বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
হাট-বাজারফেনী · Chattogram

ছাগলনাইয়া বর্ডার হাট

২০১৫ সালের ১৩ ই জানুয়ারী থেকে চালু হয়েছে ফেনী আর ত্রিপুরার সীমান্তের বর্ডার হাট। ফেনীর ছাগলনাইয়া আর ভারতের শ্রীনগর সীমান্তে প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসছে একটি সীমান্ত হাট। দুই দেশের সীমান্তের ঠিক মাঝে তৈরি করা হয়েছে বর্ডার হাটের কাঠামো। যদিও সপ্তাহে মাত্র একদিন এই জায়গাটা সরগরম হয়ে ওঠে। …

এক নজরে

জেলা
ফেনী
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.010, 91.390

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

২০১৫ সালের ১৩ ই জানুয়ারী থেকে চালু হয়েছে ফেনী আর ত্রিপুরার সীমান্তের বর্ডার হাট। ফেনীর ছাগলনাইয়া আর ভারতের শ্রীনগর সীমান্তে প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসছে একটি সীমান্ত হাট। দুই দেশের সীমান্তের ঠিক মাঝে তৈরি করা হয়েছে বর্ডার হাটের কাঠামো। যদিও সপ্তাহে মাত্র একদিন এই জায়গাটা সরগরম হয়ে ওঠে। চারদিকে ধানক্ষেত, তার মাঝে কয়েকটি আধাপাকা ঘর। একপাশে বাংলাদেশী বিক্রেতারা বসেছেন, অন্যপাশে ভারতীয় বিক্রেতারা। বিজিবি বা বিএসএফকে পাস বা পরিচয়পত্র দেখিয়ে বাজারে প্রবেশ করেন ক্রেতারা।

সীমান্ত হাটে বাংলাদেশী ব্যবসায়ীরা চানাচুর, চিপস, আলু, তৈরি পোশাক, মাছ, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, শিম, সবজি, গামছা ও তোয়ালে, কাঠের টেবিল-চেয়ার, গৃহস্থালির কাজে ব্যবহৃত লোহার তৈরি পণ্য বিক্রি করে। আর ভারতীয় ব্যবসায়ীরা ফল, সবজি, মসলা, মরিচ, হুলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি বিক্রির সুযোগ পান। মুলত ভারতীয় ব্র্যান্ডেড প্রসাধনি আর চকলেটই বাংলাদেশীরা বেশি কেনেন।

প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বর্ডার হাট চলে। যাওয়ার সময় আইডি কার্ড নিয়ে যাবেন কারণ টিকেট কিনতে আইডি কার্ড লাগে। না নিয়ে গেলে ব্ল্যাকে চড়া দামে কিনতে হবে। একজন ক্রেতা সর্বোচ্চ আট হাজার টাকার দ্রব্য কিনতে পারে। মাছ, মুরগী, ডিম, মাংস এসব জাতীয় জিনিস বাজারে ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

ঢাকা থেকে স্টার লাইন বাসে করে ফেনী ছাগলনাইয়া যাওয়া যাবে। ভাড়া এসি ৩৭০ টাকা এবং নন এসি ২৯০ টাকা। আর যারা ফেনী থেকে যাবেন, তারা মহিপাল থেকে টাউন সার্ভিস অথবা রিকশা করে ডাইরেক্ট শহিদ মার্কেটের সামনে চলে যাবেন। চাইলে সিএনজি করেও যেতে পারেন। আর যদি ট্রেনে যান তাহলে স্টেশনে নেমে এক দেড় মিনিট হাঁটলেই শহিদ মার্কেট। সেখান থেকে একটু পরপর সিএনজি ছাড়ে ছাগলনাইয়া এর উদ্দেশ্যে। ভাড়া ২৫ টাকার মত। এরপরে ছাগলনাইয়া থেকে আবার সিএনজিতে বর্ডার হাট। ভাড়া জনপ্রতি ১৫ টাকা করে নিবে। বর্ডার বাজারে এসে বাজারে ঢোকার টিকিট সংগ্রহ করবেন। বলে রাখা ভালো বর্ডারে প্রবেশের সময় অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে রাখবেন। ভোটার আইডি না থাকলে জন্ম-নিবন্ধন কার্ড থাকতে হবে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ছাগলনাইয়া বর্ডার হাট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ফেনী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?

ছাগলনাইয়া বর্ডার হাট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ফেনী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বর্ডার হাট চলে। যাওয়ার সময় আইডি কার্ড নিয়ে যাবেন কারণ টিকেট কিনতে আইডি কার্ড লাগে। না নিয়ে গেলে ব্ল্যাকে চড়া দামে কিনতে হবে। একজন ক্রেতা সর্বোচ্চ আট হাজার টাকার দ্রব্য কিনতে পারে। মাছ, মুরগী, ডিম, মাংস এসব জাতীয় জিনিস বাজারে ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র