বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ঐতিহাসিকচাঁদপুর · Chattogram

বলাখাল জমিদার বাড়ি

বলাখাল জমিদার বাড়ি (Balakhal Zamindar Palace) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি যা বলাখাল চৌধুরী বাড়ি নামে পরিচিত। ধারনা করা হয়, প্রায় একশতক আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। জমিদার বাড়িটি প্রায় ১২.৫১ একর জমি নিয়ে নির্মিত। এই …

এক নজরে

জেলা
চাঁদপুর
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.230, 90.660

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

বলাখাল জমিদার বাড়ি (Balakhal Zamindar Palace) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি যা বলাখাল চৌধুরী বাড়ি নামে পরিচিত। ধারনা করা হয়, প্রায় একশতক আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। জমিদার বাড়িটি প্রায় ১২.৫১ একর জমি নিয়ে নির্মিত। এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন বেশ দানশীল। বলাখাল জে,এন উচ্চ বিদ্যালয় ও রেল লাইনটি তাদের দান করা জায়গাতেই করা হয়েছে। এই এলাকায় তাদের এরকম আরো অনেক দানশীলতার চিহ্ন দেখা যায়।

ইতিহাসে এই জমিদার বংশের তিনজন ব্যক্তির নাম পাওয়া যায়। তারা হলেন জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং তার দুই সন্তান সুরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ও দেবেন্দ্র নারায়ণ চৌধুরী। দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও সমাপ্তি ঘটে।

জমিদার বাড়ির একাংশ এখন ভঙ্গুর। যদিও তা খুব নগন্য অংশ। বাড়ির একপাশে জমিদারের বংশধর থাকেন, অন্যপাশ লাকড়ি রাখার কাজে। স্তব্ধ হয়ে যাবেন ফটকের গায়ের নিপুণ কারুকার্যে। এই বাড়ির ঢোকার সময় পাবেন সূপ্রাচীন ঘাট সমেত পুকুর যদিও ঘাট এখন ভেঙ্গে অনেকটাই বিলুপ্ত।

ঢাকা থেকে নৌপথে চাঁদপুর পৌঁছে চাঁদপুর লঞ্চঘাট থেকে অটো করে চাঁদপুর বাসস্ট্যান্ডে চলে যেতে হবে। অটোতে ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা। এরপর চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে জনপ্রতি ৪০ টাকা ভাড়ায় হাজীগঞ্জগামী সিএনজিতে করে বলাখাল বাজারে চলে যেতে পারবেন। আর কুমিল্লাগামী বাসে করে গেলে ২০ টাকায় বলাখাল বাজারে যেতে পারবেন। বলাখাল বাজার থেকে ২০ টাকার রিক্সা ভাড়ায় আপনারা বলাখাল জমিদার বাড়ি চলে যেতে পারবেন। আর সড়কপথে চাঁদপুর আসলে আসার পথে হাজীগঞ্জ পেরিয়ে ০৪ কিলোমিটার দূরে বলাখাল বাজারে নেমে রিক্সায় করে চলে যেতে পারবেন বলাখাল জমিদার বাড়িতে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

বলাখাল জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: চাঁদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?

বলাখাল জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ চাঁদপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

জমিদার বাড়ির একাংশ এখন ভঙ্গুর। যদিও তা খুব নগন্য অংশ। বাড়ির একপাশে জমিদারের বংশধর থাকেন, অন্যপাশ লাকড়ি রাখার কাজে। স্তব্ধ হয়ে যাবেন ফটকের গায়ের নিপুণ কারুকার্যে। এই বাড়ির ঢোকার সময় পাবেন সূপ্রাচীন ঘাট সমেত পুকুর যদিও ঘাট এখন ভেঙ্গে অনেকটাই বিলুপ্ত।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র