বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
অন্যান্যঝিনাইদহ · Khulna

মল্লিকপুর এর বটগাছ

এশিয়ার বৃহত্তম এবং প্রাচীন বটগাছটি কালীগঞ্জ শহর হতে ১০ কিলোমিটার পূর্বে মালিয়াট ইউনিয়নের বেথুলী মৌজায় অবস্থিত যা ঝিনাইদহ জেলা সদর হতে দুরত্ব ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বটগাছটি বর্তমানে ১১ একর জমি জুড়ে বিদ্যমান। সুইতলা – মল্লিকপুর এর বটগাছ নামে এটি বিশেষভাবে পরিচিত। গাছটি দুইশো বছরের পুরনো। রাস্তার ধারে ডাল পাতায় পরিপূর্ণ গাছটি …

এক নজরে

জেলা
ঝিনাইদহ
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
23.540, 89.180

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

এশিয়ার বৃহত্তম এবং প্রাচীন বটগাছটি কালীগঞ্জ শহর হতে ১০ কিলোমিটার পূর্বে মালিয়াট ইউনিয়নের বেথুলী মৌজায় অবস্থিত যা ঝিনাইদহ জেলা সদর হতে দুরত্ব ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বটগাছটি বর্তমানে ১১ একর জমি জুড়ে বিদ্যমান। সুইতলা – মল্লিকপুর এর বটগাছ নামে এটি বিশেষভাবে পরিচিত । গাছটি দুইশো বছরের পুরনো। রাস্তার ধারে ডাল পাতায় পরিপূর্ণ গাছটি জনবিরল স্থানে পথিকের বিশ্রামের আশ্রয়স্থল। বটগাছটি একের পর এক ঝুরি নামিয়ে বিরাট আকার ধারণ করেছে। এ স্থানটির মালিক ছিলেন রায় গ্রামের জোতদার নগেন সেনের স্ত্রী শৈলবালা সেন। পরবর্তীতে এটা খাস হয়ে যায়। পূর্বে তিথি অনুযায়ী এখানে পাঠা বলি হতো। এ গাছের নিচে একটি স্থায়ী কালীপূজার আসন স্থাপিত হয়েছে। এখনও মানুষ এখানে মানত করে। বিশ্বব্যাপী গাছটির পরিচিতি ঘটে ১৯৮২ সালে বিবিসি এর সংবাদ হওয়ার মাধ্যমে। গাছটি (The Biggest Banyan Tree, Jhenaidah) এই এলাকার আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। বহু দেশী বিদেশী পর্যটক এখানে আসে।

এই বিস্তৃত বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখীর কল-কাকলি মুখরিত শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে।

ঝিনাইদহ থেকে বাস অথবা সিএনজি দ্বারা কালীগঞ্জ যাওয়া যায়। এখান থেকে টেম্পু কিংবা অটোরিক্সা করে বটগাছ এর কাছে যাওয়া যায়।

বট গাছটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করেও পর্যটকদের সুবিধার্থে এখানে ১৯৯০ সালে সরকারি অনুদানে নির্মিত হয়েছে একটি রেষ্ট হাউজ। এছাড়া ঝিনাইদহে পর্যটকদের থাকার জন্য তেমন কোন সুব্যবস্থা নেই। এখানে থাকার জন্য যে সব হোটেল আছে সেগুলোর সেবার মান আপনার জন্যে অতোটা মানসম্পন্ন মনে নাও হতে পারে।

১। ঝিনাইদহ সার্কিট হাউস জেলা প্রশাসন, ঝিনাইদহ। ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত। ফোনঃ ০১৭৩৩০৭৪৬০৬ ২। ব্রাক রেস্ট হাউস ব্রাক, এনজিও, ঝিনাইদহ। ব্রাক রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৮৮০ ৩। এইড রেস্ট হাউস এইড, এনজিও, ঝিনাইদহ। এইড রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮ ৪। সৃজনী রেস্ট হাউস সৃজনী, এনজিও, ঝিনাইদহ সৃজনী রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৪৯৭ ৫। হোটেল জামান, ঝিনাইদহ সদর (পোষ্ট অফিসের মোড়) মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪, ০১৭১১-১৫২৯৫৪

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

মল্লিকপুর এর বটগাছ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?

মল্লিকপুর এর বটগাছ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঝিনাইদহ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঝিনাইদহ থেকে বাস অথবা সিএনজি দ্বারা কালীগঞ্জ যাওয়া যায়। এখান থেকে টেম্পু কিংবা অটোরিক্সা করে বটগাছ এর কাছে যাওয়া যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র