উৎমাছড়া
সারি সারি পাহাড়। পাহাড়ের বুকে গাঢ় সবুজের আস্তরণ। পাহাড়ের বুক চিড়ে চলেছে শীতল স্বচ্ছ জলরাশি। পাথর ছড়ানো সর্বত্র। আকাশে নীলের ছায়া। এই বিবরণ তো মিলে যাচ্ছে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির সঙ্গে! কিন্তু না, বিছনাকান্দির বর্ণনা নয় এটা! এ হচ্ছে উৎমাছড়ার বর্ণনা। যে স্থানকে সিলেটের নতুন ‘বিছনাকান্দি’ বলে অভিহিত করা হচ্ছে। প্রকৃতির অপার সৌন্দর্য্যের …
এক নজরে
বিবরণ
সারি সারি পাহাড়। পাহাড়ের বুকে গাঢ় সবুজের আস্তরণ। পাহাড়ের বুক চিড়ে চলেছে শীতল স্বচ্ছ জলরাশি। পাথর ছড়ানো সর্বত্র। আকাশে নীলের ছায়া। এই বিবরণ তো মিলে যাচ্ছে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির সঙ্গে! কিন্তু না, বিছনাকান্দির বর্ণনা নয় এটা! এ হচ্ছে উৎমাছড়ার বর্ণনা। যে স্থানকে সিলেটের নতুন ‘ বিছনাকান্দি ’ বলে অভিহিত করা হচ্ছে। প্রকৃতির অপার সৌন্দর্য্যের লীলাভূমি হচ্ছে উৎমাছড়া (Utma Chora)। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে যার অবস্থান।
রূপ-লাবণ্যে যৌবনা উৎমাছড়া পরতে পরতে সাজিয়ে রেখেছে সম্মোহনী সৌন্দর্য্য। যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত নির্জন অরণ্যের সাহচার্য পেতে উৎমাছড়ার বিকল্প নেই। আছে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত সাদা মেঘের খেলা, পাথর ছড়ানো চারপাশ, দুধসাদা জলরাশি, পাখিদের কলতান। মুগ্ধ না হয়ে উপায় নেই!
সিলেট নগরীর সৌন্দর্য্যটা আসলে বর্ষাকালেই বেশী উপভোগ করা যায়। আর তা ছাড়া বর্ষার সময়ে উৎমাছড়ার সৌন্দর্য্য সবচেয়ে বেশি ধরা দেয়। অন্যান্য মৌসুমে উতমাছড়াকে মরুভূমির বুকে গজিয়ে ওঠা উদ্যানের মতো মনে হয়।
ঢাকা থেকে সিলেট ( Sylhet ) এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ২টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় ছাড়ে কালনী এক্সপ্রেস। ভাড়া দেড়শ থেকে ১ হাজার ১৮ টাকা। ট্রেনে গেলে রাত ৯.৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন আর সময় লাগবে ৭-৮ ঘন্টা।
ট্রেনের সময়সূচি এখানে দেখে নিন (Bangladesh Railway/Train Time Schedule)
চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস। ভাড়া ১৪৫ থেকে ১ হাজার ১৯১ টাকা।ট্রেন এর টিকেট এর দাম: এসি বার্থ ৬৯৮ টাকা, এসি সিট ৪৬০ টাকা, ফার্স্ট ক্লাস বার্থ ৪২৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ২৭০ টাকা. স্নিগ্ধা ৪৬০ টাকা, শোভন চেয়ার ১৮০ টাকা, শোভন ১৫০ টাকা, সুলভ ৯৫ টাকা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন যায় সিলেটের ওসমানী বিমানবন্দরে।
উৎমাছড়া ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা
সময়: আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক)
কাউন্টার এলাকা: ফকিরাপুল, আরামবাগ, সায়েদাবাদ জনপথ মোড়, মহাখালী ও কল্যাণপুর কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com অথবা সরাসরি কাউন্টার
শুরুর পয়েন্ট: সিলেট কদমতলী বাস টার্মিনাল ও আম্বরখানা পয়েন্ট থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
উৎমাছড়া-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল কাউন্টার
- আরামবাগ মোড়
- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল
- বিমানবন্দর ও আব্দুল্লাহপুর
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী)
ট্রেনসমূহ: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ে অ্যাপ এবং স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে সিলেট ( Sylhet ) এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।