বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

আধারদিঘি

আধারদিঘি (Adhardighi) নামক প্রাচীন দিঘিটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ কি.মি উত্তর পশ্চিমে বড়কোট গ্রামে অবস্থিত। ঠিক কতকাল আগে এই দিঘি খনন করা হয়েছিল তার সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে অনুমান করার হয় ৫০০-৬০০ বছর পূর্বে এই দিঘি খনন করা হয়েছিল। জনশ্রুতি আছে পূর্বে এই দিঘির পাড়গুলো …

এক নজরে

জেলা
ঠাকুরগাঁও
বিভাগ
Rangpur
স্থানাঙ্ক
26.030, 88.460

বিবরণ

আধারদিঘি (Adhardighi) নামক প্রাচীন দিঘিটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ কি.মি উত্তর পশ্চিমে বড়কোট গ্রামে অবস্থিত। ঠিক কতকাল আগে এই দিঘি খনন করা হয়েছিল তার সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে অনুমান করার হয় ৫০০-৬০০ বছর পূর্বে এই দিঘি খনন করা হয়েছিল। জনশ্রুতি আছে পূর্বে এই দিঘির পাড়গুলো ছিল বেশ উঁচু এবং বটবৃক্ষে ঘেরা। নানান জাতের পাখি বিশেষ করে হড়িয়াল পাখির আবাস ছিল এখানে।

আধারদিঘি ২কিমি দক্ষিণ-পূর্বে বড়কোট নামক শহর ছিল। এই শহরে সূর্যউজ্জ্বল বিবির বসতি ছিল। নবাবী আমলে খাজনা আদায় উপলক্ষে নবাবজাদা গফর খাঁন, নবাবজাদা জয়েনউদ্দিন ও মেহেদী বেগের আগমন ঘটত এই অঞ্চলে। বিহারের খগড়া স্টেটের জমিদার রাজা প্রীতি চাঁদের তহশীলদারগণ হাতীতে চড়ে খাজনা আদায় করতেন বলে লোকমুখে শোনা যায়। আধারদিঘিতে জমিদারেরা মাছ চাষ করতেন এবং এক থেকে দেড় মণ ওজনের মাছ পাওয়া যেত।

আধারদিঘি নিয়ে নানা রকম লোকগাঁথা রয়েছে। কথিত আছে, এলাকাবাসীরা বিবাহ পার্বণ বা কোন অনুষ্ঠান উপলক্ষে মানত করলে টাকা পয়সাসহ বাসন-কোসন এ দিঘি থেকে পাওয়া যেত। হিন্দু সমাজের লোকেরা মনস্কামনা পূরণের জন্য এখনও মানত করে এবং দিঘিতে পূণ্যস্নান করে থাকে।

সূদুর অতীতকাল হতে এদিঘির পাড়ে মেলা হয়ে আসছে। চৈত্রসংক্রান্তি পূজা উপলক্ষ্যে নববর্ষের দিনে আধারদিঘির মেলা বসে। হিন্দু মুসলমান সহ সকল শ্রেণীর মানুষের সমাগমে মেলাটি জমজমাট হয়ে উঠে।

দেশের যেকোন স্থান হতে বালিয়াডাঙ্গী উপজেলায় সরাসরি আসতে হলে কেবলমাত্র সড়কপথে আসতে হয়, এছাড়া এখানে সরাসরি যাওয়ার কোন ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। জেলা শহর ঠাকুরগাঁওয়ে রেললাইন থাকলেও বালিয়াডাঙ্গী উপজেলায় কোনো রেললাইন নেই। ঠাকুরগাঁও জেলা শহর হতে সড়ক পথে বালিয়াডাঙ্গী উপজেলার দূরত্ব ২২ কি:মি: এবং সড়ক পথে ঢাকা হতে বালিয়াডাঙ্গী উপজেলার দূরত্ব ৪৫০ কিলোমিটার।

ঢাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলায় আসতে হলে মহাসড়ক পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর জেলা হয়ে আসতে হয়। ঢাকা থেকে এখানে সরাসরি বাসে আসা যায়; আবার, ৭টি বিলাসবহুল পরিবহনের গাড়ীও ঢাকা-ঠাকুরগাঁও রুটে চলাচল করে। ঠাকুরগাঁও সদরের সাথে এই উপজেলার পাকা সড়ক পথে যোগাযোগ রয়েছে। তাছাড়াও উপজেলা সদর হতে ইউনিয়নগুলোতে যাওয়ার জন্য পাকা রাস্তা রয়েছে।

ঢাকার গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, শ্যামলী, কল্যানপুর, কলাবাগান, ফকিরাপুল, আসাদগেট – প্রভৃতি বাস স্টেশন থেকে বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও যাওয়ার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে। এগুলোতে সময় লাগে ৭.৩০ হতে ১০ ঘণ্টা। ঢাকা থেকে বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে হানিফ, নাবিল, বাবলু, কেয়া প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতিদিন।

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি ঠাকুরগাঁও পৌঁছে সেখান থেকে সড়কপথে বালিয়াডাঙ্গী যাওয়া যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ

আধারদিঘি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

আধারদিঘি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঠাকুরগাঁও রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

আধারদিঘি (Adhardighi) নামক প্রাচীন দিঘিটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ কি.মি উত্তর পশ্চিমে বড়কোট গ্রামে অবস্থিত। ঠিক কতকাল আগে এই দিঘি খনন করা হয়েছিল তার সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে অনুমান করার হয় ৫০০-৬০০ বছর পূর্বে এই দিঘি খনন করা হয়েছিল। জনশ্রুতি আছে পূর্বে এই দিঘির পাড়গুলো ছিল বেশ উঁচু এবং বটবৃক্ষে ঘেরা। নানান জাতের পাখি বিশেষ করে হড়িয়াল পাখির আবাস ছিল এখানে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র