নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি
নবীন চন্দ্র সাহা জমিদার বাড়িটি (Balapur Zamindar Bari) নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত। জমিদার নবীন চন্দ্র সাহা ৩২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীন চন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছিলেন। শত শত বছরের পুরনো …
এক নজরে
বিবরণ ও প্রামাণ্য ইতিহাস
নবীন চন্দ্র সাহা জমিদার বাড়িটি (Balapur Zamindar Bari) নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত। জমিদার নবীন চন্দ্র সাহা ৩২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীন চন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছিলেন। শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটির নির্মাণশৈলী দারুণ দৃষ্টিনন্দন ও চমৎকার। ইতিহাস ও ঐতিহ্যের আবহে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গা এই বালাপুর জমিদার বাড়ি। জমিদার বাড়ির ঐতিহ্যের ছোঁয়ার সাথে পাবেন মেঘনা নদীর অবারিত প্রাকৃতিক স্নিগ্ধতা ও শোভা।
বালাপুর জমিদার বাড়িটি ১০৩ কক্ষের বিশাল বাড়ি। এখানে বাড়ির উত্তর দিকে একতলা, দক্ষিণে দোতলা, পূর্ব দিকে তিনতলা এবং পশ্চিম দোতলা ভবন দেখতে পাবেন। ফ্লোরে মোজাইক ও টাইলসের ব্যবহার দেখেই বোঝা যায় সেসময়ে কতটা বিলাস বহুল ছিল এই বাড়িটি। দরজা, জানালাগুলো ফুল লতাপাতাসহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্যে সজ্জিত। এই জমিদার বাড়ির প্রতিটি ভবনই মনোমুগ্ধকর কারুকার্য শোভিত।
জমিদার বাড়ির পশ্চিমে রয়েছে তিনটি শান বাঁধানো পুকুর ঘাট। কারুকার্য সমৃদ্ধ দুর্গাপূজার মণ্ডপ দেখে এই জমিদারবাড়ির সেকালের আভিজাত্য ও জাঁকঝমকতা বুঝা যায়। এই বাড়ীর দুটি মন্দির এখনো অতীতের সাক্ষী হয়ে রয়ে গেছে। সেই সময় এখানে অতিথিদের থাকার জন্য আরো একটি সুন্দর ভবন ছিল। এই জমিদার বাড়ীর পাশেই দেখতে পাবেন ১৯১৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়। এই স্কুলটির সামনেই রয়েছে একটি বিশাল আকারের খেলার মাঠ। এই বাড়ি থেকে কিছুটা দূরেই মেঘনা নদীর ঘাট। জনশ্রুতি আছে, ভারতের কলকাতা থেকে স্টিমার এসে এ ঘাটেই মালামাল খালাস করত। আর তাই এই জায়গাকে বর্তমানে স্টিমারঘাট বলে ডাকা হয়।
এই জমিদার বাড়ি ঘুরা শেষ হলে ১০-১৫ মিনিট হাটার পর পেয়ে যাবেন মেঘনা বাজার। সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটলেই পেয়ে যাবেন বিশাল মেঘনা নদী। চাইলে নৌকা নিয়েও ঘুরে বেড়াতে পারেন মেঘনার বুকে।
যারা ব্যস্ততার কারণে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন না তারা ছুটির দিনে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই নরসিংদীর বালাপুর জমিদার বাড়ি থেকে। পরিবার বন্ধুবান্ধবসহ কাটিয়ে আসতে পারেন একটি দিন প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে। শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটির কারুকার্যময় ও নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে।
ঢাকার গুলিস্তানস্থ সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে হতে মেঘালয় বাসে করে নরসিংদীর মাধবদী যেতে হবে প্রথমে, ভাড়া পরবে ৯০ টাকা। লোকাল বাসে চড়ে গেলে মাধবদী যেতে ৩০ থেকে ৪০ টাকা লাগবে। মাধবদী বাস স্ট্যান্ড নেমে রিকশা ভাড়া করে মাধবদী গরুরহাট সিএনজি স্টেশন যেতে হবে। গরুরহাট সিএনজি স্টেশন থেকে বালাপুর জমিদার বাড়ি যাওয়ার সিএনজি পাওয়া যায়, জনপ্রতি ভাড়া পড়বে ২০ থেকে ৩০ টাকা।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নরসিংদী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?
নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নরসিংদী রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
নবীন চন্দ্র সাহা জমিদার বাড়িটি (Balapur Zamindar Bari) নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত। জমিদার নবীন চন্দ্র সাহা ৩২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীন চন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছিলেন। শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটির নির্মাণশৈলী দারুণ দৃষ্টিনন্দন ও চমৎকার। ইতিহাস ও ঐতিহ্যের আবহে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গা এই বালাপুর জমিদার বাড়ি। জমিদার বাড়ির ঐতিহ্যের ছোঁয়ার সাথে পাবেন মেঘনা নদীর অবারিত প্রাকৃতিক স্নিগ্ধতা ও শোভা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।