যমুনা রিসোর্ট
বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতুর নিকটবর্তী যমুনা নদীর কোল ঘেঁষে পূর্ব পাশে এই রিসোর্ট প্রতিষ্ঠিত যা যমুনা রিসোর্ট নামে পরিচিত। তবে অবশ্যই সবার জানা দরকার যে এই রিসোর্টটি থ্রি স্টার মর্যাদার। এটি টাংগাইল জেলা ও সিরাজগঞ্জের মাঝে অবস্তিত। রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, …
এক নজরে
বিবরণ
বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতুর নিকটবর্তী যমুনা নদীর কোল ঘেঁষে পূর্ব পাশে এই রিসোর্ট প্রতিষ্ঠিত যা যমুনা রিসোর্ট নামে পরিচিত। তবে অবশ্যই সবার জানা দরকার যে এই রিসোর্টটি থ্রি স্টার মর্যাদার। এটি টাংগাইল জেলা ও সিরাজগঞ্জের মাঝে অবস্তিত। রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, বেকারি, স্যুভেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ এবং ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে। আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি ও দাবা খেলার সুবিধা রয়েছে। পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের আবাসন সুবিধা। ডিলাক্স এক্সিকিউটিভ সুইট, রয়েল সুইট, ২ বেডরুম কটেজ, ৩ বেডরুম কটেজ, এক্সট্রা বেড ও ডরমিটরি সুবিধা রয়েছে। প্রত্যেকটি কক্ষে এসি, টিভি, ফ্রিজ, লার্জ বাথ ও ট্যাপ, গরম ও ঠাণ্ডা পানির ব্যবস্থা রয়েছে।
রিসোর্টের ভেতরে রয়েছে ১৫০ জন ধারণক্ষমতার রেস্টুরেন্ট। এখানে সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে হলরুম রয়েছে দুটি। একটির নাম যমুনা অন্যটি ব্রহ্মপুত্র। প্রত্যেকটির ধারণক্ষমতা প্রায় ২শ জন। এ ছাড়াও নৌকা ভ্রমণের জন্য রয়েছে লাইফবোট ও স্পিডবোট। এই বোটগুলো দিয়ে যে কেউ রিসোর্টের সাইট পর্যবেক্ষণ করতে পারবেন।
যমুনা রিসোর্ট ( Jamuna Resort ) এ কয়েকভাবে যাওয়া যায়। নিজের গাড়ি, বাস অথবা ট্রেনে। ঢাকার গাবতলী ও মহাখালী থেকে টাঙ্গাইলের বাসে গেলে তুলনামূলক ভাড়া কম লাগে। কমলাপুর অথবা বিমানবন্দর থেকে ট্রেনেও যাওয়া যায়। এ ক্ষেত্রে সেতুর আগের স্টেশনে নামতে হবে। এরপর হেঁটে অথবা রিকশাযোগে কয়েক মিনিটের পথ।
ভূঞাপুর উপজেলা গেইট থেকে সিএনজি/ রিক্সা যোগে যমুনা সেতু বাজার থেকে কিছুদুর পরই বঙ্গবন্ধু যমুনা সেতু ও যমুনা রিসোর্ট।
জনপ্রতি সিএনজি জো ভাড়ার হার ২৫-৩০ টাকা। জনপ্রতি রিক্সা/ ভ্যান যোগে ভাড়ার হার – ৩০-৩৫ টাকা।
যমুনা রিসোর্টে প্রতিদিনের বাইরেও নানা প্যাকেজ রয়েছে। বিশেষ করে ঈদ, পহেলা বৈশাখ ও থার্টিফার্স্ট নাইট প্যাকেজ। এই প্যাকেজগুলোতে মাথাপিছু খরচ ৪ হাজার টাকা। এছাড়াও যেকোনো করপোরেট ট্যুরের জন্য ভিন্ন ব্যবস্থাও রয়েছে। যারা পিকনিক, ডিজে পার্টি, গেট টুগেদার, অফিসিয়াল অনুষ্ঠান করতে চান তাদের জন্য উত্তম স্থান হতে পারে এই রিসোর্ট। এজন্য সর্বনিম্ন ৫০ জন থেকে সর্বোচ্চ ৫’শ জনের যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
আয়োজকরা ইচ্ছা করলে নিজেরা বা রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও ডিজে পার্টির সব আয়োজন করে থাকে। এখানে আলাদা রান্না করার ব্যবস্থাও রয়েছে। করপোরেট প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ১ লাখ ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১২ লাখ টাকা।
মোবাইলঃ ০১৭১৪-৪০৪৯০২ টেলিফোন: 88 02 8142971-3 মোবাইল: 994620, 01714 – – 01819 404902, 01715331998 , 01715550995 ফ্যাক্স: 88 02 9141391 ইমেইল: [email protected] ওয়েবঃ http://www.jamunaresortbd.com
যমুনা রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: টাঙ্গাইল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
যমুনা রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ টাঙ্গাইল রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতুর নিকটবর্তী যমুনা নদীর কোল ঘেঁষে পূর্ব পাশে এই রিসোর্ট প্রতিষ্ঠিত যা যমুনা রিসোর্ট নামে পরিচিত। তবে অবশ্যই সবার জানা দরকার যে এই রিসোর্টটি থ্রি স্টার মর্যাদার। এটি টাংগাইল জেলা ও সিরাজগঞ্জের মাঝে অবস্তিত। রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, বেকারি, স্যুভেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ এবং ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে। আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি ও দাবা খেলার সুবিধা রয়েছে। পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের আবাসন সুবিধা। ডিলাক্স এক্সিকিউটিভ সুইট, রয়েল সুইট, ২ বেডরুম কটেজ, ৩ বেডরুম কটেজ, এক্সট্রা বেড ও ডরমিটরি সুবিধা রয়েছে। প্রত্যেকটি কক্ষে এসি, টিভি, ফ্রিজ, লার্জ বাথ ও ট্যাপ, গরম ও ঠাণ্ডা পানির ব্যবস্থা রয়েছে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।