বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ

জগন্নাথপুরের আট কবর

জগন্নাথপুরের আট কবর (Atkobor) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত একটি ঐতিহাসিক স্থান যা চুয়াডাঙ্গার জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে সংরক্ষিত। চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ আট কবর (সমাধিস্থল) অবস্থিত। ১৯৯৮ সালে শূন্য দশমিক ৬৬ একর জমির ওপর এই আট কবর কমপ্লেক্সের যাত্রা শুরু …

এক নজরে

জেলা
চুয়াডাঙ্গা
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
23.580, 88.820

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

জগন্নাথপুরের আট কবর (Atkobor) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত একটি ঐতিহাসিক স্থান যা চুয়াডাঙ্গার জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে সংরক্ষিত। চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ আট কবর (সমাধিস্থল) অবস্থিত। ১৯৯৮ সালে শূন্য দশমিক ৬৬ একর জমির ওপর এই আট কবর কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। সমাধি ছাড়াও এখানে একটি উন্মুক্ত মঞ্চ ও একটি সুরম্য মুক্তিযুদ্ধ সংগ্রহশালা আছে। এই ভবনের দেয়ালজুড়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের ২০০টি আলোকচিত্র। এছাড়া কেউ মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে চাইলে এই কমপ্লেক্সে আবাসিক সুবিধাও পেতে পারবেন। এছাড়াও এখানে একটি গ্রন্থাগারও আছে।

১৯৭১ সালের ০৩ আগস্ট, গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা দামুড়হুদা’র সীমান্তবর্তী জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেন। এসময়ে পাকিস্তান মুসলিম লীগের দালাল কুবাদ খাঁ পরিকল্পিত প্রতারনার ফাঁদ পাতে। সে জয়পুর ক্যাম্পে মুক্তিবাহিনীকে খবর দেয় যে, রাজাকারেরা নাটুদা, জগন্নাথপুর এবং এর আশেপাশের গ্রামের জমি থকে পাঁকা ধান কেটে নিয়ে যাচ্ছে। রাজাকার ও পাক আর্মিদের শায়েস্তা করতে ০৫ আগস্ট মুক্তিযোদ্ধারা দু’ভাগে বিভক্ত হয়ে বাগোয়ান এলাকায় এগুতে থাকেন। এ সু্যোগে নাটুদা ক্যাম্পের পাক আর্মি পরিকল্পিতভাবে চতুর্দিকে ঘিরে ফেলে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। আটকা পড়ে বেশ কয়েকজন। আটজন মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করে। বেশ কয়েকজন আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। অবশ্য এ সম্মুখ যুদ্ধে অনেক পাক আর্মিও হতাহত হয়। পাক আর্মির নির্দেশে রাজাকারেরা ০৮ শহীদ মুক্তিযোদ্ধাকে পাশাপাশি দু’টি গর্ত করে কবর দেয়। পরবর্তীতে এর নামাকরন হয় আট কবর।

শহীদ এই মুক্তিযোদ্ধাদের বন্ধু ও সহযোদ্ধা ছিলেন ছোলায়মান হক জোয়ার্দার (ছেলুন)। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই এই আট শহীদের কবর ও তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেন। তার নিরলস প্রচেষ্টায় আট কবর এখন আধুনিকভাবে সংরক্ষিত। এ ছাড়া এটি এখন এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

আট কবর কমপ্লেক্স থেকে ৬ কিলোমিটার দুরে বাংলাদেশর প্রথম রাজধানী মুজিবনগর অবস্থিত। এছাড়া এর খুব কাছেই রয়েছে জমিদার নফর পালের হাজার দুয়ারি ঘর আর তাঁর স্ত্রীর জন্য নির্মিত অপুরুপ ‘তালসারি সড়ক’।

রাজধানী ঢাকা থেকে বাস এবং ট্রেনে উভয়ভাবেই চুয়াডাঙ্গা যাওয়া যায়।

সড়কপথে ঢাকা থেকে চুয়াডাঙ্গা ঢাকার গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল হতে চুয়াডাঙ্গা যাওয়ার বেশ কিছু বাস ছেড়ে যায় প্রতিদিন।শ্রেনীভেদে এসব বাসে টিকেট মূল্য জনপ্রতি ৫৫০-৭৫০ টাকা। উল্লেখযোগ্য বাস সার্ভিসের মধ্যে রয়েছে – পর্যটক পরিবহণ ( 01719-813004 ), স্কাই লাইন, পাবনা এক্সপ্রেস ( 02-9008581 ) এবং চুয়াডাঙ্গা এক্সপ্রেস।

রেলপথে ঢাকা থেকে চুয়াডাঙ্গা ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে চিত্রা, তূর্ণা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যমুনা সেতু হয়ে চুয়াডাঙ্গা যায়। শ্রেণীভেদে ঢাকা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত জনপ্রতি ট্রেনের টিকেটের মূল্য ৩৯০ থেকে ১৩৯০ টাকা।

চুয়াডাঙ্গা পৌঁছে শহর হতে সরারসরি বাস/লেগুনাতে করে আট কবর এ যাওয়া যায়। এছাড়া বাস/সিএনজি/অটো যোগে দামুড়হুদা বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়। দামুড়হুদা বাসস্ট্যান্ড হতে বাস/লেগুনা করে আট কবর এ যাওয়া যায়। এছাড়া আপনি চাইলে চুয়াডাঙ্গা থেকে অটো রিজার্ভ করে আট কবর সমাধিস্থলে যেতে পারবেন।

জগন্নাথপুরের আট কবর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চুয়াডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?

জগন্নাথপুরের আট কবর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ চুয়াডাঙ্গা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

জগন্নাথপুরের আট কবর (Atkobor) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত একটি ঐতিহাসিক স্থান যা চুয়াডাঙ্গার জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে সংরক্ষিত। চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ আট কবর (সমাধিস্থল) অবস্থিত। ১৯৯৮ সালে শূন্য দশমিক ৬৬ একর জমির ওপর এই আট কবর কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। সমাধি ছাড়াও এখানে একটি উন্মুক্ত মঞ্চ ও একটি সুরম্য মুক্তিযুদ্ধ সংগ্রহশালা আছে। এই ভবনের দেয়ালজুড়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের ২০০টি আলোকচিত্র। এছাড়া কেউ মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে চাইলে এই কমপ্লেক্সে আবাসিক সুবিধাও পেতে পারবেন। এছাড়াও এখানে একটি গ্রন্থাগারও আছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র