বনরাণী ফরেস্ট রিসোর্ট
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এ নির্মিত হয়েছে আধুনিক পর্যটন স্থাপনা বনরাণী ফরেষ্ট রিসোর্ট (Bonorani Forest Resort) যা প্রাইভেট পিকনিক স্পট হিসেবে ভাড়া দেয়া শুরু হয়েছে। উল্লেখ্য এই রিসোর্ট থেকে গজনী অবকাশের দূরত্ব হাটাপথে ১০/১২ মিনিট। খাবারের জন্য বিভিন্ন উচ্চতায় স্থাপিত ৯টি প্লাটফর্ম, দোতলায় ১টি থেকে ৩ টি রুম (বুকিং অনুযায়ী), নীচে …
এক নজরে
বিবরণ ও প্রামাণ্য ইতিহাস
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এ নির্মিত হয়েছে আধুনিক পর্যটন স্থাপনা বনরাণী ফরেষ্ট রিসোর্ট (Bonorani Forest Resort) যা প্রাইভেট পিকনিক স্পট হিসেবে ভাড়া দেয়া শুরু হয়েছে। উল্লেখ্য এই রিসোর্ট থেকে গজনী অবকাশের দূরত্ব হাটাপথে ১০/১২ মিনিট। খাবারের জন্য বিভিন্ন উচ্চতায় স্থাপিত ৯টি প্লাটফর্ম, দোতলায় ১টি থেকে ৩ টি রুম (বুকিং অনুযায়ী), নীচে ৩টি টয়লেট/ বাথরুমসহ অনন্য সুবিধা সম্বলিত অপরুপ প্রাকৃতিক পরিবেশ।
কোলাহলমুক্ত নিরাপদ ও প্রাইভেট পিকনিক আয়োজন করতে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন। ওবায়দুল : 01716773232 / রিজু: 01918776551
ভাড়া ২-২৫০০ টাকা, ২-৪ জন/রুম। শুধু দিনের ভাড়া ১৫০০ টাকা। একসাথে ৩ রুম তথা পুরো রিসোর্ট ৭০০০ টাকা। পিকনিক স্পট হিসেবে (১রুম ৪ বাথ সহ) ভাড়া ৫১৭৫ টাকা।
রিসোর্টের নিজ ব্যবস্থাপনায় ৩ বেলা দেশী এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশ করা হয় যার মূল্য ৪০০টাকা।
ঢাকা থেকে সরাসরি ঝিনাইগাতী সদরে বাস সার্ভিস আছে। সকাল ৯ টায়, ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে এবং রাত ১১ টায় ঝিনাইগাতী বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৩০০ টাকা।
ঝিনাইগাতী বাস স্টপ থেকে বনরাণী ফরেস্ট রিসোর্ট মাত্র ৮ কিলোমিটার দূরে, সিএনজি বা ব্যাটারী চালিত টমটমে করে যেতে হবে। তাছাড়া এসি, ননএসি ট্রেন ও বাসে শেরপুর হয়ে রুট তো রয়েছেই।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
বনরাণী ফরেস্ট রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: শেরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?
বনরাণী ফরেস্ট রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ শেরপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
রিসোর্টের নিজ ব্যবস্থাপনায় ৩ বেলা দেশী এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশ করা হয় যার মূল্য ৪০০টাকা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।