে একটি রুমজুড়ে পাঠাগার। সিলেটের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও ভ্রমণের বই আছে। নিচতলায় গায়ে হলুদ, করপোরেট মিটিং বা যে কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে। প্রতিটি তলায় আছে নান্দনিকতা ও পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা। আছে ব্যালকনি। মুক্ত হাওয়া গ্রহণের উত্তম আয়োজন।

একাশিয়া থেকে বেরিয়ে যেতে হবে উজান পথে। পূর্বের রাস্তা ধরে। ওখানেই আপনার বিশ্রাম নিবাস। থাকার রুম। ওপরে উঠেই চোখে পড়বে খোলা মঞ্চের মতো জায়গা। বনাক কোর্ট। এবার আপনি দিশেহারা হবেন অপার মুগ্ধতায়। যে দিকেই তাকাবেন সবুজের হাতছানি। দূরে সুরমা নদী। তারপর সারি বাঁধা আকাশছোঁয়া পাহাড়। মেঘালয় রেঞ্জ। এখানে শরতে আকাশ রূপ খোলে নিজ আনন্দে। সে এক মাতাল করা দৃশ্য। খোলামেলা রুম। খোলা বারান্দা। চাইলে রুমে বসেই দেখতে পারেন পাহাড় আর সবুজের মিতালি। বারান্দার ওপরে টিনের চাল। বৃষ্টিমুখর রাতে প্রিয়জন সঙ্গী করে আপনার অবস্থান হবে স্মৃতিময়। রুমের ছাদে বসেও উপভোগ করতে পারেন প্রকৃতি সুধারূপ। রিসোর্টের নান্দনিক কিছু শিল্পকর্মের কাজ করেছেন নন্দিত ভাস্কর অলক রায়। আছে ইয়াং স্টারের কিছু পেইন্টিং আর আলোকচিত্র। রিসোর্টে অবস্থানকালীন রাতে থাকবে সিলেটের ঐতিহ্যবাহী বাউল সংগীত। মণিপুরী নৃত্য। খাবারের পাতে থাকবে স্থানীয় ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার।

রিসোর্টে মোট ১১টি কটেজ। নয়নতারা, বরুণ, শিরীষ, দোলনচাঁপা, মাধবী লতা, কামিনী, জুঁই, করবী, শিমুল, হিজল—এ রকম নামেই কটেজগুলো। ঘরের ভেতরে খাট থেকে শুরু করে টেবিল-চেয়ার সবই সিলেটের ঐতিহ্য বেতের তৈরি আসবাব। সংরক্ষিত আছে আলোকচিত্রও। শীতাতপ নিয়ন্ত্রণ আর ২৪ ঘণ্টা গরম পানির ব্যবস্থাও আছে কটেজে। বাগানের তাজা ও সতেজ চা-কফি নিজ হাতেই তৈরি করতে পারবেন। কটেজের বাসিন্দারা জানালা ও বারান্দার কাছ থেকে পাহাড়-টিলা দেখার অপূর্ব সুযোগ পান। প্রকৃতির কাছে লীন হলেও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হতে হবে না। গ্রন্থাগারে আছে দেশ-বিদেশের বই ও পত্রপত্রিকা এবং বড় পর্দার টেলিভিশন। সভা-সেমিনার-কর্মশালা ও পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে টিলার চূড়ায়।

বিদ্যুতায়ন আর শীতাতপ ব্যবস্থা ছাড়া বাকি সবই প্রকৃতিনির্ভর। সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

টিলার চূড়ায় একটি কটেজের খোলা ছাদে বসার ব্যবস্থা করা হয়েছে। এটার নাম সাঁঝের মায়া। বসলেই চোখে পড়ে উত্তরে দেশের সীমানা ছাড়িয়ে যাওয়া মেঘালয়ের সারি সারি পাহাড়-টিলা।

শুকতারায় আগত পর্যটকদের জন্য রিসোর্টে গাইডের ব্যবস্থা রয়েছে, যাঁরা সিলেটের বিভিন্ন চা-বাগান, জৈন্তাপুর রাজবাড়ি, লালাখাল, সারি নদী, জাফলং, পিয়াইন নদী, তামাবিল-ডাউকি সীমান্ত, মাধবকুণ্ড-জলপ্রপাতসহ অন্যান্য জায়গা ঘুরিয়ে দেখাবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন – ০৮২১-২৮৭০৯৯৪-৫ ও ০১৭৬৪৫৪৩৫৩৫ ওয়েবসাইট : www.shuktararetreat.com ই-মেইলঃ [email protected] , [email protected]

শুকতারা প্রকৃতি নিবাস ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা

সময়: আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাদ জনপথ মোড়, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা সরাসরি কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: সিলেট কদমতলী বাস টার্মিনাল ও আম্বরখানা পয়েন্ট থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

শুকতারা প্রকৃতি নিবাস-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • ফকিরাপুল কাউন্টার
  • আরামবাগ মোড়
  • মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল
  • বিমানবন্দর ও আব্দুল্লাহপুর

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

এনা ট্রান্সপোর্টগ্রীন লাইন পরিবহনশ্যামলী এন আর ট্রাভেলসহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী)

ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ এবং স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান এর টিলার চূড়ায় শুকতারা প্রকৃতি নিবাস এর অবস্থান। সিলেট শহর থেকে সাড়ে ৭ কিলোমিটার দূরে শুকতারা রিসোর্টের অবস্থান । শাহপরাণ (রহ.) – এর মাজার গেট থেকে একটু এগিয়ে বামে মোড় নিয়ে মিনিট ২ এগোলেই মিলবে কাঙ্ক্ষিত শুকতারা। ১৪ একর জায়গাজুড়ে এই রিসোর্ট। শুকতারা রিসোর্ট এর স্থাপত্য আর নির্মাণশৈলী এমন, যাতে প্রকৃতির গায়ে একটুও আঁচড় পড়েনি। চা বাগানের রাস্তা থেকে শুকতারা রিসোর্ট এর পথ ধরে এগোলে প্রথমে সুবজ একটি টিলা স্বাগত জানায়। টিলার নিচে এক পাশে রিসোর্টের ফটক। টিলার চূড়ায় ওঠার একটিই পথ। এক পাশে রয়েছে টয় ট্রেন লাইন। সমতল থেকে প্রায় ৫০ ফুট উঁচুতে উঠলে প্রকৃতিকে সঙ্গী করে নির্মিত ছোট ছোট নিবাস, কটেজ নজর কাড়ে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র